শিখবিরোধী দাঙ্গায় কংগ্রেস নেতার আজীবন কারাদণ্ড
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পর শিখবিরোধী দাঙ্গার ঘটনায় কংগ্রেস নেতা সজ্জন কুমারকে আজীবন কারাদণ্ড দিয়েছে ভারতের আদালত। এ প্রেক্ষিতে দিল্লি ছাড়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছেন আদালত।
প্রায় তিন যুগ আগের সেই দাঙ্গার সময় পাঁচ জনকে হত্যা ও একটি গুরুদুয়ারা পুড়িয়ে দেয়ার অভিযোগ থেকে নিম্ন আদালতে খালাস পেয়েছিলেন ৭৩ বছর বয়সী সজ্জন কুমার।
এই রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে দিল্লির বিচারপতি এস মুরালিধর ও বিচারপতি ভিনোদ গোয়েলের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই কারাদণ্ডাদেশ দেন। ‘অপরাধমূলক ষড়যন্ত্র, শত্রুতার উসকানি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে তৎপরতার’ দায়ে সজ্জনকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছে দেশটির আদালত।
১৯৮৪ সালের নভেম্বরের সেই দাঙ্গায় ভারতজুড়ে তিন হাজারের বেশি শিখ নিহত হন। উত্তেজিত জনতা শিখদের ঘরবাড়ি ও দোকানপাট জ্বালিয়ে দিয়ে তাদের নির্বিচারে হত্যা করে। ভারতের তখনকার প্রধানমন্ত্রী কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধী নিজের শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হলে ছড়িয়ে পড়ে ওই দাঙ্গা।
এদিকে সোমবার দিল্লি হাইকোর্টের এই রায়কে ওই দাঙ্গার ঘটনায় এ পর্যন্ত আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ রায় হিসেবে বর্ণনা করেছে বিবিসি। দাঙ্গার সময় কংগ্রেস নেতা সজ্জন কুমার ছিলেন একজন পার্লামেন্ট সদস্য। শিখদের হত্যার জন্য তিনি জনতাকে উসকে দিয়েছিলেন বলেও উঠে এসেছে মামলার রায়ে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, দোষী হওয়ার পরও ‘রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়’ নিম্ন আদালত থেকে বিচার এড়াতে সক্ষম হয়েছিলেন সজ্জন।
১৯৮৪ সালের ১ নভেম্বর সেই দাঙ্গার মধ্যে উন্মত্ত জনতা নিরপ্রিত কাউরের বাবাকে তার সামনেই পুড়িয়ে হত্যা করে।
রায় শুনে ৩৪ বছর পর মামলার বিচার পাওয়ায় ক্রন্দনরত নিরপ্রিত আদালতকে ধন্যবাদ জানান।
সজ্জনের আজীবন কারাবাসের রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, মৃত্যুদণ্ড হলে এক মূহুর্তেই সে মারা যেত, কিন্তু এখন সে যন্ত্রণাভোগ করবে।
এ মামলার বিচারে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী আদালতে দেওয়া সাক্ষ্যে বলেছিলেন, তারা দিল্লির সুলতানপুর এলাকায় সজ্জন কুমারকে দেখেছেন উচ্ছৃঙ্খল জনতাকে উত্তেজিত করে তুলতে।
এক নারী প্রত্যক্ষদর্শী আদালতে বলেছিলেন, একদল জনতার সামনে সজ্জন কুমারকে ভাষণ দিতে দেখেছেন তিনি। এই কংগ্রেস নেতা সেখানে বলেছিলেন, শিখরা আমার মাকে হত্যা করেছে। ‘মা’ বলতে তিনি ইন্দিরা গান্ধীকে বুঝিয়েছিলেন।
কিন্তু তারপরও নিম্ন আদালতের রায়ে সজ্জন কুমার খালাস পেলে তদন্তকারী সংস্থা সিবিআই হাইকোর্টে আসে।
অমৃতসরের স্বর্ণমন্দিরে শিখ বিদ্রোহীরা আশ্রয় নেয়ায় ১৯৮৪ সালের প্রথম দিকে সেখানে সেনাবাহিনী পাঠান প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
শিখদের ‘সবচেয়ে পবিত্র’ উপাসনালয়ে ওই অভিযানের কারণে প্রধানমন্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়েছিলেন তার শিখ দেহরক্ষীরা।
হাইকোর্টের ২০৩ পৃষ্ঠার রায়ে বলা হয়, ১৯৪৭ সালের গ্রীষ্মে ভারত ভাগের সময় শিখ, মুসলিম ও হিন্দুসহ বহু লোক হত্যার শিকার হয়েছিলেন। ৩৭ বছর পর ভারত একই ধরনের আরেকটি শোকাবহ ঘটনা প্রত্যক্ষ করে। ওই বছরের ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর চার দিনে পুরো দিল্লিতে ২ হাজার ৭৩৩ জন শিখকে নির্দয়ভাবে খুন করা হয়। তাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়। দেশের বাকি অংশে আরো কয়েক হাজার শিখকে হত্যা করা হয়।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
