শীতের আমেজে ‘পৌষ মেলা’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ জানুয়ারি ২০১৯
শীতের আমেজকে আরো খানিকটা বর্ণিল করে তুলতে রাজধানীর ধানমন্ডি ২৭ এর মাইডাস সেন্টারে আয়োজিত হয়েছে ‘চারুকলা পৌষ মেলা’। দুই দিন ব্যাপী এই মেলা শুরু হয়েছে গতকাল ২১ ডিসেম্বর শুক্রবার থেকে এবং চলবে আজ ২২ ডিসেম্বর শনিবার রাত ১০ টা পর্যন্ত।
আজ বিকাল হতেই মেলায় চলে গেলে দেখা যায় বিভিন্ন ধরণের মনোমুগ্ধকর পণ্যের সমারোহ। হাতে তৈরি গহনা, টিপ কিংবা দেশীয় কাপড় প্রাধান্য পেয়েছে মেলা জুড়ে। এমনকি আগত ক্রেতাদের মাঝেও দেশীয় পণ্য কেনার প্রতি আগ্রহ লক্ষ্য করা গেলো।
শুধু বিভিন্ন ধরণের গহনা কিংবা পোশাক নয়, হাতে তৈরি নানান রকম পিঠা, কেক ও আচারও পাওয়া যাচ্ছে মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টলে।

পৌষ মেলার আয়োজনে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র মামুনুর রশিদ তৌসিফ, পলক ও আফসানা মিমি। মেলায় উপস্থিত তৌসিফের সঙ্গে কথা হলে জানালেন, বিগত দুই বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছোট আকারে মেলার আয়োজন করা হলেও, এই বছরেই প্রথম বাইরে বড় আকারে মেলার আয়োজন করা হয়েছে।
সেই হিসেবে প্রথমবারের মেলায় জনসমাগম ও ক্রেতাদের আগ্রহ বেশ ভালো বলেই জানালেন তিনি। মোট ১৮ টি স্টল নিয়ে সাজানো এই মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড় আজকের তুলনায় গতকাল (প্রথমদিন) ভালো ছিল বলে জানান। তবে বেলা গড়ালে জনসমাগম বাড়বে বলে আশা করেন তিনি।

সামনে এমন মেলা আরো করার ইচ্ছা আছে কিনা জানতে চাইলে তৌসিফ জানান, ইতিমধ্যেই বৈশাখি মেলার জন্য পরিকল্পনা করা শুরু হয়েছে।
মেলায় আগত ক্রেতা শারমিন ইয়াসমিনের সঙ্গে কথা বলে জানা গেলো, অফিসের পাশে মেলার আয়োজন হওয়ায় সময় করে চলে এসেছেন মেলা থেকে পছন্দসই জিনিস কিনতে। হাতে তৈরি গহনার প্রতি আগ্রহ থাকায় কাঠ ও কাপড়ে তৈরি গহনা দেখছেন। মেলায় আসা অন্য একজন দর্শনার্থী ইফফাত মুনিয়া জানালেন, মেলা থেকে ইতিমধ্যেই পছন্দসই এক জোড়া দুল কিনেছেন। মেলায় নেইল আর্ট ও মেহেদি দেওয়ার আয়োজন আছে বলে নিজের হাতেও মেহেদি দেওয়ার জন্য অপেক্ষা করছেন।

মেলা ঘুরে দেখা গেলো সকল বয়সী ক্রেতাদের প্রাণবন্ত উপস্থিতি। মেলায় সবাই আসছেন দেশীয় আমেজে পছন্দসই পোশাক কিনতে, খাবার খেতে, একসাথে ভালো কিছু সময় কাটাতে। এমন মেলার আয়োজন শুধুই পণ্যের বেচাকেনা নয়, ক্রেতা-বিক্রেতার মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও গড়ে তুলতে সাহায্য করে।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
