শিল্পী সমিতির নির্বাচনে কে কোন পদে লড়ছেন?
প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯
ভোটাধিকার বাদ দেওয়া ও নিয়মের বাইরে সদস্যদের ভোটার করাসহ নানা সমালোচনার মধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আগামী ২৫ অক্টোবর সমিতির ২০১৯-২১ মেয়াদের এ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এবার সমিতির ২১টি পদের মধ্যে নির্বাচন হবে ১৮টি পদের। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বাকি তিন পদের প্রার্থীকে সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন বলেন, ‘চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্য থেকে একজন অন্য আরেকটি সংগঠনের দায়িত্বে থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরমধ্যে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে গেছেন। ২৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা নিয়ম ভাঙছেন কিনা, এটা দেখা ছাড়া আপাতত নির্বাচন কমিশনের আর কোনো কাজ নেই।’
এবার ১৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৭ জন প্রার্থী। সমিতির সর্বশেষ সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক আবারও প্যানেল নিয়ে একসঙ্গে নির্বাচনে অংশ নিচ্ছেন। মিশার প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা মৌসুমী। আর সাধারণ সম্পাদক পদে জায়েদের বিপক্ষে লড়ছেন ইলিয়াস কোবরা।
এছাড়া সহ-সভাপতি পদে লড়ছেন-মাসুম পারভেজ রুবেল, মনোয়ার হোসেন ডিপজল ও নানা শাহ। এখান থেকে দু’জন নির্বাচিত হবেন।
সাংকোপাঞ্জা ও আরমান সহ-সাধারণ সম্পাদক পদে, জাকির হোসেন ও ডন সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে এবং নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও মামুনুন হাসান ইমন আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আফজাল শরীফ, আলীরাজ, আলেকজান্ডার বো, আসিফ ইকবাল, বাপ্পারাজ, রোজিনা, অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, জেসমিন, শামীম খান, মারুফ আকিব, রোঞ্জিতা, নাসরিন ও জয় চৌধুরী ১১টি কার্যকরী সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সুব্রত (সাংগঠনিক সম্পাদক), জ্যাকি আলমগীর (দপ্তর ও প্রচার সম্পাদক) এবং ফরহাদ (কোষাধ্যক্ষ)।
নির্বাচন প্রসঙ্গে সভাপতি প্রার্থী মৌসুমী বলেন, ‘নির্বাচনের আচরণবিধি মেনে প্রচারণা চালাচ্ছি। এবার জনসংযোগে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা আছে, তাই আমরা তা থেকে বিরত থাকছি। তবে এসএমএস পাঠানো যাবে। নিজের জায়গা থেকে সঠিকভাবে যতটুকু সম্ভব প্রচারণা চালাচ্ছি।’
এদিকে, মিশা-জায়েদের প্যানেলের পক্ষ থেক ফেসবুকে পোস্টার প্রকাশ করে প্রচারণা চালানো হচ্ছে। তবে মৌসুমীর কোনো পোস্টার এখনো দেখা যায়নি।
গত ২৪ মে শিল্পী সমিতির বিদায়ী (২০১৭-১৯) কমিটির মেয়াদ শেষ হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার ৪৪৯ জন। গত ৩০ সেপ্টেম্বর শিল্পী সমিতির কার্যালয়ের ভোটারদের এই চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে অনেক সদস্যের অভিযোগ নিয়ম বহির্ভূতভাবে তাদের ভোটাধিকার বাতিল করা হয়েছে। এ নিয়ে পাঁচদিনের আল্টিমেটাম দিয়ে মিশা-জায়েদকে উকিল নোটিশ পাঠিয়েছেন সমিতির ফাইট ডিরেক্টর মো. শেখ শামীম।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
