শুরকে অপহরণ করে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮
প্রথমে নিজের অপহরণের গল্প ফেঁদে টাকা আদায়ের চেষ্টা। পরে শ্বশুরকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। তার নাম প্রদীপ ঘোষ। তিনি ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপুরের বেনাচিতি গোঁসাইপাড়ার বাসিন্দা।
বুধবার বালি থানায় প্রদীপ বাবুর স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, সাত বছর আগে রান্নার মশলার ব্যবসায়ী প্রদীপ বাবুর সঙ্গে দুর্গাপুর স্টিল প্লান্টের অবসরপ্রাপ্ত কর্মী, রামকৃষ্ণপল্লির বাসিন্দা তপন দাসের বড় মেয়ে ছন্দবাণীর বিয়ে হয়। দম্পতির একটি ছয় বছরের মেয়েও রয়েছে।
ছন্দবাণীর দাবি, কয়েকজন বন্ধুর সঙ্গে মিলে প্রদীপ চার বছর আগে চাকরি দেওয়ার একটি সংস্থা খুলেছিলেন। তার অভিযোগ, ‘দুর্গাপুর, মুর্শিদাবাদ, কলকাতার অনেক ছেলেমেয়ের থেকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে তারা প্রতারণা করে। এভাবে এক কোটি টাকা প্রতারণা করে পালিয়ে বেড়াচ্ছিল।’
ছন্দবাণী জানান, গত ২৭ নভেম্বর থেকে প্রদীপ আচমকা গায়েব হয়ে যান। তাকে অপহরণ করা হয়েছে বলে প্রদীপের একটি ফোনও আসে ছন্দবাণীর কাছে। প্রদীপের মুক্তির দাবিতে ৬০ লাখ টাকা চেয়ে অপরিচিতদের ফোনও আসতো তার কাছে।
প্রসঙ্গত, তপন বাবু ছন্দবাণীকে দুটি বাড়ি দিয়েছেন। যার দাম প্রায় ৬০ লাখ টাকা।
আনন্দবাজারের প্রতিবেদন বলছে, এদিন বালি থানার সামনে দাঁড়িয়ে ছন্দবাণী বলেন, ‘প্রদীপ ফোনে বলতো, ওই সম্পত্তির দলিল অপহরণকারীদের না দিলে ওরা তার হাত-পা কেটে ফেলবে বা খুন করে ফেলবে।’
তবুও তপন বাবু জমির দলিল দিতে রাজি হননি। ওই গৃহবধূ জানান, দিন সাতেক আগে প্রদীপ তাকে ফোন করেন। প্রদীপের দাবি ছিল, অপহরণকারীদের হাত থেকে কোনো রকমে পালিয়ে বালি রাসবাড়ি এলাকার দিদির বাড়িতে লুকিয়ে রয়েছেন তিনি। অপহরণকারীরা তার পা ভেঙে দিয়েছেন। মেয়ে পারমিতাকে নিয়ে ছন্দবাণী যেন তার কাছে চলে আসেন।
প্রদীপের পীড়াপীড়িতে গত শনিবার বাবা ও মেয়ের সঙ্গে বালিতে আসেন ওই যুবতী। কারণ ননদের বাড়ি তিনি চিনতেন না। তাই জামাইয়ের থেকে ঠিকানা জেনে তপন বাবু মেয়ে ও নাতনিকে পৌঁছে দিতে এসেছিলেন। ছন্দবাণী বাড়ি ঢুকে দেখেন, প্রদীপের পায়ে সামান্য চোট রয়েছে। রোববার দুপুর ১২টা নাগাদ দুর্গাপুর ফিরে যাওয়ার জন্য একাই বেরিয়ে পড়েন তপন বাবু। এর কিছুক্ষণ পর থেকেই প্রৌঢ়ের মোবাইল বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।
ছন্দবাণীর অভিযোগ, ওই দিন বিকেলে অচেনা নম্বর থেকে তার কাছে ফোন আসে। বলা হয়, ৬০ লাখ টাকা না দিলে খুন করা হবে তপন বাবুকে। বার কয়েক তপন বাবুর সঙ্গেও ছন্দবাণীর কথাও বলিয়ে দেন অপহরণকারীরা।
প্রতিদিনই অন্তত এক-দুই বার করে ফোনে ওই যুবতীকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
ছন্দবাণী বলেন, ‘বাবাকে ওরা মারধর করেছিল খুব। বাবা কান্নাকাটি করছিলেন। প্রথমে বর্ধমানে নিয়ে গেছে বলে জেনেছিলাম। এখন কোথায় বলতে পারব না।’
অপহরণকারীদের সঙ্গে কথোপকথন চলার মাঝে একজনের নাম করিম শেখ বলে শুনেছিলেন ছন্দবাণী। যিনি প্রদীপের বন্ধু বলেই জানেন ওই গৃহবধূ।
ছন্দবাণী বলেন, প্রদীপ বলতো, বাবাকে বাঁচাতে সম্পত্তি বিক্রি করে হলেও টাকা দিতেই হবে। সেসব কথা শুনে মনে হতো বাবাকে প্রদীপই অপহরণ করিয়েছে।’
অভিযোগ, ননদের বাড়িতে কার্যত বন্দি ছন্দবাণীকে বাপের বাড়িতেও ফোন করতে দেওয়া হতো না। এদিকে, তপন বাবু ও ছন্দবাণীর খবর না পেয়ে তাদের পরিজনেরা মঙ্গলবার দুর্গাপুর এলাকার এক কাউন্সিলরকে বিষয়টি জানান। তিনি ওই দিনই ফোনে বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে গোটা বিষয়টি জানান।
বৈশালী বলেন, ওরা ঠিকানা বলতে পারছিলেন না। শুধু ছন্দবাণীর ননদের পদবি ও বালির একটা আবাসনের নাম বলেছিলেন। বিধায়কের নির্দেশে বিজয়লক্ষ্মী রাও, সুমিত ডালমিয়াসহ কয়েক জন স্থানীয় বাসিন্দা রাতেই রাসবাড়ি এলাকার ওই আবাসনটি খুঁজে বার করেন। বিজয়লক্ষ্মী জানান, প্রথমে ছন্দবাণীর উপস্থিতির কথা অস্বীকার করেন প্রদীপ। কিন্তু সব ঘর খুলে দেখাতে বলতেই একটি বন্ধ ঘর থেকে বার করে দেওয়া হয় ছন্দবাণীকে।
ততক্ষণে বিষয়টি হাওড়ার পুলিশ কমিশনার তন্ময় রায় চৌধুরী ও আইজি বিশাল গর্গকে জানান বৈশালী। রাতেই খবর পেয়ে বালি থানার পুলিশ গিয়ে আটক করে প্রদীপকে। পরে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, পুলিশকর্তাদের মধ্যস্থতায় ছন্দবাণীর কাছে আসা অপহরণকারীদের ফোনের টাওয়ারের অবস্থান দেখে তদন্তকারীরা জানতে পারেন, তপন বাবুকে অপহরণ করে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়েছে। বালি থানার তরফে দুর্গাপুর থানা ও মুর্শিদাবাদ পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। প্রদীপকে সঙ্গে নিয়ে বালি পুলিশের দল বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
