যেসব গুণের কারণে নিয়মিত মধু খেতে বলেন পুষ্টিবিদরা
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৯
মধুর ব্যবহার ডায়েটে নতুন নয়। ওজন হ্রাস থেকে শুরু করে শক্তিবৃদ্ধির ডায়েট, সবেতেই মধু যোগ করার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদরা।
সকালে উঠে গরম জল লেবু–মধু দিয়ে খেয়ে, তার পর ব্যায়াম করে দেখুন কী হয়, দ্বিগুণ উৎসাহে ব্যায়াম করতে পারবেন৷ ব্যায়াম শেষে গ্রিন টি–তে মধু মিশিয়ে খান৷ তরতাজাভাব যেমন আসবে, পুষ্টিও পাবেন তেমন৷
ব্রেকফাস্টে ফলটলের সঙ্গে বা সিরিয়ালে মধু মিশিয়ে খেলে তো কথাই নেই৷ সারা দিনের শক্তির জোগান মোটামুটি সে–ই দিয়ে দেবে৷ শেষ দুপুরের ঘুম-ঘুমভাব কাটাতেও কাজে আসবে মধু মেশানো গ্রিন টি৷ প্রচুর চিনি দিয়ে বানানো চা–কফি বা ঠান্ডা পানীয়র স্বাস্থ্যকর বিকল্প৷
কাজেই এবার থেকে চিনির পাট তুলে দিয়ে মধু মজুত রাখুন হাতের কাছে৷ চাক ভাঙা মধুতে যে বিপুল পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট আছে, সে করতে পারে না হেন কাজ নেই৷ রান্না করতে গিয়ে অল্প পুড়ে গেলে কিংবা কেটে গেলে এক ফোঁটা মধু লাগিয়ে দিলেই হয়৷ কারণ এতে আছে জীবাণু ও ছত্রাকনাশক গুণ৷ ঠান্ডা লেগে গলা খারাপ হলেও খেতে পারেন৷ আবার প্রচুর অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে শরীরের উপকারি ব্যাকটিরিয়ারা যদি প্রায় নিঃশেষ হয়ে যায়, সেখানেও অদ্বিতীয় মধু৷
বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাকৃতিক প্রোবায়োটিক হিসাবে এর তুলনা নেই৷ অর্থাৎ এর প্রভাবে শরীরের উপকারি ব্যাকটেরিয়ারা আবার নতুন করে জেগে ওঠে৷
নিয়মিত মধু খেলে খারাপ কোলেস্টেরলের ক্ষতি করার ক্ষমতা কমে যায়৷ কমে রক্তচাপ৷ স্ট্রোক, ইসকিমিক হার্ট ডিজিজ ও হার্ট অ্যাটাকের আশঙ্কাও কমতে পারে বলে জানা গিয়েছে৷
ভাবছেন, এত মধু খেলে ওজন বাড়বে, আর তার হাত ধরে বাড়বে হৃদরোগের আশঙ্কা? চিকিৎসকরা আশ্বস্ত করছেন, কারণ আপনি চিনির বদলে মধুকে ধরেছেন৷ অর্থাৎ পুষ্টিহীন ক্যালোরির বদলে পুষ্টিকর ক্যালোরিকে সঙ্গী করেছেন৷ কাজেই ওটুকু মধুর কারণে অন্তত ওজন বাড়বে না৷ বরং কমবে খানিকটা৷ বিজ্ঞানীদের গবেষণায় সে রকমই প্রমাণিত হয়েছে৷
মধু নিয়ে গবেষণা
পরিসংখ্যানের হিসাব আগে থেকেই ছিল৷ কারণ মধু তো আর আজকের জিনিস নয়, সভ্যতার আদি যুগ থেকেই গ্রিস, ইজিপ্ট, রোম, চিনের পাশাপাশি আমাদের দেশেও এর ওষধী গুণ সম্বন্ধে মানুষ ওয়াকিবহাল ছিলেন৷ রূপচর্চার অঙ্গ হিসেবে এর ব্যাপক প্রচলন ছিল৷ এর পর সবকিছুকে বৈজ্ঞানিক ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে শুরু হয় পরীক্ষা–নিরীক্ষা৷ প্রতিটি পরীক্ষাতেই পাশ করে যায় সে৷

গ্রাফিক: শৌভিক দেবনাথ।
হার্টের উপর মধুর প্রভাব বুঝতে এলডিএল বা খারাপ কোলেস্টেরলকে টেষ্টটিউবে নিয়ে তাতে মধু ঢ়েলে বিজ্ঞানীরা দেখেন এলডিএল যেভাবে মূলত হার্টের ক্ষতি করে, অক্সিজেনের সঙ্গে মিশে জারিত হয়ে কনজুগেটেড ডাইন নামের উপাদান তৈরি করে, সেই পদ্ধতিকে ধীর করে দেয় মধু৷ এই পদ্ধতি ধীর হওয়া মানে রক্তবাহী ধমনিতে কম চর্বি জমা— যাকে চলতি কথায় বলে ধমনি ব্লক হওয়া৷ যার ফলে ইস্কিমিক হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, সবেরই আশঙ্কা কিছুটা কমে৷
২০০৮ সালে ইরানের গবেষকরা ৩৮ জন মোটা মানুষকে প্রতি দিন ৭০ গ্রাম করে প্রাকৃতিক মধু খাওয়ান৷ ৩০ দিন পর দেখা যায় অতখানি করে মধু খাওয়া সত্ত্বেও তাঁদের ওজন ও শরীরে মোট চর্বির পরিমাণ সামান্য কমেছে, আর কোলেস্টেরল কমেছে বেশ খানিকটা৷ পরবর্তী কালে ইজিপশিয়ান বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা যায়, বিশেষ ধরনের রক্তচাপ বা ভেনাস ব্লাড প্রেশার কমাতেও চাকভাঙা মধুর ভূমিকা আছে৷ অর্থাৎ হার্ট ভাল রাখতে মধুর ভূমিকা মোটামুটি নিশ্চিতভাবে প্রমাণিত হয়ে যায়৷
তবে ডায়াবিটিস বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে মধু খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।
- হত্যার শিকার হলে কীভাবে চলবে ইরান, নির্দেশনা দিলেন খামেনি
- বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে হারলো ভারত
- কক্সবাজারে এমপির বহরের গাড়ির ধাক্কায় শিশু নিহত
- বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
- ট্রাম্পের বাড়িতে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা
- সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
- পুলিশে নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে সবাই
- ভয়ংকর তুষার ঝড়ের হুমকিতে যুক্তরাষ্ট্র
- নির্বাসন ফেরত যেসব নেতা রাষ্ট্রক্ষমতায় বসেন
- ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মালয়েশিয়া
- যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা
- বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ
- ‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক
- চাঁদাবাজির প্রতিবাদে আদাবর থানা ঘেরাও
- বাজার-মূল্যস্ফীতি ভোগাচ্ছে মানুষকে
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের
- বিএনপি শপথ না নেওয়ায় সংস্কার পরিষদের কী হবে
- মন্ত্রীদের শপথ বর্জন জামায়াতের ভুল সংস্কৃতি
- শিবলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব
- এসেমব্লিতে লড়ছেন জাকির, সানী ও শামসুল
- হাসিনার ৩ আত্মীয় তারেকের আস্থায়
- মন্তব্য প্রতিবেদন
‘গুড স্টার্টার’ তারেক রহমান! - আজকাল ৯১০
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- এটমী`র অথেনটিক পণ্য নিয়ে এল ভেলা কসমেসিউটিক্যালস
