মোহাম্মদপুর ও ধানমন্ডিতে জমে উঠেছে ইফতার বাজার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮
সারাদিন রোজা রেখে সবাই একটু ভালো খেতে পছন্দ করেন। এজন্য ইফতারের আয়োজনে থাকে নানা পদের খাবার। আর সব খাবার বাসায় তৈরি করা সম্ভব হয় না বলে ঘরের বাইরে থেকে ইফতার কেনায় ব্যস্ত দেখা যায় রোজাদারদের। রাজধানীর সব এলাকাতে মাগরিবের আজানের আগে এ চিত্র দেখা যায়। বরাবরের মতো রাজধানীর আর সব এলাকার মতো ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় জমে উঠেছে ইফতার বাজার। বুধবার মোহাম্মদপুর এলাকায় ঘুরে দেখা গেছে, প্রতিবারের মতো এবারও বিহারি ক্যাম্প এলাকায় ইফতারের আয়োজন জমে উঠেছে। এখানকার স্পেশাল চাপের পাশাপাশি ইফতারের জন্য ছোলা-মুড়ি, হালিম, কাবাব ও আস্ত মুরগির রোস্টের ব্যবস্থা করা হয়েছে। বিহারি ক্যাম্পের মুসলিম চাপের বিক্রয়কর্মী মো.আবদুল জানান, ‘রোজা উপলক্ষে আমাদের স্পেশাল আইটেম চাপ, কাবাব ও মগজ ছাড়া ইফতারির জন্য হালিম ও অন্যান্য ইফতারের নিয়মিত আইটেম বিক্রি করছি।’ প্রতি বাটি হালিম ১৫০ টাকা থেকে শুরু করে ৫’শ টাকা পর্যন্ত আছে বলে জানালেন এই বিক্রয়কর্মী। ধানমন্ডিতে ইফতার কিনছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কামরুন নাহার। তিনি বলেন, ‘প্রতিদিন ইফতারে একই খাবার খেতে খেতে একঘেয়েমি চলে এসেছে স্বাদে। তাই আজকে নিয়মিত আইটেমের পাশাপাশি দুএকটি বাড়তি আইটেম কিনতে এসেছি। আজকে চিকেন চাপ ও হালিম দিয়ে ইফতার করবো।’

মোহাম্মদপুরের শেখেরটেক, আদাবর, মোহাম্মদপুর কৃষি বাজার, জাপান গার্ডেন সিটির পাশে টোকিও স্কয়ার, প্রিন্স বাজার ও কয়েকটি রেস্টুরেন্টে ইফতারের ব্যাপক আয়োজন রয়েছে। এখানের রাস্তার ধারে রোজা উপলক্ষে ছোট ছোট অনেক ইফতার বিক্রি করার দোকান দেখা গেছে। এসব এলাকার স্থানীয়রা এখনও ইফতারের সঙ্গে ঘুঘনি মাখিয়ে খেতে পছন্দ করেন। এদিকে, ধানমণ্ডি এলাকায় রাস্তার পাশের ফুটপাতের দোকানের সংখ্যা মোহাম্মদপুরের তুলনায় একেবারেই কম। এখানে রেস্টুরেন্টগুলোতে ইফতারের যথেষ্ট ভালো আয়োজন রয়েছে। ধানমন্ডির ১৯ নম্বরে জে আর প্লাজাতে অন্তত ৮ থেকে ১০টি রেস্টুরেন্ট রয়েছে। প্রতিটি রেস্টুরেন্টেই ইফতারের বিশেষ আয়োজন রয়েছে। তবে যারা একটু ভিন্ন কিছু খেতে চান, তাদের জন্য রাস্তার ওপারেই রয়েছে ধাবা রেন্টুরেন্টের আচারি আলু, আলু পরাটা ও দই বড়া।
ধানমন্ডির ৪/এ-তে বেশ কয়েকটি রেস্টুরেন্টে ইফতার উপলক্ষে পাওয়া যাচ্ছে আস্ত মুরগির রোস্ট, দই বড়ার পাশাপাশি বিভিন্ন ধরণের কাবাব ও ইফতারের নিয়মিত আইটেম। জিগাতলার বাবুর্চি রেস্টুরেন্টে ছাগলের আস্ত রান দিয়ে বিশেষ একটি পদ বিক্রি করতে দেখা গেল। দাম ৮০০ টাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষার্থী তামিম জানান, অন্যান্য দোকানের তুলনায় এসব খাবাবের মান অনেক ভালো তাই এখানে তারা দল বেধে খেতে এসেছেন।

চইঝাল রেস্টুরেন্টে গিয়ে দেখা গেল ভিড় উপচে পড়ছে রোজাদারদের। বিক্রয়কর্মী সঙ্গে কথা বলে জানা গেছে, খুলনার একটি স্পেশাল খাসির পদ বিক্রি করছেন তারা। এই রান্নায় কয়েকটি মাংসের টুকরায় অন্তত ১০ থেকে ১৫টি রসুন দেওয়া হয়েছে। বিক্রি হচ্ছে প্রতি পিস ১৫০ টাকা করে। অন্যদিকে, ধানমন্ডির সীমান্ত স্কয়ারের নিচের ফুড ভ্যানগুলোতে ইফতার উপলক্ষে অনেক আয়োজন করা হয়েছে। ইফতারের আগে এখানে যারা শপিং করতে আসেন তারা এখানেই ইফতার সেরে নিতে পারেন। সীমান্ত স্কয়ারের নীচে ইমানুয়েলস-এ বেশ কয়েকটি ব্যতিক্রম ইফতারের আইটেম দেখা গেল। এগুলোর মধ্য কালাভুনা ও আবগানি চিকেন উল্লেখযোগ্য। ধানমন্ডির স্টার কাবাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে স্পেশাল লেগ রোস্ট, খাসির গ্রিল কাবাব ও চিকেন কাবাব কেনার জন্য মানুষের উপচে পড়া ভিড় শুরু হয় দুপুর থেকেই। বাহারি ইফতার আইটেম না কিনে রেস্টুরেন্টে বসেও খেতে পারেন। তবে রেস্টুরেন্টে বসে খেতে চাইলে জায়গা নিয়ে নিতে হবে ঘণ্টাখানেক আগেই।
- চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার
- মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
- ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...

