যেমন হাঁটা তেমন জুতা
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৯
সুপ্রভাত’, বলে মুচকি হাসি দিলেন। হাঁটতে গিয়ে দেখা হলো পরিচিত একজনের সঙ্গে। বাচ্চা ঘুম থেকে উঠে যাওয়ার আগেই ভোরের হাঁটা শেষ করেন রেজিনা পারভীন। বাসায় ফিরে সকালের নাশতা সেরে বাচ্চাদের স্কুলে দিয়ে হেঁটেই বাসায় ফেরেন। এটা তাঁর প্রতিদিনের রুটিন। স্কুল ছুটির দিনও বাদ দেন না হাঁটা। নিয়ম করে ভোরে হাঁটতেই হয় তাঁকে। স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন তিনি। বাড়তি মেদ ঝরাতে তা–ই বেছে নিয়েছেন হাঁটা।
ব্যাংকের বসা চাকরি করে রায়হাত আজিমের মেদ জমে গেছে। সিদ্ধান্ত নিয়েছেন ট্রেডমিলে দৌড়ানোর। ট্রেডমিল কিনতে গিয়ে জানতে পারলেন জুতা ছাড়া এই যন্ত্রে দৌড়ানো যাবে না। এ রকম হাঁটা, দৌড় কিংবা ব্যায়ামের জন্য জুতা তো লাগবেই। ফিট থাকতে হলে সচেতনতার শেষ নেই। হাঁটার সময় পায়ের ওপর দিয়ে বেশ ধকল যায়। পায়ের আরাম ও সুরক্ষার জন্য কিনতে হবে হাঁটার বিশেষ জুতা।
অ্যাপেক্সের সহকারী ব্যবস্থাপক (ব্র্যান্ড) রিফাতুল করিম হাঁটা বা দৌড়ানোর জুতা সম্পর্কে যাবতীয় তথ্য দিলেন। এ ধরনের জুতা কী দিয়ে তৈরি হয়, কখন কোন জুতা পায়ে দেবেন, কতটা আরামদায়ক হয় ইত্যাদি আদ্যোপান্ত ব্যাখ্যা করলেন তিনি।
কী ধরনের জুতা
স্পোর্টস বা স্নিকার জুতাগুলো সাধারণত হাঁটা, দৌড় ও ব্যায়ামের জন্য ব্যবহার করা হয়। এসব জুতা একেবারেই ক্যাজুয়াল।
উপাদান
হাঁটার জুতাগুলোর সোল খুব হালকা হয়। এতে হাঁটা বা দৌড়ানোর সময় পা ভারী মনে হবে না। জুতার ভেতরে ব্যবহার করা হয় খুব নরম একধরনের ফোম। এটা পা’কে আরামদায়ক অবস্থায় রাখে। ম্যারাথন বা পেশাগত দৌড়বিদদের জন্য রয়েছে এর চেয়ে বেশি মজবুত জুতা। যেহেতু বাইরে দৌড়ানোর জন্য, তাই এগুলোর ব্যবহারিক কাজ আরও বেশি হয়। নতুন কিছু জুতা বাজারে আসছে, যেগুলো ঘাম শোষণ করতে পারে কিংবা ঘাম হতে দেয় না। অনেক জুতাতে ঘৃতকুমারীর (অ্যালোভেরা) নির্যাস ব্যবহারও করা হয় এ জন্য।
যাঁরা পরেন
সাধারণত ১৫-৫৫ বছর বয়সীরা হাঁটা বা ব্যায়ামের জন্য জুতা কিনে থাকেন। এসব জুতা খেলাধুলা করার জন্যও ব্যবহার করেন অনেকে। মেদ ঝরানোর বাইরেও ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও শরীর সুস্থ রাখতে নিয়মিত হাঁটেন অনেকে। তাঁদের জন্য জুতা কেনা বাঞ্ছনীয়।
কোথায় কোন জুতা
নারীদের ফিতা ছাড়া হাঁটার জুতাগুলো ইদানীং খুব জনপ্রিয়। তবে এই জুতা বাইরে হাঁটার জন্য ঠিক আছে। ট্রেডমিলে দৌড়ানোর জন্য কিনতে হবে যেসব জুতায় ফিতা আছে, সেগুলো। নইলে দৌড়াতে গিয়ে হঠাৎ জুতা খুলে যেতে পারে। তবে ব্যায়াম করার জন্য যেকোনোটাই কিনতে পারেন।
ঋতুভেদে জুতা
বাইরের দেশে ঋতুভেদে জুতার উপাদানে পার্থক্য থাকলেও আমাদের দেশে নেই। আবহাওয়া অনুযায়ী আমাদের দেশের জুতাগুলো যেকোনো ঋতুর জন্য উপযোগী। সাধারণত এসব জুতার পরিচয় আসলে ‘গ্রীষ্মকালীন’। শীতে ভারী মোজা পরে নিলেই চলে। গরমে পাতলা মোজা দিয়ে পরা যাবে। মোজা ছাড়া জুতা পরা যাবে না, কথাটা ঠিক নয়। অনেকের পায়ে দুর্গন্ধ হয়। মোজা পরলে পায়ের দুর্গন্ধ মোজাতেই আটকে থাকবে। সেটা ধুয়ে নিতে পারবেন। কিন্তু মোজা ছাড়া জুতা পরলে পায়ের দুর্গন্ধ জুতাতে গিয়ে আটকাবে। সেই দুর্গন্ধ দূর করা মুশকিল!
কেনাকাটা
ব্র্যান্ডের জুতা ছাড়াও জুতার বাজার ঘুরলে হাঁটা বা দৌড়ানোর জন্য জুতা পাবেন। কিনতে পারবেন অনলাইনেও। ব্র্যান্ড ও ননব্র্যান্ডের মধ্যে ৫০০ থেকে শুরু করে ৫ হাজার টাকার মধ্যে সবকিছু মিলিয়ে মনের মতো জুতা পেয়ে যাবেন।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
