যে ভাবে কাজ করবেন কানের বিচারকরা; জানালেন ইনারিতু
প্রকাশিত: ১৭ মে ২০১৯
সেলুলয়েডের তীর্থস্থান কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসর শুরু হয়েছে গেল মঙ্গলবার। তামাম দুনিয়ার চলচ্চিত্রানুরাগীরা সারা বছর এই উৎসবের দিকে তাকিয়ে থাকে। দক্ষিণ ফরাসি উপকূলের সাগরপাড়ের শহর কানে এখন উৎসবকে ঘীরে চলচ্চিত্রানুরাগীদের কোলাহল। রূপালি পর্দায় গল্পের বৈচিত্র্য আর লালগালিচার জৌলুসের সম্মিলন চলছে ফরাসি উপকূলে। এই উৎসবে বিচারকার কিভাবে কাজ করবেন তা জানিয়েছেন বিচারকদের সভাপতি আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু।
উৎসবের শুরুর দিন মঙ্গলবার দুপুর কানের মূল ভবন অর্থাৎ পালে দে ফেস্তিভাল ভবনের তৃতীয় তলার সংবাদ সম্মেলনে হাজির হন চারবার অস্কারজয়ী আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। এবার কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসরের বিচারকদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। প্রতিযোগিতা বিভাগের কোন ছবি স্বর্ণ পাম জিতবে সেই গুরুদায়িত্ব সামলাবেন ৫৫ বছর বয়সী এই নির্মাতা।
বিষয়টি নিয়ে তিনি বলেন, আগে কখনো কোনো উৎসবের বিচারকদের সভাপতি ছিলাম না। আমার পরিবারেরও কেউ ছিল না! জানি না কীভাবে কাজটা করবো। সেই উত্তর আপাতত নেই। এটুকু বলতে পারি, এটি আবেগপ্রবণ কাজ। ব্যক্তিগতভাবে আমি বিচার পছন্দ করি না। এখানে আবেগ সবার ওপরে। কান এমন একটি উৎসব যা ক্যারিয়ারের শুরু থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ। জুরিদের সভাপতি হওয়ার মতো অসাধারণ সম্মান পেয়ে আমি ধন্য ও রোমাঞ্চিত। বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতাদের নতুন ও চমৎকার কাজ দেখার সুযোগ পাওয়া সত্যিকারের আনন্দ ও একইসঙ্গে দায়িত্ব। আমরা আবেগ ও নিষ্ঠার সঙ্গে কাজটা করতে চাই। আমরা শিখবো ও নিজেদের রূপান্তর করবো।
সংবাদ সম্মেলনে আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতুর সঙ্গে উপস্থিত হন অন্য বিচারকরা। প্রতিযোগিতা বিভাগের বিচারক প্যানেলে ইনারিতুর নেতৃত্বে থাকছেন চারজন পুরুষ ও চারজন নারী। নারীরা হলেন আমেরিকান অভিনেত্রী এল ফ্যানিং, সেনেগালের অভিনেত্রী-পরিচালক মায়মুনা এনদাই, মার্কিন নির্মাতা কেলি রাইকার্ড, ইতালিয়ান নারী নির্মাতা অ্যালিস রোরওয়াচার, গ্রিসের পরিচালক ইওর্গেস লানতিমোস, পোল্যান্ডের পরিচালক পাওয়েল পাওলিকস্কি, ফরাসি নির্মাতা রবিন ক্যাম্পিলো (১২০ বিপিএম-বিটস পার মিনিট) ও ফরাসি গ্রাফিক ঔপন্যাসিক-নির্মাতা এনকি বিলাল।
এবারের আসরে পাম দ’রের দৌড়ে আছেন কয়েকজন সিনেমা-গুরু। যেমন দারদেন ভ্রাতৃদ্বয়, কেন লোচ, পেদ্রো আলমোদোভার, কোয়েন্টিন টারান্টিনো। তাদের ছবিকে বিচার করা কতটা সহজ হবে? এমন প্রশ্নের জবাবে ইনারিতুর বলেন, কে পরিচালনা করেছেন তা আমাদের কাছে মুখ্য হবে না। ছবিকে ছবি হিসেবে দেখবো। সেটা পুরুষ নাকি নারী, নবীন নাকি প্রবীণ বানিয়েছেন সেসবে মন দেবো না। ছবি মানসম্পন্ন কিনা তা গুরুত্বপূর্ণ। কোনো প্রভাবই কাজ করবে না আমাদের ওপর। আমার প্যানেলের বিচারকরা একে অপরের সঙ্গে নিজেদের উপলব্ধি ও আবেগ ভাগাভাগি করবো। কী আমাদের মনকে নাড়া দিলো ও কী শিখলাম তা নিয়ে আড্ডা দেবো।
মার্কিন নির্মাতা জিম জারমাশের ‘দ্য ডেড ডোন্ট ডাই’ ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে পর্দা উঠেছে এবারের কান উৎসবের। ১৪ মে শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী ২৫ মে পর্যন্ত।
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
