শিডিউল ফাঁসালেন পূজা
প্রকাশিত: ৩ মে ২০১৯
ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের চিত্রনায়িকা পূজা চেরি। শিশু শিল্পী থেকে নায়িকা হয়ে কয়েকটি ছবি দিয়ে এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন পূজা। অভিনয়ে প্রশংসিত হলেও তার মধ্যে অপেশাদার মনোভাব পাওয়া গেছে। আরটিভির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডে উপলক্ষে ‘নির্ভিক সম্মাননা ২০১৯’ অনুষ্ঠানে শিডিউল ফাঁসিয়েছেন বলে পূজার বিরুদ্ধে অভিযোগ করেন অনুষ্টানটির প্রযোজক শাহ আমির খসরু।
আমির খসরু বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডে’ উপলক্ষে ‘নির্ভিক সম্মাননা ২০১৯’ শিরোনামের একটি অনুষ্ঠান আরটিভি প্রচার করবে। এই অনুষ্ঠানটির আজকে শুটিং। গত মাসের ২০ তারিখে আমাদের অনুষ্ঠানের রেকর্ডিং ডেট ফাইনাল হয়। অনুষ্ঠানের একটি গানের মডেলিং করার জন্য কোরিওগ্রাফার তানজিলের সঙ্গে আমাদের কথা হয়। তিনি পূজা চেরির সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত বলেন। পূজা চেরি শিডিউল নিয়ে অঙ্গীকারবদ্ধ হন।
পূজা চেরির শিডিউল প্রসঙ্গে আমির খসরু বলেন, আরটিভির পক্ষ থেকে পূজার সঙ্গে আমি কথা বলি। পেমেন্ট বিষয়ে কথা বলে তার শিডিউল ফাইনাল করি। এরপর বেশ কয়েকবার তার সঙ্গে কথা হয়। বারবার তাকে অনুষ্ঠানের বিষয়ে স্মরণ করাই। গত পরশু গত মঙ্গলবার রাত আটটায় পূজা আমাকে কল করে। আমি কাজে ব্যস্ত ছিলাম। পরে রাত নয়টায় কল ব্যাক করি। পূজা জানতে চান আমার নাচ কখন, আমি বলেছি রাত ৮টা অথবা ৮টা ৩০ মিনিটের দিকে আপনার নাচ শেষ হবে। আপনি নয়টা পর্যন্ত হাতে সময় নিয়ে আসবেন প্লিজ। তখন পূজা বললেন, রাত ৮টায় আমার অন্যখানে শুটিং আছে। সেখানে আমায় ৮টার আগে পৌঁছাতে হবে। ৭টার দিকে রওয়ানা দিতে হবে। আমি বললাম, আমাদের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়। তাহলে তো অনুষ্ঠান করা সম্ভব হবে না।
আগেই পূজা তার দুই শিডিউল বিষয়ে জানিয়েছিলেন কি-না জিজ্ঞেস করলে আমির খসরু বলেন, ‘আমি মোবাইল ফোনে তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি আমার সঙ্গে শিডিউল কনফার্ম করে একই সময়ে কিভাবে শিডিউল নিলেন? উনি বললেন, ইত্যাদির শুটিং আছে।’
আমির খসরু আরো বলেন, আমি পূজাকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্য বললাম। তাকে এও বললাম আমাদের কেউ যেন ক্ষতিগ্রস্ত না হই সে চেষ্টা করেন। তার জন্য শিডিউল এগিয়ে আনলাম। তার সঙ্গে কথা হলো। তিনি বুধবার আবারো শিডিউল ফাইনাল করলেন, নাচের প্রাকটিসের জন্য তানজিলের স্টুডিওতে গেলেন। স্টুডিওতে যেয়ে জানান, নাচের থিম ভালো লাগছে না। তখন তাকে বলেছি, আপনার থিম অনুযায়ী হবে। আপনার মতামতই ফাইনাল। তিনিও রাজি হন। ওই কথা শেষ কথা। পরবর্তীতে তানজিল জানান, পূজা স্টুডিও থেকে চলে গেছেন। অনুষ্ঠানটি করবেন না। তখন তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার সঙ্গে ভিন্ন মাধ্যমেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এই অভিযোগের ভিত্তিতে পূজাকে কল দেয়া হলে তা রিসিভ করেন পূজার মা। তিনি বলেন, পূজা কোনো ধরনের শিডিউল ফাসায়নি। অনুষ্ঠানটি পূজার পছন্দ হয়নি তাই করবে না। আর আগে থেকে আরো একটি অফনুষ্ঠানের শিডিউল দেয়া ছিলো তাই দুটো এক সময়ে শুটিং করাও সম্ভব না। তাই গেল মঙ্গলবারই এই অনুষ্ঠানটি পূজা করবে বলে জানিয়ে দেয়া হয়।
এদিকে কোরিওগ্রাফার তানজিল আলম বলেন, পূজার শিডিউল দেয়া ছিলো আরটিভির অনুষ্ঠানটির জন্য। পরে সে জানান আরো একটি অনুষ্ঠানে একই সময় শিডিউল দেয়া আছে। যার ফলে আরটিভির অনুষ্ঠানটিতে অংশ নিবেন না। পরবর্তীতে অনুষ্ঠান কর্তৃপক্ষ সময় এগিয়ে আনলে পূজা আবারো রাজী হয়, কিন্তু গতকাল নাচের রিয়ারসেলে এসে জানান কনসেপ্ট তার পছন্দ না তাই আর এই অনুষ্ঠানটি করবে না।
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
