যুক্তরাজ্যে কেয়ার হোমগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩
যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় কেয়ার হোমগুলোতে অভিযান শুরু করেছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্মীদের দৈনিক হাজিরা রেজিস্টার থেকে শুরু করে পে স্লিপ সবকিছু একে একে খতিয়ে দেখছে তারা। অনুপস্থিত কর্মীরা ছুটিতে আছেন দেখানো হলে পরবর্তী তারিখে তাদের কর্মস্থলে হাজির রাখতে বলা হচ্ছে। অনিয়মের অভিযোগে চলতি সপ্তাহে নতুন করে আরও বেশ কয়েকটি কেয়ার হোমের লাইসেন্স স্থগিত করা হয়েছে।
প্রায় দেড় বছর ধরে কেয়ার ভিসার নামে বেশিরভাগ কেয়ার হোমগুলোর বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ রয়েছে বাংলাদেশি কমিউনিটিতে। কিন্তু চলতি সপ্তাহে আসা কর্মীদের সঙ্গে কেয়ার হোমগুলোর অমানবিক বিভিন্ন আচরণ ও কর্মকাণ্ড নিয়ে ব্রিটেনের স্কাই নিউজসহ বিভিন্ন মিডিয়ায় খবর প্রচারের পর মাঠে নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্মকর্তারা অভিযানে গিয়ে দেখতে পান যে-সব কেয়ার হোমের দশজন মানুষ দরকার, তারা ত্রিশজন কর্মী এনেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভিসায় আসা কর্মীরা কোথায় আছেন তা কর্তৃপক্ষ জানে না, এমন ঘটনাও উঠে এসেছে অনুসন্ধানে। কেয়ার হোমের পক্ষে স্কিলড ওয়ার্কার ভিসার আবেদনে সম্পৃক্ত আইনজীবী কেয়ার হোমকে না জানিয়ে লগইন ও পাসওয়ার্ড ব্যবহার করে ভিসার আবেদন করার ঘটনাও ঘটেছে।
লন্ডনের লেক্সপার্ট সলিসিটর্স এলএলপি’র ম্যানেজিং পার্টনার ব্যারিস্টার শুভাগত দে বাংলা ট্রিবিউনকে বলেন, কেয়ার হোমের লাইসেন্স বাতিলের পর ভুক্তভোগীরা প্রতিনিয়ত এখন আমাদের কাছে আসছেন।
এই সেক্টরে ব্যাপক অনিয়মের খবর প্রকাশের পর আগামী দিনগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরেজমিন অনুসন্ধান আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন এই আইনজীবী।
গত বছর ৭৭ হাজার ৭০০ জনকে কেয়ার ভিসা দিয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকার ২০২১ সালে প্রবীণদের পরিচর্যা কর্মীদের ‘শর্টেজ অকুপেশন’ তালিকায় যুক্ত করে। মূলত ব্রেক্সিটের পর থেকে ক্রমবর্ধমান শূন্যপদ পূরণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়। গত বছর কেবল ভারত থেকে ত্রিশ হাজার, নাইজেরিয়া থেকে ১৮ হাজার ও জিম্বাবুয়ে থেকেই ১৭ হাজার কর্মী কেয়ার ভিসায় ব্রিটেনে এসেছেন। চলতি বছরের মার্চ পর্যন্ত ৫৭ হাজার ৬৯৩ জনকে কেয়ার ভিসা ইস্যু করা হয়েছে।
উল্লেখ্য, ব্রিটেনে বাংলাদেশিসহ বিভিন্ন অভিবাসী কমিউনিটিতে কেয়ার ভিসা নিয়ে হাজার হাজার পাউন্ডের বাণিজ্য ও কর্মীদের এনে কেয়ার হোমগুলোর বিরুদ্ধে কাজ না দিতে পারার অসংখ্য অভিযোগ রয়েছে। অন্যদিকে কেয়ার হোমগুলো বলছে, যারা বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আসছেন তাদের কাজের ও ভাষাগত ন্যূনতম দক্ষতা না থাকায় কাজ দিতে পারছেন না তারা।
মাইগ্রেন্টস রাইটস নেটওয়ার্কের প্রধান নির্বাহী ফিজা কুরেশি সংবাদমাধ্যমকে বলেছেন, অনেক অভিবাসী শ্রমিক নিয়োগকর্তাদের কৌশলের কাছে আটকে আছেন। কেয়ার কর্মীদের প্রতি খারাপ ব্যবহার ও অনেক ক্ষেত্রে অন্যায্য আচরণ করা হচ্ছে।
ওয়ার্ক রাইটস সেন্টারের সিনিয়র পলিসি কর্মকর্তা আদিস সেইক বলেন, কর্মীদের নিয়ন্ত্রণ করার হাতিয়ার হিসেবে প্রায়ই বিভিন্ন হুমকি দেওয়া হয়। বর্তমান ব্যবস্থায় স্পন্সরদের হাতে অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে।
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
