শিল্পী সমিতির নির্বাচনে লড়বে মৌসুমী-তায়েব প্যানেল
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯
সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সে অনুযায়ী চলছে প্রস্তুতি। নির্বাচন মোকাবিলা করতে তৈরি আছেন বর্তমান সভাপতি মিশা সওদাগর ও সাধারন সম্পাদক জায়েদ খান।
এদিকে তাদের বিপক্ষে দুইটি প্যানেল তৈরি হচ্ছে বলে শোনা গেলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছেন মৌসুমী-তায়েব প্যানেল। নিশ্চিত হওয়া গেছে, আসন্ন নির্বাচনে চলচ্চিত্র শিল্পীদের সভাপতি হতে লড়বেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। তার সঙ্গে সাধারন সম্পাদক হিসেবে থাকছেন অভিনেতা-প্রযোজক ডি এ তায়েব।
আজ শনিবার চিত্রনায়ক ওমর সানি এমন তথ্যই নিশ্চিত করলেন। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে মৌসুমী-তায়েবের একসঙ্গে ছবি পোস্ট করে তাদের শুভেচ্ছাও জানিয়েছেন। তবে এই প্যানেলে আর কে কোন পদে অংশ নেবেন সেটি এখনো চূড়ান্ত নয়। এ বিষয়ে শিগগিরই ঘোষণা আসতে চলেছে।
জানা গেছে, মূলত চিত্রনায়িকা মৌসুমীকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে এই প্যানেল। এখানে অনেক চমক রাখবেন মৌসুমী। তার প্যানেলের সমর্থক হিসেবে চিত্রনায়ক শাকিব খান, অমিত হাসান, অভিনেতা নানাশাহ, শিবা সানু, অভিনেত্রী নূতনসহ অনেক তারকারাই রয়েছেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার তফসিল ঘোষণার মাধ্যমে শুরু হয় নির্বাচনের আনুষ্ঠানিকতা। শুক্রবার ভোটারের খসড়া তালিকা প্রকাশ করেছে বর্তমান কমিটি। এর আগে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন ও আপিল বোর্ড গঠিত হয়েছে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
ঘোষিত তফসিল অনুযায়ী সমিতির স্থায়ী সদস্যরা ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ২ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচন কমিশন ৩ অক্টোবর বিকেল ৫টায় প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৫ অক্টোবর পর্যন্ত। ওই দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে।
ধারাবাহিকতায় ১৮ অক্টোবর এফডিসি চত্বরে অনুষ্ঠিত হবে চলচ্চিত্রের শিল্পীদের নতুন নেতৃত্ব বাছাইয়ের নির্বাচন। যারা আগামী দুই বছর সমিতির দায়িত্ব পালন করবেন।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
