মৃত্যুর জন্য তৈরি যন্ত্রে মার্কিন নারীর আত্মহত্যা
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৪
আইনিভাবে বৈধ স্বেচ্ছামৃত্যুর অনুমোদন রয়েছে সুইজারল্যান্ডে। দেশটির আদালতে যেকেউ স্বেচ্ছায় মৃত্যুর জন্য আবেদন করতে পারেন। পরিস্থিতি বিবেচনায় আদালত তার মৃত্যুর অনুমতি দিলে ‘আত্মহত্যা’ করেন সেই ব্যক্তি। আর সেই মৃত্যু যেন সহজ হয় তাই একটি যন্ত্র তৈরি করেছে অলাভজনক সংস্থা এক্সিট ইন্টারন্যাশনাল। ইতিমধ্যে সেই যন্ত্রে প্রবেশ করে ‘শান্তির মৃত্যু’ পেয়েছেন এক নারী। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনার ঝড়া উঠেছে। খবর সিএনএনের।
গোলাকার কফিন আকৃতির ওই যন্ত্রের নাম ‘সারকো পড ক্যাপসুল’। সেই যন্ত্র ব্যবহার করেই প্রথম মৃত্যুবরণ করলেন একজন মার্কিন নারী। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এক্সিট ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুসারে, ৬৪ বছর বয়সী মার্কিন নারী সোমবার বিকেলে ওই যন্ত্রের পোর্টেবল থ্রিডি-প্রিন্টেড চেম্বারে নিজের জীবন শেষ করেন। তার পরিচয় গোপন রাখা হয়েছে।
জানা গেছে, সুইৎজারল্যান্ড এবং জার্মানির সীমান্তের কাছাকাছি একটি এলাকায় মৃত্যু হয় তার। এক্সিট ইন্টারন্যাশনালের দাবি, ওই নারী গুরুতর রোগে ভুগছিলেন। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। সুইৎজারল্যান্ডই একমাত্র দেশ যেখানে স্বেচ্ছামৃত্যুর বৈধতা রয়েছে। বাইরে থেকে কেউ সাহায্যও করতে পারে। যদিও, সুইৎজারল্যান্ডের প্রশাসনের কর্মকর্তারা জানাচ্ছেন, যে বিতর্কিত পড ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়নি।
উল্লেখ্য, কফিনের মতো দেখতে ওই যন্ত্রটি শুয়ে পড়লেই কয়েক মিনিটের মধ্যে ‘কোনোরকম যন্ত্রণা ছাড়াই’ মৃত্যুর কোলে ঢলে পড়বেন ব্যবহারকারী। যন্ত্রটিতে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়। কফিনে ঢুকে আত্মহত্যায় ইচ্ছুক ব্যক্তিকে একটি বোতাম টিপতে হবে। সেটি টিপলেই নাইট্রোজেন ভরে যাবে ক্যাপসুলটির ভিতরে। নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকায় ধীরে ধীরে জ্ঞান হারাবেন সংশ্লিষ্ট ব্যক্তি। তবে দমবন্ধকর পরিস্থিতি হবে না। কিছু ক্ষণের মধ্যেই হাইপোক্সিয়া এবং হাইপোক্যাপনিয়ায় মৃত্যু হবে ব্যক্তির।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
