মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে জাতিসংঘ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮
রোহিঙ্গা শরণার্থী সংকটে জাতিসংঘের সঙ্গে কাজ করতে চাপ দিতে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
যদিও ব্রিটেনের তৈরি করা এ সংক্রান্ত খসড়া প্রস্তাবের ওপর আলোচনায় চীন ও রাশিয়া এ পর্যন্ত থাকেনি। সোমবার কূটনীতিকদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে।
বাংলাদেশে অবস্থান করা সাত লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে প্রত্যাবাসনে সময়সীমা বেঁধে দেয়া ও গণহত্যার দায়ে দেশটিকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে এ খসড়া প্রস্তাবটি প্রস্তুত করা হয়েছে।
গত বছরের আগস্টের শেষ দিকে রাখাইনে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধন অভিযান শুরু হলে প্রতিবেশী বাংলাদেশে শরণার্থীদের ঢল নামে।
জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এ অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে। মিয়ানমার জাতিগত নিধনের অভিযান অস্বীকার করে আসছে।
সংকটের সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে না পারলে নিরাপত্তা পরিষদ মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা ভাবতে পারবে, প্রস্তাবের খসড়ায় এমন সতর্কবার্তাও থাকতে পারে বলে জানিয়েছেন কূটনীতিকরা।
পাশাপাশি জাতিসংঘের কর্মকর্তাদের রোহিঙ্গা সংকট বিষয়ে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে নিয়মিতভাবে অবহিত করার বিষয়টিও খসড়ায় রাখার কথা ভাবা হচ্ছে।
তবে আদৌ এ খসড়া প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে উঠবে কি না, উঠলেও কবে ভোটে আসবে তা নিশ্চিত হওয়া যায়নি।
নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব অনুমোদিত হতে হলে অন্তত ৯ সদস্যের সমর্থন লাগে। তবে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা ফ্রান্সের মধ্যে যে কেউ ভিটো ক্ষমতা প্রয়োগ করলে ওই প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
রোহিঙ্গা সংকট নিরসনে এই মুহূর্তে এ ধরনের প্রস্তাবের যৌক্তিকতা দেখছেন না জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া।
তিনি বলেন, আমার মনে হয় এটি অনুপযুক্ত, অসময়ে ও অহেতুক আনা হচ্ছে।
জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত মা ঝাওঝু এ প্রসঙ্গে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন। মিয়ানমারের রাষ্ট্রদূত হাউ দো সুয়ানের কাছ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাজ্যের ওই খসড়াটি গত মাসের শেষদিকে নিরাপত্তা পরিষদের সদস্যদের দেয়া হয় এবং এ নিয়ে বেশ কয়েক দফা আলোচনাও হয়েছে বলে কূটনীতিকরা জানিয়েছেন।
প্রথম দফার আলোচনায় চীন ও রাশিয়ার প্রতিনিধিরা থাকলেও পরের আলোচনাগুলোতে তারা আর উপস্থিত হননি বলেও নিশ্চিত করেছেন কূটনীতিকরা।
খসড়ায় নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন মিয়ানমার সরকারকে চলতি বছরের জুনে জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক ও জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান নেতৃত্বাধীন উপদেষ্টা কমিটির সুপারিশ বাস্তবায়নে চাপ দেওয়ার প্রসঙ্গও থাকতে পারে।
তবে এতে গণহত্যা ও নির্যাতনের দায়ে মিয়ানমারকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলার প্রসঙ্গটি থাকছে না বলে জানিয়েছেন তারা।
চলতি বছরের এপ্রিলে নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধিদল রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা শরণার্থীদের দেখতে বাংলাদেশ ও মিয়ানমার ঘুরে যায়।
অক্টোবরে রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার সামরিক বাহিনীর দায় নিয়ে জাতিসংঘের তদন্ত দলের একটি প্রতিবেদন নিরাপত্তা পরিষদে উত্থাপনের চেষ্টা রাশিয়ার সহায়তায় আটকে দিয়েছিল চীন।
জাতিসংঘের ওই তদন্ত দলের প্রতিবেদনটি প্রথম থেকেই প্রত্যাখ্যান করে আসছে মিয়ানমার।
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
