রাশিয়া ও মিয়ানমারের প্রথম সামুদ্রিক সামরিক মহড়া শুরু
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩
প্রথমবারের মতো সামুদ্রিক সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া ও মিয়ানমার। মিয়ানমারের আন্দামান উপকূলে মঙ্গলবার (৭ নভেম্বর) ‘মিয়ানমার-রাশিয়া মেরিটাইম সিকিউরিটি এক্সারসাইজ’ নামে এ যৌথ মহড়া শুরু করেছে দুই দেশ। এতে অংশ নেওয়া যুদ্ধজাহাজগুলোর মধ্যে সাবমেরিন-বিধ্বংসী যুদ্ধজাহাজ ‘অ্যাডমিরাল প্যানটেলেয়েভ’ও রয়েছে। মঙ্গলবার এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
মিয়ানমারের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউ লাইট’ এ মহড়ার একটি ছবি প্রকাশ করেছে। এতে সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইংকে মস্কোর প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের রুশ নাবিকদের অনার গার্ড স্যালুট নিতে দেখা গেছে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এরপর মিন অং হ্লাইংকে সাবমেরিন-বিধ্বংসী ডেস্ট্রয়ার অ্যাডমিরাল ট্রিবিউটসে নিয়ে যাওয়া হয়। সেখানে রাশিয়ার নৌবাহিনী প্রধানের অ্যাডমিরাল নিকোলাই ইভমেনভের সঙ্গে দেখা করেছেন তিনি। এ সময় তাকে জাহাজের ক্ষমতা এবং বিভিন্ন অস্ত্রের কার্যবিধি ব্যাখ্যা করেন ইভমেনভ। সাবমেরিন-বিধ্বংসী হেলিকপ্টার সম্পর্কেও বিভিন্ন সংক্ষেপে তুলে ধরেন রুশ নৌবাহিনীর প্রধান।
প্রথমবারের মতো আয়োজিত এ মহড়া মেইক থেকে থেকে ৮৫ নটিক্যাল মাইল (১৫৭ কি.মি.) পশ্চিমে সমুদ্রে অনুষ্ঠিত হচ্ছে। এতে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান অংশ নেবে। এ মহড়ায় ‘আকাশপথ, সমুদ্রপৃষ্ঠ এবং পানির তলদেশে বিপদ প্রতিরোধ এবং সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা’র ওপর জোর দেওয়া হবে। এটি আগামী ৯ নভেম্বর পর্যন্ত চলবে।
সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমারের সামরিক শাসনের অন্যতম প্রধান মিত্র হয়ে উঠেছে মস্কো। দেশটি জান্তা সরকারকে অস্ত্র ও কূটনৈতিক সহায়তা প্রদান করে আসছে। মূলত ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে সামরিক জান্তা ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমার ও রাশিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ হতে শুরু করে। এই অভ্যুত্থানের পর জান্তাবিরোধী বিক্ষোভ ও প্রতিবাদের সময় প্রায় ৪ হাজার ২০০ বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করে আসছে। বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন কয়েক হাজার মানুষ।
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- পুরনো পোশাকেই ফিরছে পুলিশ
- এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- ৯০ সেকেন্ডে হামলা হয় ১০০ লক্ষ্যবস্তুতে
- মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকলে সংলাপে বসবে না ইরান
- এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
- লোডশেডিংয়ে ‘টাইম লিমিট’ চান ব্যবসায়ীরা
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
- সোমবার থেকে ডিপোপর্যায়ে জ্বালানি তেল বর্ধিতহারে বরাদ্দ হবে
- জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন?
- বাজারে সয়াবিন তেলের সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা
- জ্বালানির চাপ জনজীবনে
- হরমুজ প্রণালি আবার বন্ধ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
