সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত লুৎফর রহমান জর্জ
প্রকাশিত: ২২ জুন ২০১৯
শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে অভিনয় শিল্পী সংঘের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মলিনায়তনে শুক্রবার সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয়ে থেকে বেলা ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। এখন চলছে ভোট গণনা। তবে ফলাফল প্রকাশের আগেই জানা গেল বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা লুৎফর রহমান জর্জ।
জানা গেছে, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এই অভিনেতা। লুৎফর রহমান জর্জ বলেন, সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসায় গত মেয়াদে আমি আপনাদের পাশে থাকতে সচেষ্ট ছিলাম। আমার শুভাকাঙ্খী, সহযাত্রী , সাংবাদিক বন্ধুরা, পরিচালক বন্ধুরা, নাট্যকার বন্ধুরা, সিনেমাটোগ্রাফার বন্ধুরা, সহকারী পরিচালক বন্ধুরা, প্রোডাকশন ম্যানেজার বন্ধুরা, প্রোডিউসার বন্ধুরাসহ যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন সব বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা। আপনাদের ভালোবাসায় আমি যার পরনাই মুগ্ধ, অভিভূত ও কৃতজ্ঞ। সেই শক্তিতে এবারো আমি নির্বাচনে অংশ নিয়েছিলাম আপনাদের পাশে থাকবো বলে। 'সাংগঠনিক সম্পাদক' পদে ইতোমধ্যে আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছেন অন্তবর্তীকালীন নির্বাচন কমিশন। আমি তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এতো সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন উৎসব আয়োজনের জন্য।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৬০৮ জন। টোকেন সংগ্রহ করে ভোট দিয়েছেন ৫১৬ জন ভোটার।
এবারের নির্বাচনে ২১ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫১ জন প্রার্থী। এ নির্বাচনে সভাপতি পদে লড়ছেনন তিনজন প্রার্থী। তারা হচ্ছেন- শহীদুজ্জামান সেলিম, তুষার খান ও মিজানুর রহমান। স-হসভাপতির তিনটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আজাদ আবুল কালাম, আহসানুল হক মিনু, তানিয়া আহমেদ, ইউজিন ভিনসেন্ট গোমেজ, ইকবাল বাবু ও দিলু মজুমদার।
এবার সাধারণ সম্পাদক পদে লড়ছেন আহসান হাবিব নাসিম ও আবদুল হান্নান। এ ছাড়া দুটি যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন আশরাফ কবীর, আনিসুর রহমান মিলন, আমিনুল হক আমিন, রওনক হাসান ও সুমনা সোমা। তবে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে আগেই নির্বাচিত হয়ে আছেন লুৎফর রহমান জর্জ।
অর্থ সম্পাদক পদে লড়ছেন নূর এ আলম (নয়ন) ও মাঈন উদ্দিন আহমেদ (কোহিনূর)। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরমান পারভেজ মুরাদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, গোলাম মাহমুদ ও মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে স্বাগতা, পাভেল ইসলাম ও রাশেদ মামুন অপু।
আইন ও কল্যাণ সম্পাদকের পদে লড়ছেন শামীমা তুষ্টি, মম শিউলী (মমতাজ বেগম) ও শিরিন আলম। প্রচার ও প্রকাশনা পদের জন্য প্রাণ রায়, শফিউল আলম বাবু ও শহিদ আলমগীর। তথ্যপ্রযুক্তি পদে মুলুক সিরাজ ও সুজাত শিমুল।
কার্যনির্বাহী সাতটি পদে লড়ছেন বন্যা মির্জা, রাজিব সালেহিন, জাকিয়া বারী মম, নুরুন জাহান বেগম, রেজাউল করিম সরকার, নাদিয়া আহমেদ, মাসুদ আলম তানভীর, মাহাদী হাসান পিয়াল, মুনিরা বেগম মেমী, ওয়াসিম হাওলাদার, জাহিদুল ইসলাম চৌধুরী, মাহাবুবুর রহমান মোল্লা, সনি রহমান, শামস সুমন, আবদুর রাজ্জাক, সামসুন নাহার শিরিন ও সেলিম মাহবুব।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। এতে শহীদুল আলম সাচ্চু (সভাপতি) এবং আহসান হাবিব নাসিম (সাধারণ সম্পাদক) হিসেবে নির্বাচিত হন। আর সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন লুৎফর রহমান জর্জ। দুই বছর মেয়াদি এই কমিটির সময় শেষ হয় চলতি বছর ফেব্রুয়ারিতে।
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- অবহেলায় রুগ্ণ বাপেক্স
- ইরাকের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার করে দেবেন ট্রাম্প !
- ‘মাননীয়’ বাদ দেয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন
- আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা
- বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
- দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
