মেয়ের প্রতি বিশ্বনবির ভালোবাসা
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ৪ মেয়ে ছিল। যাদের মধ্যে ৩ জনই তাঁর জীবদ্দশায় ইন্তেকাল করেন। বেচে ছিলেন শুধু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তাঁর প্রতি ছিল প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অগাধ ভালোবাসা।
প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মেয়ে ফাতেমাকে কী পরিমাণ ভালোবাসতেন, হৃদয়ে মমতা পোষণ করতেন তা হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় ওঠে এসেছে-
উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে কথা-বার্তায় ফাতেমার চেয়ে অধিক সাদৃশ্যপূর্ণ আর কাউকে দেখিনি। সে (ফাতেমা) যখন তাঁর কাছে আসতো, তখন তিনি ওঠে দাঁড়াতেন, তাঁকে স্বাগত জানাতেন, চুমো খেতেন এবং নিজের আসনে তাঁকে বসাতেন।
আবার যখন তিনি (প্রিয় নবি) ফাতেমার কাছে যেতেন তখন সেও ওঠে দাঁড়াতো, তাঁর হাত ধরতো, তাঁকে স্বাগত জানাতো, চুমো খেত এবং নিজের আসনে নিয়ে বসাতো।’ (আদাবুল মুফরাদ)
প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু নিজ মেয়েকেই আদর করতেন না বরং নিজ নাতনি হজরত উমামাসহ অন্য মেয়ে শিশুদেরও ভালোবাসতেন। নাতি হাসান ও হোসাইনসহ অন্য ছেলে শিশুরাও তার ভালোবাসা থেকে বঞ্চিত হতো না।
‘উমামা যখন শিশু তখন প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে কাঁধে চড়িয়ে মসজিদে চলে এলেন। এরপর এভাবেই নামাজে দাঁড়ালেন। দাঁড়ানো থেকে যখন রুকুতে যাবেন তখন তাকে নামিয়ে রাখলেন। এরপর (রুকু শেষে) দাঁড়িয়ে আবার তাকে কাঁধে চড়ালেন। এভাবেই তিনি পুরো নামাজ শেষ করলেন।’ (নাসাঈ)
প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেয়ে শিশুদের লালন-পালনে, তাদের সঙ্গে সুন্দর আচরণ করার মাধ্যমে তাদের জীবনকে বিকশিত করতে গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণনা করেছেন।
মেয়ে শিশুদের লালন-পালন, ভরণপোষণ ও উত্তম আচরণের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। জাহান্নামের আগুন থেকে মুক্তির কথা বলেছেন। হাদিসে এসেছে-
‘যার ৩ কন্যা সন্তান হবে আর সে তাদের আবাসের ব্যবস্থা করবে, তাদের প্রতি মমতা দেখাবে, তাদের দায়িত্ব নেবে তার জন্য জান্নাত সুনিশ্চিত। জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসুল! যদি (কন্যা) ২ জন হয়? প্রিয় নবি বললেন, ২ জন হলেও। বর্ণনাকারী বলেন, সাহাবিদের কারো ধারণা- ‘যদি কেউ বলতো একজন হলে? তাহলে প্রিয় নবি বলতেন, একজন হলেও।’ (মুসনাদে আহমদ, মুসতাদরাকে হাকেম)
অন্য হাদিসে এসেছে-
‘তোমাদের কারও যদি ৩ মেয়ে কিংবা ৩ বোন থাকে আর সে তাদের সঙ্গে সুন্দর আচরণ করে, তাহলে সে জান্নাতে যাবে।’ (তিরমিজি)
মেয়েদের দায়িত্ব পালনে জাহান্নামে আগুন থেকে মুক্তি পাওয়ার ঘোষণা দিয়েছেন প্রিয় নবি। অন্য হাদিসে তিনি বলেছেন-
‘মেয়েদের লালন-পালনের দায়িত্ব যার কাঁধে অর্পিত হয় আর সে ধৈর্যের সঙ্গে তাদের দায়িত্ব পালন করে, তাহলে তারা সে ব্যক্তির জন্য জাহান্নামের আগুন থেকে আড়াল হয়ে থাকবে।’ (তিরমিজি)
পরিশেষে…
মেয়ে শিশুর দায়িত্ব পালনকারী ব্যক্তি প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে জান্নাতে অবস্থান করবেন বলে যেভাবে হাদিসে বর্ণনা দিলেন, তাহলো-
‘যে দু’টি মেয়ে শিশুকে দেখাশোনা করল, লালন-পালন করলো, আমি এবং সে এভাবে জান্নাতে প্রবেশ করবো। এ কথা বলে তিনি হাতের দুই আঙুল দিয়ে ইশারা করে দেখিয়েছেন।’ (তিরমিজি)
মেয়ে শিশুর লালন-পালনকারী ব্যক্তির জন্য সেরা উপহার আর কী হতে পারে, জাহান্নাম থেকে মুক্তি ও প্রিয় নবির সঙ্গে জান্নাতে প্রবেশের সুনিশ্চিত ঘোষণা।
সন্তান ছেলে কিংবা মেয়ে হোক, তাদের দেখলে বাবা-মায়ের চোখ জুড়িয়ে যায়। তাদের যে কোনো সফলতায় বাবা-মা তাদের কষ্টকে ভুলে যান। তাইতো এ দোয়ার মাধ্যমে সন্তানদের কল্যাণ কামনা করতে বলেছেন স্বয়ং আল্লাহ তাআলা-
رَبَّنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّةَ اَعْیُنٍ وَّ اجْعَلْنَا لِلْمُتَّقِیْنَ اِمَامًا.
উচ্চারণ : রাব্বানা হাবলানা মিন আযওয়াঝিনা ওয়া জুররিয়্যাতিনা কুর্রাতা আইয়ুনিও ওয়াঝআলনা লিল মুত্তাক্বিনা ইমামা।
অর্থ : ‘হে আমাদের প্রভু! আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানসন্ততি দান করুন, যারা হবে আমাদের নয়নপ্রীতিকর; আর আমাদেরকে আপনি মুত্তাকিদের নেতা বানিয়ে দিন।’ (সুরা ফোরকান : আয়াত ৭৪)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিজ কন্যাসহ মেয়ে শিশু ও নারীদের প্রতি উত্তম আচরণ ও সর্বোচ্চ দায়িত্ব পালন করার তাওফিক দান করুন। মেয়েদের প্রতি সম্মান ও মর্যাদা প্রদানে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ ও অনুকরণ করার তাওফিক দান করুন। আমিন।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- পথ চলার আদব!
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
