বিশেষ সম্পাদকীয়
শুভ যাত্রাপথে ধরণীর আহ্বান
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩
শাহ্ নেওয়াজ -
‘আজকাল’ আজ ১৬-তে পা রাখল। ‘আজকাল’ আজ ষোড়শবর্ষীয়। ষোড়শ বর্ষে পদার্পণের এই শুভ মুহূর্তে ‘আজকাল’ ব্যবস্থাপনার পক্ষ থেকে পত্রিকার সকল পাঠক-গ্রাহক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
কোন পত্রিকার জীবনে ১৫ বছর সময় অতিবাহিত করা নিঃসন্দেহে বিশেষ গুরুত্বপূর্ণ। ১৫ বছর ধরে কোন বিরতি ছাড়াই টানা প্রকাশিত হয়ে আসছে সাপ্তাহিক ‘আজকাল’। এমনকি ভয়ঙ্কর করোনা মহামারির সময়ও পত্রিকা প্রকাশনায় কোন বিরতি ঘটেনি। শুধু কয়েকটি সংখ্যা ছাপা যায়নি, অনলাইনে প্রকাশ করতে হয়েছিল। প্রবল প্রতিকূলতার মধ্যেও পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখা হয়েছে।
বিগত পনের বছরে আজকাল-এর চলার পথ অবশ্যই মসৃন ছিল না। অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে পত্রিকাটিকে এগোতে হয়েছে। এই পনের বছর সময়টিও ছিল অনেক ঘটনাবহুল। একটি সংবাদপত্র হিসেবে আজকালকে এই সব ঘটনাবলী, এই সময়ের রাজনীতি, সমাজ-সামাজিকতাকে প্রতিফলিত করতে হয়েছে। আর এগুলিকে তুলে ধরতে আজকাল সব সময় পালন করেছে বস্তুনিষ্ঠ ভূমিকা। আজ আমরা আনন্দের সাথে বলতে পারি, এই ভূমিকার কারণেই ‘আজকাল’ হয়ে উঠেছে জনপ্রিয়, নন্দিত। বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতাই আজকাল-এর চলার পথের পাথেয়। ‘আজকাল’ সত্য প্রকাশে বিচলিত হয় না, সাদাকে সাদা বলে, কালোকে কালো।
পনের বছরে আজকাল-এর সম্পাদকমন্ডলীতে কয়েকবার রদবদল ঘটেছে। সম্পাদক, প্রধান সম্পাদক পদে পরিবর্তন ঘটেছে। তবে পত্রিকাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছে এই ২০২৩ সালে। এ বছর পত্রিকাটির মালিকানার বদল হয়েছে। পূর্বের প্রকাশনা প্রতিষ্ঠান ডিজিটাল মিডিয়া গত মে মাসে বিক্রয়সূত্রে সাপ্তাহিকটির মালিকানা হস্তান্তর করে শাহ্ নেওয়াজ পাবলিকেশন্স-এর কাছে। নতুন মালিকানায় ‘আজকাল’ আরো সমৃদ্ধ আরো গতিশীল হয়ে নিয়মিত প্রকাশ পেয়ে চলেছে। পত্রিকার এই এগিয়ে চলার পথে আমাদের সকল শুভাকাঙ্খী-শুভানুধ্যায়ীর শুভেচ্ছা ও ভালবাসা আমাদের একান্ত কাম্য।
নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির অনেক পত্রিকার ভীড়ে ‘আজকাল’-এর গৌরবময় অবস্থান সর্বজনস্বীকৃত। খবর প্রকাশে বস্তুনিষ্ঠতা, কয়েক পাতা জুড়ে ভিন্ন ভিন্ন স্বাদের কলাম, সাহিত্য, বিনোদন, ধর্ম, স্বাস্থ্য ও খেলাধুলা বিষয়ক পাতা, সব মিলিয়ে রকমারি বিষয় বৈচিত্র্যে সমৃদ্ধ ‘আজকাল’ পাঠকদের কাছে সঠিক তথ্যটি পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এক অভিজ্ঞ সাংবাদিক টিম এই প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস দায়িত্ব পালন করেছেন। সততা, নিরপেক্ষতা ও পেশাগত দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হচ্ছে খবর এবং খবরের অন্তরালের বিষয়কে। নতুন করে এ কথা বলার কোন প্রয়োজন আছে বলে অমরা মনে করি না যে, ‘আজকাল’ কোন দলবিশেষের রাজনীতির অনুসারী নয় কিংবা কোন দলের মুখপাত্র হিসাবেও কাজ করে না। ‘আজকাল’ প্রতিফলিত করে সব দল সব মতকে। আমরা একটি সংবাদপত্র হিসাবে এ দাবি অবশ্যই করতে পারি যে, দল-মত নির্বিশেষে ‘আজকাল’ সবার পত্রিকা। মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী আজকাল-এর কলামগুলি উন্মুক্ত। কলামগুলিতে প্রতিফলিত হয় লেখকদের নিজস্ব চিন্তাধারা, নিজস্ব মতামত। সাহিত্য পাতা প্রকাশের ক্ষেত্রে ‘আজকাল’ অনুসরণ করে এক বিশেষ নীতি। তাহলো প্রবাসের লেখকদের উৎসাহিত করা। খ্যাতিমান ও বিশিষ্ট লেখকদের পাশাপাশি এই প্রবাসে এখন তুলনামূলকভাবে নবীন লেখকদের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে ব্যাপকভাবে। এই লেখকদেরকেই তুলে ধরতে চায় ‘আজকাল’, তাদেরকে অনুপ্রাণিত করতে চায়। বলতে পারি, স্থানীয় লেখকদের রচনাতেই সমৃদ্ধ হয়ে প্রকাশ পাচ্ছে আজকাল-এর সাহিত্য পাতা।
পনের বছরে ‘আজকাল’ সাফল্যজনকভাবে তার অবস্থানকে তুলে এনেছে সর্বাধিক প্রচারিত পত্রিকাগুলির সারিতে। আজকাল-এর এগিয়ে চলার এই শুভ যাত্রা পথকে আমরা আলিঙ্গন করতে চাই আমাদের সকল ঔদার্য, সকল আন্তরিকতা দিয়ে। ধরণীর আহ্বানে সাড়া দিয়ে আমরা দুই বাহু বাড়িয়ে সবাইকে আবাহন জানাতে চাই একটি প্রগতিশীল, সংস্কারমুক্ত, অসাম্প্রদায়িক, উদার, শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে।
আসুন আমরা সবাই হাতে হাত ধরে এগিয়ে যাই। এই লক্ষ্যে ‘আজকাল’ সর্বদাই সবার পাশে থাকবে, এটাই আমাদের প্রতিশ্রুতি।
লেখক: সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক আজকাল।
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- ইরানে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লাতিনো
- দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
