যুদ্ধের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনে অনীহা জেলেনস্কির
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩
২০২২ সালের ফ্রেব্রুয়ারিতে শুরু হওয়া এই আগ্রাসন এখনো শেষ হয়নি। এর মধ্যে ঘনিয়ে আসছে ইউক্রেনের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। তবে যুদ্ধের কারণে নির্বাচন আয়োজনে অনীহা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, এখন নির্বাচনের সঠিক সময় নয়।
সোমবার নিয়মিত ভাষণে তিনি এই সব কথা বলেন। খবর এএফপির।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশটির নেতাদের মধ্যে বিতর্কের মাঝেই ভোট আয়োজনে অনীহা প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার তিনি বলেছেন, বর্তমান সময়টি নির্বাচনের সঠিক সময় বলে তিনি বিশ্বাস করেন না।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী বসন্তে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনসহ সমস্ত নির্বাচন সামরিক আইনের অধীনে বাতিল করা হয়েছে। মূলত গত বছর যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনে সামরিক আইন কার্যকর রয়েছে।
জেলেনস্কি বলেন, ‘আমাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে, এখন প্রতিরক্ষার সময়, যুদ্ধের সময়। যেটির ওপর রাষ্ট্র এবং জনগণের ভাগ্য নির্ভর করছে।’
তিনি বলেন, এটা দেশের ঐক্যবদ্ধ হওয়ার সময়। বিভক্ত হওয়ার সময় নয়। তার ভাষায়, ‘আমি বিশ্বাস করি, এখন নির্বাচনের (সঠিক) সময় নয়।’
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে বলেছিলেন, রাশিয়ার আক্রমণের পরিপ্রেক্ষিতে আগামী বছর নির্বাচন আয়োজন করা সম্ভব হবে কিনা তা ‘মূল্যায়ন’ করে দেখছেন জেলেনস্কি। তিনি সতর্ক করে সেসময় বলেন, বিদেশে বিপুল সংখ্যক ইউক্রেনীয় অবস্থান করায় এবং ফ্রন্টে যুদ্ধরত সৈন্যদের কারণে ভোটগ্রহণ করা কঠিন হবে।
এ ছাড়া ইউক্রেনে গত মাসে যে সংসদীয় নির্বাচন হওয়ার কথা ছিল তাও যুদ্ধের কারণে বাতিল হয়ে গেছে।
এএফপি বলছে, ২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ভলোদিমির জেলেনস্কি। চলতি বছরের সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, প্রয়োজন হলে তিনি নির্বাচন আয়োজন করতে ‘প্রস্তুত’ আছেন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভোট পর্যবেক্ষণ করার অনুমতি দেওয়ার কথাও জানিয়েছিলেন।
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- পুরনো পোশাকেই ফিরছে পুলিশ
- এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- ৯০ সেকেন্ডে হামলা হয় ১০০ লক্ষ্যবস্তুতে
- মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকলে সংলাপে বসবে না ইরান
- এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
- লোডশেডিংয়ে ‘টাইম লিমিট’ চান ব্যবসায়ীরা
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
- সোমবার থেকে ডিপোপর্যায়ে জ্বালানি তেল বর্ধিতহারে বরাদ্দ হবে
- জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন?
- বাজারে সয়াবিন তেলের সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা
- জ্বালানির চাপ জনজীবনে
- হরমুজ প্রণালি আবার বন্ধ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
