মেরিল–প্রথম আলো চলচ্চিত্র উৎসব ২০১৯
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯
শিপ্রা রানী কর্মকার এসেছেন ঢাকার আগারগাঁও থেকে। হাতে আয়নাবাজির টিকিট। অপেক্ষা করছেন অনেকক্ষণ। ছবি শুরু হতে আরও আধা ঘণ্টা বাকি। কিন্তু বসছেন না কোথাও। কীসের অপেক্ষা তাঁর? শিপ্রা জানান, ছেলের জন্য অপেক্ষা করছেন তিনি। ছেলে আসছে মিরপুর থেকে। পত্রিকায় মেরিল–প্রথম আলো চলচ্চিত্র উৎসবের খবর পড়ে মা–ছেলে সিনেমা দেখার পরিকল্পনা করেছেন। তাই বেশ প্রস্তুতি নিয়ে আগেভাগেই প্রেক্ষাগৃহে চলে আসা। বাংলা সিনেমা দেখার এমন অনেক গল্প ১৯ ও ২০ এপ্রিল দেখা গেছে রাজধানীর ধানমন্ডির স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভারে ‘মেরিল–প্রথম আলো চলচ্চিত্র উৎসব ২০১৯’–এ।
মেরিল ও প্রথম আলো এ বছরই প্রথমবারের মতো আয়োজন করেছে চলচ্চিত্র উৎসব। দুই দিন ধরে উৎসবটি চলে। উৎসবের সহযোগী ছিল স্টার সিনেপ্লেক্স। দিনের আয়োজনে দর্শক যেমন অংশ নেন, তেমনই উৎসবে প্রদর্শিত ছবিগুলোর পরিচালক ও শিল্পীরাও উপস্থিত ছিলেন। অনলাইনে নিবন্ধনের মধ্য দিয়ে দর্শক এ উৎসবের অংশ হন। দুই দিনে দেখানো হয় আটটি বাংলা চলচ্চিত্র। এগুলো হলো গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত স্বপ্নজাল, আকরাম খানের খাঁচা, অনম বিশ্বাসের দেবী, মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন, নূর ইমরান মিঠু পরিচালিত কমলা রকেট, দীপঙ্কর দীপনের ঢাকা অ্যাটাক, অমিতাভ রেজার আয়নাবাজি ও তৌকীর আহমেদের অজ্ঞাতনামা।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, আকরাম খান ও দীপঙ্কর দীপন। এরপর বিকেলে নিজের অভিনীত খাঁচা ছবির প্রদর্শনীর পর ও দেবীর প্রদর্শনীর আগে সিনেমা হলে গিয়ে হাজির হন অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসান। ভক্তরা সিনেমা দেখার পাশাপাশি বোনাস হিসেবে প্রিয় অভিনেত্রীকে কাছে পেয়ে তো আনন্দে আটখানা। কেউ ছবি তোলার আবদার করেন, কেউ আবার অটোগ্রাফের। হাতে দেবীর টিকিট নিয়ে এসে জয়াকে দেখিয়ে বলেন, ‘দেখুন দেখুন, এখনই আপনার সিনেমা দেখতে ঢুকব। এর আগেও দেখেছি।’ এভাবেই কত কত ভালো লাগার কথা ভক্তরা শোনান শিল্পী ও পরিচালকদের।
নিবন্ধিত দর্শকদের মধ্যে যেমন ছিল তরুণ–তরুণীদের উপস্থিতি, তেমনই বয়োজ্যেষ্ঠরাও দেখিয়েছেন উচ্ছ্বাস। মধ্যবয়সী বাবা সোহেল তাঁর কিশোর ছেলেকে নিয়ে উৎসবের দ্বিতীয় দিনের প্রতিটি চলচ্চিত্র দেখেছেন। একইভাবে আরেকটি পরিবার কয়েকটি আলাদা আলাদা নম্বর থেকে তিনবার নিবন্ধন করে ছয়টি টিকিট কেটেছে। উৎসবটি যেন ছড়িয়ে পড়েছিল পরিবারে পরিবারে।
শুধু নিবন্ধিত দর্শকই নন, প্রথম দিনের সাড়া দেখে উৎসবের দ্বিতীয় দিন নিবন্ধনের নিয়মে কিঞ্চিৎ পরিবর্তন আনা হয়। পত্রিকায় ঘোষণা করা হয়, ছবির প্রদর্শনী শুরুর পর আসন খালি থাকা সাপেক্ষে টিকিট বুথে উপস্থিত অনিবন্ধিত দর্শকও সিনেমা দেখার সুযোগ পাবেন। ব্যস, তাতেই রীতিমতো হুল্লোড় পড়ে যায়। ধানমন্ডি এলাকার আশপাশের কর্মজীবীরা শনিবার উৎসবের শেষ দিন স্টার সিনেপ্লেক্সে এসে হাজির। বেশি দামে টিকিট কিনে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার সাধ্য যাঁদের নেই, তাঁরা ছুটে আসেন স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভারে। এমনকি সীমান্ত সম্ভার ফুড কোর্টের কয়েকজন কর্মীও আধা বেলা ছুটি নিয়ে শখের মাল্টিপ্লেক্সে ঢোকার সাধ মেটান, সিনেমা দেখেন।
উৎসবের শেষ দিন দর্শকদের সঙ্গে বসে নিজের অভিনীত আয়নাবাজি দেখেন মাসুমা রহমান নাবিলা। এক পরিবার তৃতীয়বারের মতো দেখতে এসেছে আয়নাবাজি। আরেক কিশোরী পরীক্ষার জন্য সিনেমা হলে বসে ছবিটি আগে দেখতে পারেনি। এবারই হলে বসে প্রথম দেখল ছবিটা। এমন নানা গল্প শুনে অভিভূত হন নাবিলা। একই দিনে ঢাকা অ্যাটাক ছবির তাসকিন রহমানও এসে চমকে দেন ভক্তদের। সবার সঙ্গে বসে দেখেন সিনেমা। তিনি প্রত্যাশা করেন, এটা যেন শেষ না হয়। প্রতিবছরই যেন মেরিল ও প্রথম আলো পাঠক ও দর্শকের কথা ভেবে এ উৎসবের আয়োজন করে যাক।
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
