‘মায়াবতী’র প্রশংসায় তারকারা
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯
গত শুক্রবার মুক্তি পেয়েছে অরুণ চৌধুরী পরিচালিত নতুন ছবি ‘মায়াবতী’। এতে প্রধান চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান। এ ছবিটি দেখতে সোমবার রাতের শোয়ে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে হাজির হয়েছিলেন তারকা অভিনয়শিল্পী-নির্মাতারা। এতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক জাকির হোসেন।
ছবিটি দেখে লেখক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হক বলেন, ছবিটিতে সুন্দর একটি গল্প ফুটিয়ে তুলেছেন অরুণ চৌধুরী। আমার মনে হয় ‘মায়াবতী’ দর্শকরা পছন্দ করবে। কারণ এ ধরনের গল্প পছন্দ করার মতোই। আর সবাই মন দিয়ে অভিনয় করেছেন।
ছোট ও বড় পর্দার সফল নির্মাতা সালাহউদ্দিন লাভলু বলেন, তিশা এবং ছবির অন্য অভিনয়শিল্পীরা, এ ছবির গল্প, নির্মাণ সবকিছু দর্শকরা উপভোগ করবেন।
‘ঢাকা অ্যাটাক’ খ্যাত পরিচালক দীপংকর দীপন বলেন, বেশ ভালো লেগেছে। মায়াবতীর মায়ায় জড়িয়ে ছিলাম ২ ঘণ্টার বেশি সময়। দর্শক যেন হলে এসে যাচাই করে ছবিটি দেখে মন্তব্য করেন।

অভিনেত্রী নির্মাতা আফসানা মিমি বলেন, ‘মায়াবতী’র সবচেয়ে বড় সম্পদ গল্প। এরকম গল্প নিয়ে কাজ করার জন্য পুরো টিমকে অভিনন্দন জানাই।
নির্মাতা তৌকির আহমেদ তার শেষ দুটি ছবিতে নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে কাজ করেছেন। তিশার নতুন ছবি নিয়ে তৌকির আহমেদ বলেন, সময়োপযোগী একটি গল্প নিয়ে অরুণ দা এবং তিশাসহ ছবির পুরো টিম কাজ করেছেন, সেজন্য তাদেরকে অভিনন্দন। ‘মায়াবতী’র সফলতা কামনা করছি। বাংলা চলচ্চিত্রের নিয়মিত সাফল্য কামনা করছি।
চিত্রনায়ক ফেরদৌস বলেন, তিশা তো গুণী অভিনেত্রী। তাছাড়া ছবিতে এতো মেধাবী অভিনয়শিল্পীর সম্মিলন ভালো লেগেছে। অরুণ চৌধুরী ও পুরো টিমকে ধন্যবাদ এরকম ছবি উপহার দেয়ার জন্য।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তারিন বলেন, অরুন দা’র আমন্ত্রণে স্বপরিবারে ‘মায়াবতী’ দেখতে এসেছি। ছবিটি পরিবার নিয়ে দেখার মতোই ছবি। সবাই মিলে ছবিটি উপভোগ করেছি। এরকম ছবি নিয়ে কাজ করলে আবারো দর্শকরা হলমুখী হবে বলে আমি মনে করি।
সঙ্গীতশিল্পী এলিটা করিম বলেন, দর্শকদের হলে আসতে হবে। হলে এসে ছবি দেখে মন্তব্য করতে হবে। ‘মায়াবতী’র পুরো টিমকে শুভেচ্ছা।

এছাড়াও স্বপরিবারে ছবিটি দেখতে এসেছিলেন ছবির অন্যতম অভিনেতা ফজলুর রহমান বাবু, আব্দুল্লাহ রানাসহ নাট্যকার শফিকুর রহমান শান্তনু, আলীফ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন প্রযোজক আনোয়ার আজাদ, পরিচালক চয়নিকা চৌধুরী, সঙ্গীতশিল্পী অনন্যা আচার্য্য, টিনা মুশতারী প্রমুখ।
সফল এই আয়োজন শেষে পরিচালক অরুন চৌধুরী সাংবাদিকদের জানান, খুব শিগগিরই তৃতীয় সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।
‘মায়াবতী’ ছবির গল্প গড়ে উঠেছে ‘ওমেন ট্র্যাফিকিং’র মতো বিষয়কে ঘিরে। ‘মায়া’ নামের এক কিশোরী ছোটবেলায় মায়ের কাছ থেকে চুরি হয়ে বিক্রি হয় দৌলতদিয়ার রেড লাইট এরিয়ায়। সেখানে বেড়ে ওঠা, সঙ্গীত গুরু খোদাবক্সের সঙ্গে গুরু-শিষ্য সম্পর্ক ও ব্যারিস্টার পুত্রের সঙ্গে মায়ার প্রেম নিয়ে সঙ্গীতনির্ভর ছবি ‘মায়াবতী’।

আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন প্রযোজিত এ ছবিটি পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া ও মার্কেটিং কনসালটেন্ট থ্রি আর মিডিয়া। শুক্রবার থেকে ঢাকার ভেতরে- স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভাব, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা, বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলী সিনেমা, আনন্দ ও সেনা অডিটরিয়াস (সাভার) এ চলছে ‘মায়াবতী’ ছবিটি।
ঢাকার বাইরে- সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), মম ইন (বগুড়া), বর্ষা (জয়দেবপুর), চম্পাকলি (টুঙ্গি), রানিমহল (ডেমরা), ছায়াবানী (ময়মনসিংহ), শাপলা (রংপুর), নিউ মেট্টো (নারায়ণগঞ্জ), চিত্রালি (খুলনা), মডার্ণ (দিনাজপুর), পূর্বাসা (শান্তাহার), মালঞ্চ (টাংগাইল), চন্দ্রা (কালীগঞ্জ) ও রাজুতে (ঈশ্বরদী) প্রদর্শিত হচ্ছে ছবিটি।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
