শীতের পিঠাপুলি আর আমাদের ঐতিহ্য
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮
একটা সময়ে আমরা পিঠাপুলির দেশ হিসেবে রীতিমত গর্ব করতাম। এখনো যে করি না, তা নয়। পিঠা বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার। পৌষের হিমেল স্নিগ্ধ হাওয়া আসতে থাকা মানেই বুঝতে পারি শীত আসছে। এই স্নিগ্ধ হাওয়া শীতকে যেমন ভাবা যায় না, তেমন শীতে পিঠা ছাড়া আবার বাঙালির ঐতিহ্য ভাবা যায় না। এই পিঠার দেশি-বিদেশি চাহিদা আকাশচুম্বী। তবে অঞ্চলভেদে পিঠার ভিন্নতা রয়েছে।
আবার একেক অঞ্চলে একেকটি পিঠার বিভিন্ন নামও লক্ষ্য করা যায়। আর সেসব পিঠার নামের বাহার পিঠা খাওয়ার আকাঙ্ক্ষা যেন আরও বাড়িয়ে দেয়। আমাদের সবার কাছে পিঠার মধ্যে বেশি পরিচিত আর জনপ্রিয় কিছু পিঠা হলো— চিতই, ভাপা, পাটিসাপটা, নকশি, সেমাই, সাঁজের, রস, তেল ও ডালের পিঠা, পাক্কূণ বা পাকানো পিঠা, পুলিপিঠা। এগুলো ছাড়াও বিভিন্ন অঞ্চলে হরেক নামের বাহারি সব পিঠা দেখা যায়।
আমাদের গ্রামের ছায়ামাখা মেঠোপথে শীতের সকালগুলো অন্যভাবে নামে। আমরা নগরসভ্যতার মানুষ সেগুলো দেখতে পাই না। ভোর হতেই সেখানে কুয়াশা নামে। সকালের খেজুরের রস, সূর্যের উঁকি দেওয়া কোমল মিষ্টি রোদ, আর সকাল হতে না হতেই মায়ের বা মুরুব্বিদের হাতের পিঠার কথা মনে পড়লে এখনো ছুটে চলে যেতে ইচ্ছে করে গ্রামে, সেটা আমাদের সবারই।
বিভিন্ন এলাকার পিঠায় তারতম্য থাকায় আমাদের গ্রামবাংলায় ভিন্ন ভিন্ন পিঠাভিত্তিক সংস্কৃতিও গড়ে উঠেছে। আর শীতের আনাগোনায় যেন পিঠার আধিক্য আরও অনেকাংশে বেড়ে যায়। তাই শীত মানেই পিঠার মৌসুম।
শীতের পিঠার মধ্যে সবচেয়ে বেশি চল রয়েছে ভাপা, চিতই ও রসের পিঠার। শীতে সব জায়গাতেই ভাপা ও চিতই পিঠার আধিক্য থাকলেও রসের পিঠা গ্রামেই বেশি দেখা যায়। খেজুরের রসের সঙ্গে দুধ আর নারকেল দিয়ে, রসের পিঠার যে স্বাদ, তা বর্ণনাতে কোনোভাবেই প্রকাশ করা যায় না।
আজকাল শহরাঞ্চলেও পিঠার জনপ্রিয়তা বাড়ছেই। প্রতিবছরই শীতের মৌসুমে প্রায় সব শহরেই পিঠা উৎসবের আয়োজন করা হয়। তবে রাজধানী ঢাকায় এই প্রভাবটা এখন আরও বেশি। সেই গ্রামবাংলার শীতের আমেজটা আমরা শহরে বসে না পেলেও মায়েদের হাতে বানানো পিঠা চুলার পাশে বসে খাওয়ার কথা কিন্তু ঠিকই মনে পড়ে যায়। এই পিঠা উৎসবগুলো শহুরে জীবনে এক চিলতে গ্রামে ফেরার আকুলতা তৈরি করে দিতে পারে আমাদের। এই উৎসবের বাইরেও আমাদের শহরে, অলিগলিতে পিঠার চাহিদা মেটাতে বসে ছোট ছোট পিঠার দোকান। এগুলো সবশ্রেণীর মানুষের কাছে এখন সমান জনপ্রিয়। দোকানগুলোতে রয়েছে নানান রকম শীতের পিঠা, যেখানে বেশি চোখে পড়ে চিতই আর ভাপা। বেশি মজা হলো চিতাই পিঠার সঙ্গে নানা রকম ভর্তার আয়োজন। নানা পেশার লোকজনের ভিড়ও রয়েছে দোকানগুলো ঘিরে। আর এভাবেই শহরবাসী শীতের পিঠার আস্বাদন গ্রহণ করে।
শেষে একটা কথা বলতেই হয় যে, সাম্প্রতিক সময়গুলোতে পিঠার দোকানের প্রভাব বেড়ে যাওয়ায় বাসাবাড়িতে পিঠা বানানোর ঐতিহ্য যেন কমেই যাচ্ছে। মনে রাখতে হবে, পিঠা আমাদের ঐতিহ্য আর সংস্কৃতি। এই ঐতিহ্য বাঁচিয়ে রাখার গুরুদায়িত্ব আমাদেরই নিতে হবে।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
