শিশু যখন অন্তর্মুখী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০১৯
বাসায় আজ খুব হইচই। সকাল থেকে বাবা, মা, দাদা, দাদী- সবাই খুব ব্যস্ত। আজ বাসার সবার আদরের রাইয়ান পাঁচ পেরিয়ে ছয়ে পা দেবে। সন্ধ্যা থেকেই নিমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন। রাইয়ানের প্রিয় কার্টুন চরিত্র মটু পাতলু কেক চলে এসেছে। মাথায় জন্মদিনের টুপি পরে স্কুলের বন্ধুরা কেক কাটার জন্য রেডি। একটা টেবিল ভর্তি হয়ে গেছে উপহারসামগ্রী দিয়ে। কিন্তু এত আনন্দের মধ্যেও দেখা নেই বার্থডে বয়ের। অনেক খোঁজাখুঁজির পর রাইয়ানের মা তাকে আবিষ্কার করলেন খাটের তলায়। সেখানে নিজের খেলনা নিয়ে একাই খেলছে, তাকে ঘিরে থাকা উৎসব নিয়ে তার বিন্দুমাত্র আগ্রহ নেই।
আসলে রাইয়ান খুব লাজুক, মুখচোরা। বাসায় কেউ আসার কথা শুনলেই ও গিয়ে খাটের তলায় কিংবা দরজার আড়ালে লুকিয়ে থাকে। কারো সামনে কথা বলতেও চায় না। রাইয়ানের বাবা-মা খুব মিশুক, তারা বুঝেই উঠতে পারেন না ওর মনে এত ভয়, দ্বিধা কিংবা সংশয় কীসের?
আবার খেয়া কিন্তু রাইয়ানের মতো লাজুক নয়। খুব হাসিখুশি, মিশুক। খেয়ার বাবা-মা দুজনই গ্রুপ থিয়েটার করেন। ছোটবেলা থেকেই বাসায় নাটকের মহড়া দেখতে দেখতে বড় হয়েছে সে। তিন বছর বয়স থেকেই খেয়ার বাবা ওকে আবৃত্তি শেখাতে শুরু করেছেন, আর মা শেখান গান। চটপট নিখুঁত কবিতা আবৃত্তি করে বা সঠিক সুরে গান তুলে বাবা-মাকে চমকে দেয় নয় বছরের খেয়া। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। বাবা-মা ছাড়া অন্য কারো সামনেই মুখ খুলবে না খেয়া। মঞ্চে উঠলে তার রীতিমত হাত-পা কাঁপে। খেয়ার বাবা-মা মেয়ের এই ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারছেন না।
অধিকাংশ বাবা-মা নিজের সন্তানকে স্মার্ট, সপ্রতিভ হিসাবেই দেখতে পছন্দ করেন। এই যুগে ক্লাসে প্রথম না হলে, সবচেয়ে জোরে না ছুটলে, চটপট শক্ত শক্ত প্রশ্নের উত্তর দিতে না পারলে ভবিষ্যৎ যে একেবারেই অন্ধকার তা বারবার সন্তানকে মনে করিয়ে দেন বাবা-মায়েরা। তাহলে কী হবে রাইয়ান বা খেয়ার মতো শিশুদের? ওরা লাজুক, একা থাকতে ভালোবাসে, লোকজনের সামনে কুঁকড়ে যায়, তাই বলে কি ওদের কোনও ভবিষ্যৎ নেই?
নিজের জগৎ নিয়ে অন্তর্মুখী শিশুরা সদাই ব্যস্ত। একা একা খেলা করা, রঙ ছিটিয়ে ছবি আঁকা, কাগজ কেটে এটা ওটা বানানো- মোটকথা এরা একা থাকতেই স্বচ্ছন্দ। লাজুক, অন্তর্মুখী শিশুদের বড় করে তোলার জন্য কিছু পরামর্শ জেনে নিন।
* আত্মবিশ্বাস তৈরি : সাফল্যের জন্য নয়, সন্তানকে প্রশংসা করুন তার চেষ্টার জন্য। অচেনা লোকের সঙ্গে আলাপ করতে শিশু অস্বস্তি বোধ করলে আপনি ওকে সাহায্য করুন। বারবার ‘তোমার নাম বলে দাও’ কিংবা ‘কেমন আছেন’ এসব বলে বলে ওকে অপ্রস্তুত করবেন না। শুধু ওর সঙ্গে পরিচয় করিয়ে দিন। ধীরে ধীরে ওকে নিজ থেকে স্বাভাবিক হতে দিন। বাসায় কেউ আসার কথা থাকলে আগে থেকেই সন্তানকে তার সম্পর্কে ধারণা দিন। ওকে অতিথি আপ্যায়নের কিছুকিছু দায়িত্ব দিতে পারেন। ভুল হলে দেখিয়ে দিন। কিন্তু সবার সামনে বকাবকি বা সমালোচনা করবেন না। ভাইবোনের সঙ্গে তুলনা করে ওকে লজ্জায় ফেলবেন না।
* সন্তানকে বুঝুন : লাজুক শিশুকে বড় করে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল তাকে ঠিকমতো বুঝতে পারা। অনেক শিশুই জন্ম থেকে লাজুক স্বভাবের অধিকারী। আবার নিরাপত্তাহীনতাও শিশুদের অনেকসময় অন্তর্মুখী করে তোলে। একটু খেয়াল করে দেখুন তো আপনার সন্তান শারীরিকভাবে দুর্বল কিংবা ভিতু বলেই কি ও বেশি চুপচাপ থাকে? ওর সমবয়সী বন্ধু বা ভাইবোনদের সঙ্গে পেরে উঠবে না বলেই কি ও একা থাকতে পছন্দ করে? অনেকসময় বাসার অন্য শিশুর সঙ্গে অন্তর্মুখী শিশুটির নেতিবাচক তুলনা করা হলে সে আরও কোণঠাসা হয়ে পড়ে। অজান্তে আমরা এই ভুলগুলো করে সন্তানের সমস্যা আরও বাড়িয়ে তুলি। শিশুটি হাজার চেষ্টা করেও তার খোলস ছেড়ে তখন বেরিয়ে আসতে পারে না। প্রথমেই শিশুর সমস্যার কারণটা খুঁজে বের করা প্রয়োজন। পড়াশোনায় দুর্বল বলে সে যদি অন্তর্মুখী হয় তাহলে আপনি ওকে এই ব্যাপারে সাহায্য করুন। হয়তো আপনার সন্তান শিক্ষক বা গৃহশিক্ষকের কাছে সহজ হতে পারছে না। তাই এক্ষেত্রে আপনার সহযোগিতা ওকে এই সমস্যা থেকে বের হয়ে আসতে সাহায্য করবে। কোনও মানসিক সমস্যা আছে বুঝতে পারলে ওর সঙ্গে কথা বলে ওর কষ্ট, নিরাপত্তাহীনতার কারণ আন্দাজ করুন। দরকার হলে সাহায্য নিন কাউন্সিলরের।
* শখ এবং আগ্রহ : লাজুক শিশুরা নিজেদের জগতে বিচরণ করতে স্বচ্ছন্দ বোধ করে। ছোটবেলা থেকেই ওর শখ এবং আগ্রহের জায়গাটা বুঝতে চেষ্টা করুন। বই পড়া, গান শোনার অভ্যাস তৈরি করুন। এছাড়া বিভিন্ন ধরনের খেলাধুলা যেগুলো ও মজা পায়, আপনিও ওর সঙ্গে খেলুন। ওর পছন্দের যেকোনো শখের ক্লাসে ওকে ভর্তি করে দিন। সেখানেই আপনার সন্তান তার বন্ধু খুঁজে পাবে।
* মনে রাখুন : শিশু যা অপছন্দ করে সেগুলো নিয়ে ওকে জোর করবেন না। সন্তানের ইচ্ছার বিরুদ্ধে ওকে কোনও প্রতিযোগিতায় ঠেলে দেবেন না। বাঁধাধরা ছকে পড়াশোনা বা খেলাধুলার রুটিন চাপিয়ে না দিয়ে ওর উৎসাহ অনুযায়ী ওকে এগোতে দিন। এতে যদি ওর পরীক্ষার ফলাফল খারাপ হয়, মুষড়ে পড়বেন না। সুস্থ, স্বাভাবিক মানুষ হয়ে ওঠাটাই সবচেয়ে জরুরি।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
