শাহনাজ রহমতুল্লাহকে নিয়ে কনকচাঁপার স্মৃতিচারণ
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯
পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন কিংবদন্তী কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ। তার গান, তার স্মৃতি রয়ে গেছে কোটি কোটি মানুষের মনে। তার শোকে কাঁদছে গানের আঙিনা, কাঁদছেন গানের মানুষেরা।
শাহনাজ রহমতুল্লাহর স্নেহধন্য ছিলেন আরেক মধুকণ্ঠী গায়িকা কনকচাঁপা। তিনি প্রিয় শিল্পীর স্মরণে এক দীর্ঘ স্মৃতিচারণ করেছেন ফেসবুকে। সেখানে তিনি লিখেছেন, ‘কিংবদন্তী কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ মরে গিয়ে জানিয়ে দিলেন ‘উনি ছিলেন, উনি আছেন, উনি থাকবেন এবং উনাকে ছাড়া উপমহাদেশের সংগীত জগত কতোটা অসম্পূর্ণ।’
কনকচাঁপা আরও লিখেছেন, ‘সত্যিই আমরা ভাগ্যবান যে শাহনাজ রহমতুল্লাহ একান্তই আমাদের ছিলেন। সুরসম্রাট আলাউদ্দিন আলী এবং শাহনাজ রহমতুল্লাহ মিলে যে অনবদ্য সৃষ্টির যৌথ অধ্যায় ছিলো তা সত্যি সত্যিই ভিষণ মৌলিক। তার গানের প্রক্ষেপণ, উপস্থাপন, তার কণ্ঠের ট্রিমেলো, রেজোন্যান্স, শব্দচয়ন, সর্বপরি তার বিশেষায়িত অন্যরকম কন্ঠ তার প্রতিটি গানকে অন্যরকম উচ্চতায় নিয়ে গিয়েছে।
বেশির ভাগ গান কবিতা থেকে গান হয়ে ওঠে। কিন্তু আমার গবেষণা বলে উনার গান প্রথমে গান হয়ে জন্ম নিয়ে তারপর কবিতা হয়ে উড়ে উড়ে সাহিত্যে ছড়িয়ে যায়। যেমন ‘সেই চেনা মুখ কতদিন দেখিনি’- এই লাইনটি দিয়ে তার সুরের মাধুরীর উপর ভিত্তি করে একজন ঔপন্যাসিক একটি উপন্যাস লেখার প্লট পেয়ে যাবেন।
সেই পরিবেশ শাহনাজ আপা তার গানের অনুরণন দিয়ে তৈরি করে দিয়ে গেছেন হেলায়-অবহেলায়। অথচ এগুলো উনি জেনেশুনে সুনিপুণভাবে করেন নাই। তিনি গান গেয়েছেন অসম্ভব ভালবেসে এবং অতিরিক্ত অপেশাদার ভঙ্গিতে।
গানের জগতে প্রথম-দ্বিতীয় হওয়ার ইঁদুর দৌড়ে কখনই সামিল হন নাই। নিজের এই বিশেষত্বকে তিনি কখনই সিরিয়াসলি নেন নাই। তারপরও যা গান গেয়েছেন একটা গানও মাটিতে পড়েনি। তা সারা দেশের গানপ্রিয় মানুষের হৃদয়ে ঢুকে স্থায়ীভাবে বসতি গড়েছে।
তার গাওয়া দেশের গানগুলো নিয়ে বিশ্লেষণ করার মত স্পর্ধা আমার নেই। সে গানগুলো কোনো মানবীর গাওয়া, এ ভাবতেই গাঁয়ে কাটা দেয়। তার দেশের গানগুলো শুনে আমি বোকা মেয়ে যখন তখন কাঁদি। আর প্রেমের গান?
তার গানে হয়তো আমার বাবাও প্রেমে পড়েছিলেন, আমার ছেলেও, হয়তো আমার নাতনীও একইভাবে প্রেমে পড়বে। শোনা যায় এমন শাব্দিক দীর্ঘশ্বাস না দিয়েও ভয়াবহ অন্তর্গত দীর্ঘনিঃশ্বাস তিনি অনায়াসেই গানে আনতেন। যা একজন বিরল শিল্পীর পারঙ্গম ক্ষমতা। আমি তার কন্ঠের চাইতেও এই আন্ডার ভয়েজের কারুকার্যময় দীর্ঘ নিঃশ্বাসের অন্ধভক্ত।
এজন্য যতবার আমি তাকে দেখেছি অটোমেটিক আমি কেঁদেছি। উনি তখন বলতেন এই মেয়ে, এই বোকা মেয়ে তুমি কাঁদো কেনো, তুমি আমার কাছে এসো!
ব্যাক্তিগত জীবনে তিনি অন্যান্য সচেতন সাজানো গোছানো শিল্পীদের চেয়ে একদম আলাদা ছিলেন। স্বামী অন্তঃপ্রাণ মানুষটি শিশুর মত সরল ছিলেন। গল্পে বসলে অনেক কথাই গড়গড়িয়ে বলতেন এবং আমরা হাসলে রেগে গিয়ে বলতেন এই তোমরা হাসছো কেন! এই টেকনিক্যাল হিপোক্রেট জগতের অনেক কিছুই তার অজানা ছিল।
তার সাথে শেষ দেখা আমার ডলি ইকবাল আপার বাসায়। দুপুরের খাওয়া শেষ করে একসাথে আমি আর শাহনাজ আপা ডলি আপার বেডরুমে আসরের নামাজ আদায় করছিলাম। নামাজ শেষে উনি আমাকে ডাকলেন বললেন, ‘কনক, আমার কাছে আসো।’
আমি তার উদ্দেশ্য বুঝে ওনার জায়নামাজের পাশে বসতেই উনি আমার মাথায় হাত দিয়ে কন্যাসম স্নেহে দোয়া পড়ে ফুঁ দিলেন। আমি বরাবরের মতই বোকার মত অশ্রুসিক্ত হতেই আবার বকা, ‘এই মেয়ে, কাঁদবে না। তুমি আমার খুব আদরের জানোতো!’
হেসেখেলে গান ভালবেসে যেভাবে তিনি মুকুটহীন রানীর মতো এই দুনিয়ায় ছিলেন ঠিক তেমনি খেলাচ্ছলেই চলে গেলেন। ভাবখানা এমন যে খেলছিলেন, হঠাৎই কিছু একটা প্রয়োজনে ওপারে যাওয়ার দরকার পড়ায় মিনিট পাঁচেকের নোটিশে চলে গেলেন।
যাক, যার যাবার সে যাবেই। ধরে রাখার শক্তি কি আমাদের আছে! আমরা শুধু চাই আমাদের ‘মোর দেন নাইটিংগেল’ যেন সুখে থাকেন।
আল্লাহ, তুমি তাকে কবুল করে নাও।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
