মেকআপ ছাড়াই ফর্সা ও সুন্দর হওয়ার ১০ টিপস
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮
কেবল নারীরা নন, পুরুষেরাও এখন সমান আগ্রহী সুন্দর ও আকর্ষণীয় চেহারা পেতে। ফর্সা ও আকর্ষণীয় দেখাবার স্বপ্নে নারীরা ব্যবহার করে থাকেন হরেক রকম প্রসাধনী। কিন্তু তাতে কি আসলেই সৌন্দর্য আসে? সৌন্দর্য সেটাই যা একদম প্রাকৃতিক।
অনেকেই মনে করেন মেকআপ ছাড়া বুঝি প্রতিদিন সুন্দর দেখানো সম্ভব নয়। ধারণাটি একেবারেই ভুল। অল্প কয়েকটি কাজ করলে প্রতিদিন সকাল থেকেই আপনাকে দেখাবে সুন্দর ও প্রাণবন্ত। সৌন্দর্যের তারিফ করবে সবাই। আর এসবের পেছনে অনেকটা সময় বা অর্থ কিছুই ব্যয় করতে হবে না।
১. ঘুম থেকে উঠেই নিশ্চয়ই দাঁত ব্রাশ করতে যান? ব্রাশ করা শেষ হলে সামান্য একটু মুলতানি মাটি ও চন্দন গুঁড়ো হাতে নিন। অল্প অল্প পানির সাথে মিশিয়ে মুখ, গলায়, ঠোঁটে ব্যবহার করুন। ২/৩ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। প্রয়োজনে এরপর ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। এই ম্যাসাজ জরুরী। এতে মুখে রক্ত সঞ্চালন বাড়বে। আপনার ত্বক উজ্জ্বল ও গোলাপি দেখাবে।
২. সকাল বেলা অবশ্যই খালি পেটে এক গ্লাস উষ্ণ পানি পান করবেন। এর বেশি নয়। কারণ বেশি খেলে হিতে বিপরীত হতে পারে। সারাদিনে প্রচুর পানি পান করবেন, সাথে ভিটামিন সি সমৃদ্ধ ফল বা ফলের রস। রাতে যদি ঘুম ভাঙে, তখনও অল্প অল্প করে পানি পান করবেন। বরফ শীতল পানি পরিহার করবেন।
৩. সকালে মুখ ধুয়ে ভালো করে মুছে নিন। এরপর ব্যবহার করুন একটি ভালো ময়েশ্চারাইজার ক্রিম। আপনার ত্বকে যা স্যুট করে সেটাই ব্যবহার করবেন। দিনে দুবার অন্তত। পরিষ্কার ত্বকে ক্রিম খুব ভালো কাজ করে। তাই মুখ মুছেই সাথে সাথে দিন।
৪. ময়েশ্চারাইজার ক্রিমের উপরে হালকা একটু পাউডার বুলিয়ে নিতে পারেন। এতে সারাদিন ত্বক উজ্জ্বল দেখাবে ও তেলতেলে ভাব হবে না। মনে রাখবেন, মুখ তেলতেলে হয়ে গেলেও কালো ও নোংরা দেখায়। যাদের ত্বক খুব বেশি তেলতেলে, তারা ক্রিম ব্যবহারের পর এক টুকরো বরফ মুখে ঘষে নিতে পারেন। আর হ্যাঁ, বাইরে যাবার আগে সানস্ক্রিন কিন্তু ব্যবহার করতেই হবে।
৫. যেহেতু মেকআপ করবেন না, তাই মাসকারা বা আইলাইনার ব্যবহারের প্রশ্নই আসে না। কিন্তু আকর্ষণীয় দেখাতে চোখের পাপড়িও সুন্দর হওয়া জরুরী। সামান্য একটু ভ্যাসেলিন নিন, চোখের পাপড়িতে মেখে নিন। এবার হাত দিয়ে বা কারলার দিয়ে পাপড়ি কার্ল করে নিন। মুহূর্তেই চেহারা আকর্ষণীয় হয়ে উঠবে।
৬. লিপস্টিক বা লিপগ্লস ব্যবহার করবেন না যদি পেতে চান ন্যাচারাল লুক। বরং রোজ লিপবাম কিনে নিন হালকা গোলাপি রঙের। সেটাই ঠোঁটে অল্প পরিমাণে একটু ম্যাসাজ সহকারে ব্যবহার করুন। ঠোঁট হবে এমনিতেই আকর্ষণীয়।
৭. ভ্রু সুন্দর করে শেপ করা আছে কিনা খেয়াল করুন। প্রয়োজনে দুই/একটি চুল টিজার দিয়ে তুলে ফেলে ভ্রু শেপ করে নিন। ভ্রু এলোমেলো থাকলে মুখকেও নোংরা মনে হয়।
৮. ব্যাগে সবসময়ে ফেস ওয়াইপার রাখুন। মুখ বেশি তেলতেলে বা নোংরা মনে হলে হালকা করে ওয়াইপ করে নিন। দেখবেন তেল ও ময়লা সরে যাবে।
৯. ভুল পরিষ্কার রাখুন। প্রয়োজনে প্রতিদিন শ্যাম্পু করুন। চেহারা সুন্দর দেখাতে সুন্দর দাতের মতোই সুন্দর চুলও অত্যন্ত প্রয়োজনীয়। তেল চিটচিটে চুলে চেহারার সকল আকর্ষণ হারিয়ে যায়।
১০. অন্তত ৮ ঘণ্টা রোজ তাতে ঘুমাতে হবে। ঘুম না হলে কোন রূপচর্চাতেই চেহারা সুন্দর হয়ে উঠবে না।
মনে রাখবেন্, ভেতর থেকে আসে যা, সেটাই আসল সৌন্দর্য। আর হাসি আপনার সকল খুঁত চাপা দিয়ে দেয়। তাই নিজের দিকে মনযোগ দিন, হাসতে থাকুন, চেহারা নিজে থেকেই উজ্জ্বল হয়ে উঠবে।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
