মানসিক চাপ থেকে আসতে পারে ঝুঁকিপূর্ণ সব সিদ্ধান্ত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮
সিদ্ধান্ত গ্রহণ। শব্দের মাত্রায় ছোট হলেও জীবনের মাত্রায় এর গভীরতা ব্যাপক। সঠিক সিদ্ধান্তের অভাবে প্রতিনিয়ত নানা প্রান্তে নানা রকম দূর্ঘটনার সামনে পড়ছে মানুষ। কিন্তু ফলাফল হাতে আসার পরই প্রায়ই আমরা আক্ষেপের মাঝে থাকি। কিন্তু কেন বারবার ভুল সিদ্ধান্ত গ্রহণ?
সম্প্রতি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) এই ব্যাপারে চালিয়েছে দারুণ এক গবেষণা। যার ফলাফলে বেরিয়ে এসেছে মানুষের মনের নানা সাধারণ আচরণের অনেক চমকপ্রদ তথ্য।
এমআইটির নিউরোগবেষকরা আবিষ্কার করেছেন, সিদ্ধান্ত গ্রহণের সময়গুলো যাকে বলা হয় “লাভ লোকসান দ্বন্দ” এটি অনেকাংশেই আমাদের মানসিক চাপের ফলে নিয়ন্ত্রিত হয়। গবেষণায় অবশ্য প্রথম পরীক্ষা চালানো হয়েছে আর সব পরীক্ষার মতোই কিছু ইঁদুরের ওপর। পরীক্ষায় দেখা যায়, চাপের মুখে থাকা অবস্থায় ইঁদুরগুলো ঝুঁকি নিতে কিংবা অনেক বেশি ছাড় দিতে প্রস্তুত থাকে।
গবেষকরা অবশ্য এধরনের পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণে ব্রেইনের কার্যকরী অংশ খুঁজে পেয়েছেন। গবেষণার আরেক ফলাফল অনুযায়ী আমাদের মস্তিষ্কের এই একই অংশ আমাদের স্বাভাবিক অবস্থায় গৃহীত সিদ্ধান্তের পক্ষে যুক্তিনির্ভর সহায়তা দিয়ে থাকে। যার অর্থ, মানসিক চাপের ফলে আমরা শুধুই ভুল সিদ্ধান্ত নিচ্ছি না। বরং একই সাথে ভুল সিদ্ধান্তের পক্ষে অযাচিত যুক্তিও তৈরি করতে থাকি। সাধারণত বিভিন্ন জটিল মানসিক অবস্থায় ভুগতে থাকা মানুষ যেমন, ডিপ্রেশনের রোগী, মাদকাসক্ত কিংবা দুশ্চিন্তাগ্রস্থ মানুষেরা এই সমস্যার কারণেই প্রতিনিয়ত নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ভুল কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন।
গবেষণা দলের সদস্য এবং এমআইটি অধ্যাপক এ্যান গ্যাব্রিয়েল এ ব্যাপারে বলেন, “আমরা একেবারেই সাধারণ কিছু কথা বলছি। এবং আমাদের জন্য সবচেয়ে আশ্চর্যের কথা হলো, আমরা নিজেদের নিউরনে এমন কিছু মাইক্রো উপাদান ধারণ করি যা আমাদের এই মানসিক চাপের মাঝেও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তবে এখন পর্যন্ত এটি ইঁদুরের ওপরেই চালিত একটি পরীক্ষা হবার কারণে এ নিয়ে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না।”
জটিল সিদ্ধান্ত
এ্যান গ্যাব্রিয়েলের এই গবেষণা মোটেই সাম্প্রতিক নয়। বরং একটি দীর্ঘ গবেষণার ফল হিসেবে নতুন এই সিদ্ধান্তে আসতে সক্ষম হয়েছেন তার পুরো দলের সাথে। সর্বপ্রথম ২০১৫ সাল্বে এ্যান গ্যাব্রিয়েল, ফ্রিডম্যান এবং তার সতীর্থরা মানুষের মস্তিষ্কে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়া অংশগুলোর সাথে পরিচিত হতে থাকেন। মানব মস্তিষ্কের মেডিয়াল প্রি-ফ্রন্টাল কর্টেক্সে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কাজ করে থাকে। আর এই অংশেই আমাদের মুড বা মানসিক অবস্থা এবং পরিস্থিতি বিবেচনা করার জন্য প্রয়োজনীয় স্নায়ু “স্ট্রিয়েসাম” অবস্থান করে। স্ট্রিয়েসাম স্নায়ুর অবস্থানকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় স্ট্রিয়েটাম। এই স্ট্রিয়েটামেই নির্ধারিত হয় আমাদের আচরণ কি হবে, আমাদের কার্যক্রমের পদ্ধতি কি হবে কিংবা আমাদের পরিস্থতি অনুযায়ী অনুভূতি কি হতে পারে।
পরীক্ষা কার্যক্রম
পুরো গবেষণা পরিচালনার জন্য দুটি ভিন্ন পরিবেশ সৃষ্টি করা হয়। উজ্জ্বল আলো এবং জটিল একটি গোলকধাঁধার একপ্রান্তে রাখা হয় খুব ঘন চকোলেট দুধ। এবং বিকল্প হিসেবে ছিল, মৃদু আলো এবং সহজ একটি পথে কম ঘনত্বের দুধ।
স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া হলে সব ইঁদুরই মৃদু আলোয় সহজ পথে এগিয়ে গিয়ে নিজের খাদ্য গ্রহণ করছিল। কিন্তু কৃত্রিমভাবে স্ট্রিয়েটামে চাপ প্রয়োগ করা হলে এর ফলাফল হয় বিস্ময়কর । বারবার বিপজ্জনক এবং কঠিন পথ জেনেও এই পর্যায়ে ইঁদুরের দল অপেক্ষাকৃত জটিল পথ অনুসরণ করতে শুরু করে।
এখন হয়তো প্রশ্ন আসতে পারে, ইঁদুরের ওপর চালিত এই পরীক্ষা মানুষের ওপর কতটা যুক্তিযুক্ত হবে। উত্তরে বলা যেতে পারে, এখন পর্যন্ত বিভিন্ন সময়ে স্নায়ুবিক কিংবা ভ্যাকসিনেশনের ক্ষেত্রে প্রথম পরীক্ষা সবসময় ইঁদুরের ওপরই পরিচালিত হয়ে আসছে। তাই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের আগে নিজেকে শান্ত রাখা আপনার জন্য সবচেয়ে জরুরি কাজ হতে চলেছে।
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- দায়িত্বে অবহেলা হলে চিকিৎসকদের ওএসডির নির্দেশ
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- শরীরে ভিটামিন ডির ঘাটতি বুঝবেন কীভাবে?
- মাত্র ১০ মিনিটে ক্যানসার শনাক্ত! এরপর চিকিৎসা…
