‘মিশন এক্সট্রিম’ নায়ক-নায়িকা-ভিলেনের ছবি নয়: শুভ
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯
বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী ছবি ‘ঢাকা অ্যাটাক’। আবারো একই প্রতিষ্ঠান থেকে নির্মিত হচ্ছে পুলিশি অ্যাকশন থ্রিলার ছবি ‘মিশন এক্সট্রিম’। আগের কিস্তির মতো এবারো ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন আরেফিন শুভ। তিনি মনে করেন এই ছবিটি নায়ক, নায়িকা, ভিলেনের ছবি নয়। এর প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ।
এরইমধ্যে ছবির বেশীর ভাগ কাজই শেষ হয়েছে। সোমবার দুপুরে সংবাদমাধ্যমে মুখোমুখি হয় ‘মিশন এক্সট্রিম’ টিম। সেখানেই এসব কথা বলেন হালের এই চিত্রনায়ক।
এ সময় শুভ বলেন, ‘মিশন এক্সট্রিম’ নায়ক, নায়িকা, ভিলেনের ছবি নয়। এর প্রতিটি চরিত্র সমানভাবে গুরুত্বপূর্ণ। সেটা যেকোনো চরিত্রই হোক। এখানে লিড ক্যারেক্টার বলে কোনো কথা নেই। ছবি মুক্তির পর যারাই আছেন, তারাই আগামীদিনে কাজ করবেন।
এই ছবিটির চরিত্র ধারণের জন্য করেছেন কঠোর পরিশ্রম করতে হয়েছে এই নায়ককে। ছবিটিতে যুক্ত হওয়ার প্রসঙ্গে শুভ বলেন, প্রত্যেকটা কাজ আমার যে বিশ্বাসের জায়গা থেকে করি সেটা হলো, একটা ভালো কাজ হবে। দর্শকের ভালো লাগবে, ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাবে। এই ছবিটাও সেই বিশ্বাস থেকেই করা। তবে এটা ঠিক যে ‘মিশন এক্সট্রিম’ আমার ক্যারিয়ারের সবচেয়ে ফিজিক্যাল চ্যালেঞ্জের একটা কাজ। এর আগে এভাবে কাজ করা হয়নি।
তিনি আরো বলেন, এখানে যে চরিত্রটি করেছি এর কোনো রেফারেন্স ছিল না। জিরো গ্রাউন্ড থেকে ক্যারেকটার ডেভেলপ করতে হয়েছে। আমি যে সামনে থেকে দেখব এ ধরনের ফিজিক্যাল ট্রান্সফরমেশন কেউ করেছে আমাদের এখানে, সেটাও নেই। কারণ আমরা এভাবে ফিজিক্যাল লেবার দিয়ে অভ্যস্থ না।
তারকা বহুল ছবিটিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেতা বলেন, সিনেমা ঈদের নতুন পোশাকের মতো। আগেই যদি সব বলে দিই তাহলে আর আমেজটা থাকে না। দেশের বাইরে যদি তাকাই তাহলে তো আমরা সবাই বুঝতে পারি, ঠিক কী ধরনের প্রসেসের মধ্য দিয়ে শুটিং হয়। তবে এতোটুকু বলতে পারি, আমার ক্যারিয়ারে এত লম্বা আর্টিস্টের লিস্ট নিয়ে কখনো কাজ করিনি।
‘মিশন এক্সট্রিম’ ছবিটি নির্মাণ করছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। ছবিতে আরেফিন শুভ ছাড়াও আরো অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন আহমেদ, সাদিয়া নাবিলা, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুষমা সরকার, দীপু ইমাম, শতাব্দী ওয়াদুদ, আরেফ, মনোজ, সুমিত, ইমরান, সুদীপ্ত, নাজমুস সাকিব, তারিক আনাম খানসহ অনেকেই।
এই ছবিটি ছাড়াও আরেফিন শুভ বর্তমানে মৃত্যুপুরী, জ্যাম, সাপলুডু ছবির কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন। অন্যদিক, গেল ২২ ফেব্রুয়ারি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায় শুভর ছবি 'আহারে'। মুক্তির দশম সপ্তাহে এসে ১৪তম হ্যাবিট্যাট ফিল্ম ফেস্টিভ্যালে ডোমেস্টিক প্রিমিয়ার হবে ছবিটির। রঞ্জন ঘোষ পরিচালিত এই ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
