মিলার নির্দেশেই এসিড নিক্ষেপ : রিমান্ডে কিম
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯
‘সাবেক স্বামী পারভেজ সানজারিকে এসিড নিক্ষেপ করতে সহকারী কিমকে নির্দেশ দিয়েছেন কণ্ঠশিল্পী মিলা নিজেই’ -পুলিশের রিমান্ডে এমন তথ্য জানিয়েছেন মিলার সহকারী ও ব্যক্তিগত দেহরক্ষী কিম জন পিটার হালদার। মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনদিনের রিমান্ড শেষে সোমবার (৮ জুলাই) কিম জন পিটার হালদারকে নিম্ন আদালতে পাঠানোর কথা রয়েছে। তদন্তের তদারকি কর্মকর্তা বলেন, ‘কিম আমাদের কাছে বলেছে, সে সানজারির ওপর এসিড ছুড়েছে। সে মিলার নির্দেশেই এসিড ছুড়েছে বলে ডিবির কাছে জবানবন্দি ও দিয়েছে। তাকে আমরা আদালতে পাঠিয়েছি। তবে এখনো সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি।’
জানা গেছে, তিনদিনের রিমান্ডে কিম ডিবিকে জানিয়েছে, ‘গত ২৫ মে বিকেলে মিলা কান্নায় ভেঙে পড়ে বলেন সানজারি আমার জীবনটা নষ্ট করেছে। সানজারিকে তুই (কিম জন পিটার হালদার) তো কিছু করতে পারবি না, যা করার আমি নিজেই করব। তখন আমি মিলা আপুকে বলি যে, আমি কিছু একটা করবই। এ সময় মিলা আপুর সঙ্গে পরামর্শ করি সানজারির গোপনাঙ্গে এসিড দেব।’
তিনি বলেন, ‘তখন আপু বলেন, পারলে কিছু করে দেখা, তারপর আসিস। তখন আমি চিন্তা করি, সানজারি মিলা আপুর জীবন নষ্ট করেছে, তার জীবনও নষ্ট করব। ওই দিনই (২৫ মে) সন্ধ্যায় এসিড কিনি। ২৬ ও ২৭ মে উত্তরায় সানজারির বাড়ির সামনে ইফতারের পর থেকে রাত ১০টা পর্যন্ত অবস্থান করি। কিন্তু তাকে দেখিনি। ২ জুন বিকেলে আবার যাই। তখন তাকে এসিড মেরে দৌড়ে পালিয়ে যাই।’
রিমান্ডে কিম আরও বলেন, ‘মিলা ঢাকা ক্যান্টনমেন্টের ভেতর এক বন্ধুর বাসায় তাকে লুকিয়ে রেখেছিল।’
এদিকে মামলার তদন্তের বিষয়ে ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিল্লু বলেন, ‘মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।’
এসিড নিক্ষেপের মামলায় গত ১ জুলাই উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন গায়িকা মিলা। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিন আবেদনের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। সেই সঙ্গে আট সপ্তাহ পর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।
এ বিষয়ে এডিসি বদরুজ্জামান জিল্লু বলেন, ‘তদন্তের প্রয়োজনে আমরা উচ্চ আদালতে মিলার জামিন বাতিলের আবেদন করব। জামিন বাতিল হলে তাকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।’
স্বামীকে হত্যার নির্দেশ দেওয়ার বিষয়ে জানতে চাইলে মিলা ইসলাম বলেন, ‘যেভাবে তাকে (কিম জন পিটার হালদার) রিমান্ডে মারধর করা হয়েছে আর কী বলবো? মারধর করে আমার নাম বলাতে পারে। কিন্তু আমি এ ধরনের কোনো তথ্য জানি না। সে আদালতে স্বীকারোক্তিমূলক কোনো জবানবন্দি ও দেয়নি।’
মিলা আরও বলেন, ‘তাকে (সানজারি) কোনো এসিড মারা হয়নি। যদি এমন কাজ করাতে হয় আমি আমার সহকারীকে দিয়েই কেন করাবো? কিম গরিব ছেলে, তাকে মারধর করে বায়াস করিয়ে এসব বলাতেই পারে। আমি মনে করি, ঘটনা ঘটিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, যাতে আমার ওপর আমার স্বামীর নির্যাতনের মামলাটি ধামাচাপা দেওয়া যায়।’
এ বিষয়ে মামলার বাদী পারভেজ সানজারি বলেন, ‘আমি আগে থেকেই নিশ্চিত ছিলাম মিলার নির্দেশেই আমাকে এসিড মারা হয়েছে। তদন্ত কর্মকর্তারা তার জামিন বাতিল চেয়ে আবেদন করতে পারে, তা না হলে বাদী হিসেবে আমিও আমার উকিলদের সঙ্গে এ বিষয়ে কথা বলছি।’
এর আগে ২ জুন উত্তরায় সানজারিকে এসিড ছোড়েন কিম। এসিডে সানজারির পা, কাঁধ ও হাতের বেশকিছু জায়গা ঝলসে যায়। এ ঘটনায় ৪ জুন রাজধানীর উত্তরা পশ্চিম থানায় কিম ও মিলার বিরুদ্ধে মামলা করেন তিনি।
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
- এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
- নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
- শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
- পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ
- বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- মোদি শান্ত ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই:ট্রাম্প
- জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
- ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে
- দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- অস্ট্রেলিয়ায় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা বাড়াচ্ছে চীন
- হরমুজে মার্কিন বাহিনীকে রুখে দেয় ইরানের ‘মশা নৌবহর’
- আমি আজীবনের আর্জেন্টিনা: পরীমনি
- ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয় : বেন-গভির
- দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়নের নামে মিল
- আমেরিকা-ইরান চুক্তি: মধ্যস্থতা করে বিশ্বজুড়ে প্রশংসিত পাকিস্তান
- যদি মন্ত্রী বলে থাকেন টাকা নিয়ে ঘুরেছি, তাকেই প্রমাণ দিতে হবে
- প্রাণঘাতী হয়ে উঠছে সাধারণ জ্বর
- দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
- রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
- যুদ্ধ বন্ধ হলে ট্রাম্পের ইরান চুক্তির আসল পরীক্ষা হবে
- বেনজীরের গ্রেপ্তারের খবরে কী বললেন পরীমণি
- তৈরি হচ্ছে বেনজীরকে দেশে আনার প্রস্তাব
- লেবাননে ইসরাইলি হামলা কোনোভাবেই উচিত হয়নি: ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
