শরীরের নাম মহাশয়
নিউজ ডেক্স
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০১৯
‘উফ...প্রতিদিন সকাল আটটায় ক্লাস। এর কোনো মানে হয়?’
‘গরমকাল হলেও একটা কথা ছিল। শীতের দিনে সকাল আটটা!’
‘সকাল না, ওটাকে ভোররাত বলা উচিত!’
‘সকালে ক্লাস করা মানে ঘুমটাই নষ্ট।’
দুজন সহপাঠী এভাবেই মূল্যায়ন করছিল সকালের ক্লাসকে। বিশ্ববিদ্যালয়ে সবে ভর্তি হয়েছে ওরা। বড় হওয়ার আনন্দ এর আগে ওরা টের পায়নি। স্বাধীন জীবনের সুখ বুঝতে শুরু করেছে মাত্র। সারা সন্ধ্যা আড্ডা দাও, বলার কেউ নেই। রাত জেগে ইন্টারনেট-ফেসবুকে থাকো, কেউ বাধা দেবে না। এমন সুন্দর রুটিনে প্রথম বাধা হয়ে এল সকালের ক্লাস। কিন্তু সকালের ক্লাস মানে কি ঘুম নষ্ট?
মোটেও তা নয়। সকালে উঠলে দিনটাই অনেক বড় হয়ে যায়। আর দিন বড় হওয়া মানে অনেক বেশি কাজ করা যায়। তবে বেশি কাজ মানে আড্ডা আর মোবাইল নয়। ওগুলো তো থাকবেই, তবে সবার আগে স্বাস্থ্য। স্বাস্থ্যের কথা স্কুলের শিক্ষকেরা সব সময় শুনিয়েছেন—‘স্বাস্থ্যই সকল সুখের মূল’। তবে ওটাকে ছাত্ররা ভাবসম্প্রসারণ পর্যন্তই চিন্তা করেছে। মা-বাবাও সন্তানের স্বাস্থ্য নিয়ে ভাবেন। তবে তাদের কাছে স্বাস্থ্য মানে ঠিকমতো খাওয়াদাওয়া করা। আমার মেয়ে কিছু খেতে চায় না, আমার ছেলে শুধু চিকেন ফ্রাই খায়...এ পর্যন্তই। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসার পর ওটুকু বলার বা দেখার মতোও কেউ থাকে না। তা ছাড়া বয়সটাই এমন—কেউ কিছু বললেও সহজে গায়ে লাগে না। নিজের অভিভাবক তখন মনে হয় নিজেকেই। ফলে এই পর্যায়ে এসে শরীরের দিকে একেবারেই মনোযোগ থাকে না শিক্ষার্থীদের। ব্যায়াম-শরীরচর্চা বাদ দিন, ঠিকমতো খাওয়া-ঘুমের দিকেও ন্যূনতম নজর থাকে না বেশির ভাগ ছেলেমেয়ের।
অথচ তরুণ বয়সের এই সময়টা সবচেয়ে মূল্যবান। এ সময় অনেকের রাত জাগার অভ্যাস তৈরি হয়। নতুন রুটিনে খাওয়া-ঘুম এলোমেলো হয়ে যায়। তরুণ শরীরের ক্ষয় আশপাশের কারও নজরেই পড়ে না। অনেক দিন পরে কেউ হয়তো দেখে বলে, ‘এ কী অবস্থা তোমার শরীরের!’ এ রকম কথা খুব বেশি নাড়াও দেয় না মনে। কারণ, বড় কোনো অসুখ তো নেই। কথায় বলে, ‘শরীরের নাম মহাশয়, যা সওয়াবে তাই সয়।’ রাত জাগা আর খাওয়া-ঘুমের নতুন নিয়ম শরীর তো বেশ মানিয়ে নিয়েছে! আপাতভাবে এমনটাই মনে হয়। তবে এই অনিয়মের ফল হয় দীর্ঘমেয়াদি। আর এর পরিণাম টের পাওয়া যায় বয়স একটু বাড়লেই। তাই এমন কিছু করা উচিত নয়, যা শরীরের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। এ জন্য সতর্ক হওয়া উচিত বিশ্ববিদ্যালয় জীবনেই। কী করা উচিত, জেনে নেওয়া যাক:
● রাত জাগা যাবে না। প্রয়োজনে ভোরে উঠে পড়াশোনা ও অন্যান্য কাজ করতে হবে।
● প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করতে হবে। প্রয়োজনে জিমে যাওয়া যেতে পারে। প্রথম তিন মাস খালি হাতে ব্যায়াম করা উচিত।
● সাঁতার না জানলে শিখতে হবে। সপ্তাহে অন্তত তিন দিন সাঁতার কাটা ভালো।
● ভোরবেলা ক্লাস বা অন্য কারণে না পারলে বিকেল বা সন্ধ্যার কোনো নির্দিষ্ট সময়ে শরীরচর্চা করতে হবে।
● ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদি আউটডোর গেম খেলা যেতে পারে বন্ধুরা মিলে।
● খাওয়াদাওয়ার ব্যাপারে সচেতন থাকতে হবে। কারণ, ভালো খাবার ও তাজা ফলমূল সাধারণ রোগবালাইকে দূরে রাখে।
● দিনে দুই থেকে তিন লিটার পানি পানের প্রয়োজন।
● স্কাউটিং, বিএনসিসি সবাই করবে এমন নয়, তবে নিজেকে চালাতে হবে চমত্কার রুটিনের ভেতর।
● ধূমপান, বাজে অভ্যাস ইত্যাদি তৈরি হলে দ্রুত তা থেকে বেরিয়ে আসতে হবে।
● ইতিবাচক আলোচনায় অংশ নিতে হবে এবং নেতিবাচক সঙ্গ এড়িয়ে চলতে হবে।
মনে রাখতে হবে, শারীরিক সুস্থতা নিজের মানসিক স্বাস্থ্যকেও ভালো রাখে। আর পড়াশোনাতেও মনোযোগ বাড়িয়ে দেয়। আবার বলি, ‘শরীরের নাম মহাশয়...।’ একে খারাপ রুটিনে চালালেও মানিয়ে নেবে; আবার ভালো রুটিনে চালালেও চলতে পারবে। তবে দীর্ঘমেয়াদে দুই রকম রুটিনের ফল নিশ্চয় এক রকম হবে না।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
