শূন্য হাতে এসে মানুষ শূন্য হাতেই ফেরে
ধর্ম ডেস্ক
প্রকাশিত: ৫ জানুয়ারি ২০১৯
বিজ্ঞানের চরম উন্নতির যুগে মানুষ সবকিছুই বৈজ্ঞানিক গবেষণা ও যুক্তিতর্কের মাধ্যমে উপলব্ধি করার চেষ্টা করে।
কিন্তু যুক্তিতর্ক সীমাবদ্ধ জ্ঞানের বাইরেও পৃথিবীতে অহরহ অনেক কিছুই ঘটছে যেখানে পৌঁছতে বিজ্ঞান চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
একদিন মহাপ্রলয়ের মাধ্যমে বিশ্বজগৎ নিশ্চিহ্ন হয়ে যাবে এ ব্যাপারে বিজ্ঞান কতটুকু আবিষ্কার করেছে। কিয়ামত, হাশর, পরকাল, বেহেশত, দোজখ ইত্যাদি সম্পর্কে জ্ঞানের সীমাবদ্ধতার কারণে কেউ কেউ আশঙ্কা প্রকাশ করতে পারে, আবার কেউ কেউ তা অস্বীকারও করতে পারে।
তবে পরকালের প্রথম ধাপ যে মৃত্যু এটা নিয়ে কারও কোনো সন্দেহ নেই। অথবা মৃত্যুকে অস্বীকার করার কোনো সুযোগও নেই। কারণ এ পর্যন্ত ফেরাউন, সাদ্দাদসহ মহাপরাক্রমশালী কোনো রাজা বাদশা, সেনাপতি ও মহাবীর তাদের ক্ষমতাও শক্তিমত্তা অথবা আইনস্টাইন, গ্যালিলিও, নিউটনের মতো কোনো বৈজ্ঞানিক তাদের গবেষণা ও জ্ঞানের বলে মৃত্যুর কঠোর হাত থেকে মুক্তি পায়নি।
এমনকি দুনিয়ার শেষ দিনটি পর্যন্ত ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মহাপরাক্রমশালী আল্লাহর ইচ্ছায় মত্যুকে বরণ করতেই হবে। আল্লাহ পাক ঘোষণা করেছেন, তোমরা যেখানেই অবস্থান কর না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান কর। (সূরা নিসা; আয়াত ৭৮)।
তবে এখানে একটি বিষয় স্মরণ রাখা প্রয়োজন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ যে হাজার হাজার কোটি টাকার ধনসম্পদ, নয়নাভিরাম দালানকোঠা ও অট্টালিকা নির্মাণ করেছে এগুলোর কী হবে? এগুলোর কতটুকু সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব?
যিশু খ্রিস্টের জন্মের ৩০০ বছর আগের ঘটনা। পৃথিবী দেখেছিল এক বিশাল প্রতাপশালী রাজাকে। তিনি প্রাচীন গ্রিসের ম্যাসিডনের রাজা আলেকজান্ডার দ্য গ্রেট। খ্রিস্টপূর্ব ৩৫৬ সালে তার জন্ম। মাত্র ২০ বছর বয়সে পিতা দ্বিতীয় ফিলিপের স্থলাভিষিক্ত হন তৃতীয় আলেকজান্ডার। তিনি ছিলেন অত্যন্ত সুপুরুষ। বলিষ্ঠ চেহারা আর শক্তির মিশেলে তিনি অন্য সব রাজার থেকে স্বতন্ত্র।
সিংহের মতোই ছিল তার বিক্রম। মাথায় সব সময় সিংহের চামড়া জড়িয়ে রাখতেন। মাত্র ৩০ বছরের মধ্যেই অ্যাড্রিয়াটিক সাগর থেকে সিন্দু নদ পর্যন্ত এক বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হয়ে ওঠেন আলেকজান্ডার।
গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের ছাত্র আলেকজান্ডারকে, বলা হতো অর্ধেক পৃথিবীর রাজা। কারণ গ্রিসের ছোট্ট রাজ্য ম্যাসিডন ছাপিয়ে প্রায় অর্ধেক পৃথিবী জয় করেছিলেন তিনি।
কারণ লিওনিদাসের মতো একজন যোগ্য প্রশিক্ষকের কাছ থেকে তিনি শরীরবিদ্যায় প্রশিক্ষণ লাভ করেছিলেন। আর মাত্র তেরো বছর বয়সে শিক্ষা লাভ করেছিলেন মহান গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের পাঠশালায়।
মূলত এ সুশিক্ষার কারণেই আলেকজান্ডার প্রচণ্ড শরীরিক দৃঢ়তা ও মেধার পরিচয় দিতে পেরেছিলেন।
খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দের মে মাস। বিশ্ব কাঁপিয়ে দেয়া এই বীরের বয়স তখন ৩৩। সিংহাসনে আরোহণের পর এক যুগেরও বেশি সময় কাটিয়ে দিয়েছেন চেনা পৃথিবীর অনেকটা জয় করতে।
আলেকজান্ডারের স্বপ্ন ছিল তার বিশাল সাম্রাজ্যের আরও বহুদূর বিস্তৃতি ঘটাবেন। কিন্তু তার সে স্বপ্ন কখনই বাস্তবে রূপ নিল না। সেনাবাহিনীর বাধার মুখে কয়েক বছরের সামরিক অভিযান শেষ করে আলেকজান্ডার ফিরে এলেন বাগদাদে।
২৯ জুন তিনি তার এক ঘনিষ্ঠ বন্ধুর আমন্ত্রণে এক ভোজসভায় যোগ দিলেন। দিনব্যাপী এ আয়োজনে আলেজান্ডার প্রচুর মদ পান করেন। এক সময় অস্বস্তি বোধ করেন। এ কথা বলে তিনি ঘুমোতে চলে যান।
এ সময় প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর ওঠে তার। দ্রুত তার স্বাস্থ্যের অবনতি ঘটে। তিনি এতটাই দুর্বল হয়ে গেলেন যে, বিছানা থেকে উঠতে পারছিলেন না। বিশ্ববিজয়ী এই বীর দশ দিন পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৩২৩ খ্রিস্টপূর্ব অব্দে। আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাম্রাজ্য খণ্ড খণ্ড করে ভাগবাঁটোয়ারা করে নিলেন তার জেনারেলরা। মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল তার গড়া বিশাল সাম্রাজ্য।
মৃত্যুশয্যায় তার ইচ্ছা : মৃত্যুশয্যায় সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর তোমরা তিনটা ইচ্ছা পূরণ করবে এতে যেন ব্যত্যয় না ঘটে। প্রথম ইচ্ছা শুধু চিকিৎসকরা আমার কপিন বহন করবে। দ্বিতীয় ইচ্ছা যে পথ দিয়ে আমার কফিন কবরস্থানে নিয়ে যাওয়া হবে সেই পথে কোষাগারে সংরক্ষিত সোনা-রুপা, মণিমুক্তা ও অন্যান্য মূল্যবান দ্রব্যাদি ছড়িয়ে দিতে হবে।
শেষ ইচ্ছা কফিন বহনের সময় আমার দুহাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখতে হবে। তার মৃত্যুশয্যায় উপস্থিত লোকজন মহাবীর আলেকজান্ডারের এই অদ্ভুত ইচ্ছা শুনে বিস্মিত হন। কিন্তু এ ব্যাপারে তাকে কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছিলেন না কেউ।
তখন আলেকজান্ডারের একজন প্রিয় সেনাপতি তার হাতটা তুলে ধরে চুম্বন করে বললেন, হে মহামান্য আপনার ইচ্ছা পূর্ণ করা হবে। কিন্তু আপনি এই বিচিত্র ইচ্ছা কেন করলেন?
একটা দীর্ঘশ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, আমি দুনিয়াবাসীর সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই। আমার চিকিৎসকদের কফিন বহন করতে বলেছি এ কারণে যে যাতে লোকেরা বুঝতে পারে যে, চিকিৎসকরা আসলে মানুষকে আরোগ্য করতে পারে না। তারা ক্ষমাতাহীন আর মৃত্যুর থাবা থেকে কাউকে রক্ষা করতে অক্ষম।
গোরস্তানের পথে সোনাদানা, মণিমুক্তা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বুঝাতে যে, এগুলোর একটা কণাও আমার সঙ্গে যাবে না। আমি এগুলো অর্জনের জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না।
মানুষ এটা উপলব্ধি করুক যে ধনসম্পদ অর্জনের জন্য শক্তি ব্যয় করা সময়ের অপচয় মাত্র। কফিনের বাইরে হাত ঝুলিয়ে রাখতে বলেছি দুনিয়ার মানুষকে এটা জানাতে যে, খালি ও শূন্য হাতে আমি এ পৃথিবীতে এসেছিলাম, আবার শূন্য হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি।
শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ পাক বলেছেন, বোধশক্তিসম্পন্ন ব্যক্তি ছাড়া অন্য কেউ শিক্ষা গ্রহণ করে না (সূরা আলে-ইমরান; আয়াত ৭)। অন্য আয়াতে বলেছেন, নিশ্চয়ই এতে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য শিক্ষা রয়েছে। (সূরা আল ইমরান: আয়াত ১৩)। হে আল্লাহ বিশ্ববাসীর অন্তর খুলে দিন। তারা যেন বোধশক্তি সম্পন্ন হয়।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
