মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘শনিবার বিকেল’
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪১তম আসরে দুটি পুরস্কার জিতেছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিতে ‘শনিবার বিকেল’। রাশিয়ার মস্কোতে ১৮ই এপ্রিল শুরু হওয়া এ উৎসবে যোগ দেন এ ছবির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, ছবির অভিনেতা জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিন আজ। প্রচলিত রীতি অনুযায়ী প্রতিবছর সকাল বেলা ঘোষণা করা হয় বিভিন্ন ক্রিটিক সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ইন্ডিপেন্ডেন্ট জুরিদের অ্যাওয়ার্ড এবং সন্ধ্যায় ঘোষণা করা হবে অফিশিয়াল জুরিদের অ্যাওয়ার্ড। এই বছর ইন্ডিপেন্ডেন্ট জুরি অ্যাওয়ার্ড ঘোষনার আসর বসে মস্কো'র নভি আরবাত স্ট্রিট -এ অবস্থিত অক্টোবর সিনেমা হল -এ।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে জাজ মাল্টিমিডিয়া এবং ছবিয়াল এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত 'শনিবার বিকেল' ছবিটি। যা আজ সকাল এগারোটায় ইন্ডিপেন্ডেন্ট জুরিদের অ্যাওয়ার্ডে নিম্নোক্ত দুটি পুরস্কার লাভ করে। পুরস্কার দুটি হলো- রাশিয়ান ফিল্ম ক্রিটিক ফেডারেশন জুরি প্রাইজ ও কোম্মেরসান্ট প্রাইজ।
পুরস্কার দুটি গ্রহণ করেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং পুরস্কার গ্রহণের সময় উপস্থিত ছিলেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, ছবির অন্যতম প্রযোজক আনা কাচকো এবং সিনেমাটোগ্রাফার আজিজ জাম্বাকিয়েভ।
পুরস্কার পাওয়ার পর এক ফেসবুক পোস্টের মাধ্যমে মোস্তফা সরয়ার ফারুকী জানান, ‘শনিবার বিকেল’ ছবিটি ‘ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৯’-এ দুটি ইন্ডিপেনডেন্ট জুরি পুরস্কার জিতেছে। এরমধ্যে একটি হচ্ছে ‘রাশিয়ান ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস জুরি অ্যাওয়ার্ড’ এবং অন্যটি হচ্ছে ‘কমমেরস্যান্ট’ পুরস্কার।
এই পুরস্কার প্রাপ্তিতে টিমের সকলকে ধন্যবাদ জানান মোস্তফা সরয়ার ফারুকী। এবার উৎসবে জুরিপ্রধান ছিলেন কোরিয়ার মাস্টার ফিল্মমেকার কিম কি দুক।
এই চলচ্চিত্র উৎসবে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয় ২৪-শে এপ্রিল অক্টোবর সিনেমা হলের মাল্টিপ্লেক্স ১ -এ। শো দেখতে বিদেশী দর্শকের পাশাপাশি বেশ কিছু বাংলাদেশও উপস্থিত ছিলেন। ছবি দেখা শেষে দর্শকরা মুহুর্মুহু করতালির মাধ্যমে ছবির জন্য তাদের ভালোবাসা প্রকাশ করেন। শো শেষ হওয়ার পরও দীর্ঘসময় পর্যন্ত দর্শকরা ছবির পরিচালক এবং কলাকুশলীদের সঙ্গে মতবিনিময় করেন।
‘শনিবার বিকেল’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ অনেকে।
’শনিবার বিকেল’ চলচ্চিত্রটি জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশনরে পক্ষে প্রযোজনা করেছেন প্রযোজনা করেছেন আব্দুল আজিজ, মোস্তফা সরয়ার ফারুকী ও আনা কাচকো।
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
