ল্যাবে তৈরি খাবার নিষিদ্ধ করলো ইতালি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩
বিশ্বের প্রথম দেশ হিসেবে ল্যাবে উৎপাদিত মাংস-মাছ ও দুধের ব্যবহার, বিক্রি, আমদানি ও রপ্তানি নিষিদ্ধ করেছে ইউরোপের দেশ ইতালি। গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দেশটির চেম্বার অব ডেপুটিজ এই বিলটি অনুমোদন করেছে।
বিলটির পক্ষে ১৫৯ ভোটের বিপরীতে বিপক্ষে ছিল মাত্র ৫৩ ভোট। অর্থাৎ ইতালিয়ান সিনেটে যাওয়ার আগেই বিলটি পাস হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সোমবার (২০ নভেম্বর) ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নতুন আইন লঙ্ঘন করলে কোনো কারখানা কিংবা প্রতিষ্ঠানকে দেড় লাখ ইউরো বা ১ লাখ ৬৭ হাজার ৭০০ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। তাছাড়া তিন বছরের জন্য সরকারি তহবিল পাওয়ার অধিকার হারানোর পাশাপাশি ওই কারখানা বা প্রতিষ্ঠান বন্ধও হয়ে যেতে পারে।
দেশটির কৃষিমন্ত্রীর জন্য আইনটি পাস হওয়া বড় ধরনের বিজয় বলে জানিয়েছে রয়টার্স। কারণ বছরখানেক আগে থেকেই তিনি কৃত্রিম খাবারের বিরুদ্ধে জোরালো প্রচার শুরু করেন। তাকে সমর্থনের জন্য তিনি আইনপ্রণেতাদের ধন্যবাদ জানান।
নতুন বিলের বিষয়ে ইতালির কৃষিমন্ত্রী ললোব্রিগিদা বলেছেন, এটি মানবদেহের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ইতালির উৎপাদন ব্যবস্থা, হাজার হাজার চাকরি, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করবে।
এদিকে, ইতালির কৃষকরা এই পদক্ষেপের প্রশংসা করলেও, কিছু প্রাণী ও পরিবেশবাদী সংগঠন এর ঘোর বিরোধীতা করেছে। এসব সংগঠন পরীক্ষাগারে তৈরি খাবারকে কার্বন নির্গমন, খাদ্য সুরক্ষা ও পরিবেশকে রক্ষা করাসহ নানা সমস্যার সমাধান হিসেবে দেখে। সংগঠনগুলোর দাবি, এই বিলটি তাদের জন্য বিশাল বড় একটি ধাক্কা।
তবে বিলের প্রতিক্রিয়ায় ইউরোপের গুড-ফুড ইনস্টিটিউট থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই বিল ইতালীয়দের বলে দেয় যে, তারা কী খেতে পারবে, আর কী খেতে পারবে না। এটি পাসের ইতালিকে একটি নতুন চাকরি সৃষ্টিকারী শিল্প থেকে বাদ দেওয়া হবে এবং আরও জলবায়ুবান্ধব খাবার বিক্রি করতে বাধা দেওয়া হবে, এটা সত্যিই হতাশাজনক।
গত বছরের নভেম্বরে দীর্ঘ পর্যবেক্ষণের পর যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) কৃত্রিম মুরগির মাংস খাওয়ার অনুমোদন দেয়। তারও আগে ২০২০ সালে ল্যাবে তৈরি মুরগির মাংসকে নাগেটে ব্যবহার করার জন্য অনুমোদন দেয় সিঙ্গাপুর।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এখন পর্যন্ত কৃত্রিম খাবারের অনুমোদন না দিলেও, ইউরোপীয় খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় রেখেছে।
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- পুরনো পোশাকেই ফিরছে পুলিশ
- এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- ৯০ সেকেন্ডে হামলা হয় ১০০ লক্ষ্যবস্তুতে
- মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকলে সংলাপে বসবে না ইরান
- এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
- লোডশেডিংয়ে ‘টাইম লিমিট’ চান ব্যবসায়ীরা
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
- সোমবার থেকে ডিপোপর্যায়ে জ্বালানি তেল বর্ধিতহারে বরাদ্দ হবে
- জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন?
- বাজারে সয়াবিন তেলের সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা
- জ্বালানির চাপ জনজীবনে
- হরমুজ প্রণালি আবার বন্ধ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
