মধুর মাধুরী!
প্রকাশিত: ১৭ মে ২০১৯
সালটা ১৯৮৪। ‘অবোধ’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে এক মারাঠি কন্যার। মায়াবী চেহারার সেই মেয়েটি তার ভুবনজয়ী হাসি ও স্নিগ্ধ সৌন্দর্যতায় হয়েছেন বহু তরুনের স্বপ্নচারিনী। বলিউডে রাজত্ব করেছেন প্রায় এক যুগের ও বেশি সময় ধরে। তিনি ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নায়িকা– মাধুরী দীক্ষিত।
প্রথম চার বছরে মুক্তি পাওয়া কোনো ছবিই পায়নি হিটের তকমা। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। ১৯৮৮ সালে অনিল কাপুরের বিপরীতে ‘তেজাব’ সিনেমা দিয়ে পান প্রথম ব্যবসাসফল সিনেমার খেতাব। ‘এক দো তিন’-এ নাচের ঝলকে ‘মোহিনী’ রুপে তিনি দর্শকদের মুগ্ধ করেন। পাশাপাশি অভিনয়েও নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন।
এরপরে শুধু এগিয়ে যাবার পালা। ১৯৮৯ সালে রাম লক্ষণ, প্রেম প্রতিজ্ঞা, ত্রিদেব, জামাই রাজা, পারিন্দা দিয়ে হয়ে ওঠেন বছরের অন্যতম জনপ্রিয় নায়িকা। এর পরের বছর দিল(১৯৯০) সিনেমাটি ক্যারিয়ারে আরো গতিশীল করে। যুক্ত হয় নতুন পালক।
১৯৯১ সালে সঞ্জয় দত্ত ও সালমান খানের বিপরীতে জনপ্রিয় সিনেমা ‘সাজান’ দিয়ে হয়ে ওঠেন তখনকার বলিউডের এক নম্বর নায়িকা। পরবর্তী বছর গুলো ছিল দর্শকদের আস্থা রাখার প্রতিদান। বেটা (১৯৯২) ও খল নায়ক (১৯৯৩) সিনেমা ছিল সেই আস্থার এক নতুন ঝলক। অভিনয়, নৃত্যে, সৌন্দর্যতা দিন দিন হয়ে উঠেন অনন্য। হালের আইটেম সং এর ধারাটা এইখান থেকেই অন্যমাত্রা পায়।
নব্বই দশকের সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘হাম আপকে হ্যায় কৌন (১৯৯৪)’ এর নায়িকাও তিনি। সালমান খানের বিপরীতে তার ‘দিদি তেরা দেবর দিওয়ানা’য় নতুন ভাবে বিমোহিত হলেন দর্শকরা। তার অভিনয়, নাচ, সৌন্দর্যতা সিনেমাটিকে এনে দেয় ভিন্নমাত্রা।
১৯৯৭ সালে প্রখ্যাত পরিচালক যশ চোপড়ার সঙ্গে কাজ করেন ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমায়। শাহরুখ খানের বিপরীতে এই ছবিটিও এনেছিল ভিন্নমাত্রা। ২০০২ সালে আবার প্রতিভার ঝলক দেখান মাধুরী দীক্ষিত। সঞ্জয় লীলা বানসালির শরৎ সাহিত্য নিয়ে সিনেমা ‘দেবদাস’-এ চন্দ্রমুখী চরিত্রে আবির্ভূত হয়ে দর্শকদের বিমোহিত করেন। এই ছবিতে পন্ডিত বিরজু মহারাজের পরিচালনায় নৃত্যে পারদর্শিতা দেখান।
মাধুরীর এই বর্ণিল ক্যারিয়ারে আরো মুক্তি পায় আনজাম (১৯৯৪), রাজা (১৯৯৫), ইয়ারানা (১৯৯৫), কয়লা (১৯৯৭), বড় মিয়া ছোট মিয়া (১৯৯৮), লজ্জা (২০০১) ও বেশ কয়েক বছর বিরতি দিয়ে আজা নাচালে (২০০৭), ঢেড় ইশকিয়া (২০১৪), গুলাব গ্যাং (২০১৪) এর মত দর্শক নন্দিত সিনেমা।
বিখ্যাত চিত্রকর মকবুল ফিদা হুসেন তার সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে তাকেই নিয়ে সিনেমা বানান গজগামিনী (২০০০)। বিখ্যাত নৃত্যপরিচালক সরোজ খানের কাছে সেরা নৃত্যপটীয়সী মাধুরীই। অনিল কাপুর, মাধুরীর সাথে জুটি বেঁধেই ক্যারিয়ারকে আরো বর্ণিল করেছেন। সঞ্জয় দত্ত তো রুপে মুগ্ধ হয়ে মাধুরীকে মন দিয়েই বসে ছিলেন। সালমান খান এখন পর্যন্ত অনেক নায়িকার সঙ্গে অভিনয় করেছেন, তবে তার ক্যারিয়ারের সেরা নায়িকা মাধুরী দীক্ষিতই।
শাহরুখ খান বলেন, মাধুরী হলো সেরা সুন্দরী রমনী, সে অনন্য। মাধুরী যেমন বিনোদ খান্নার সাথে রোমান্স করেছেন, তেমনি অক্ষয় খান্নার হাতে হাত ও রেখেছেন। একালে নায়ক রনবীর কাপুর ও বাবা ঋষি কাপুরের মত ঘাগড়া পড়ানোর ছলে রোমান্স করতে দ্বিধা করেন না। তার চেহারা ও হাসির কারনে দর্শকরা তাকে তুলনা করেন সুচিত্রা সেন ও মধুবালার সঙ্গে।
বর্ণিল ক্যারিয়ারে পেয়েছেন, পদ্মবিভূষণ, পাঁচটি ফিল্মফেয়ার, ফোর্বসের জরিপে সেরা পাঁচ প্রভাবশালী ভারতীয় চলচ্চিত্র তারকাদের একজন। শতবর্ষের ইতিহাসে পেয়েছেন সবচেয়ে জনপ্রিয় নায়িকার খেতাব।
১৯৯৯ সালে ঘর বাঁধেন ডা. শ্রীরাম নেনের সঙ্গে। বলিউডে আগ্রহ ছিল না নেনর। বিয়ের আগে তাই মাধুরী নামের কাউকে চিনতেন না তিনি। তার ছবি দেখার তো প্রশ্নই ওঠে না। মাধুরীও এমন কাউকেই চাইছিলেন যিনি পর্দার নয়, বাস্তবের মাধুরীকে ভালবাসবে।
সেই ঘরে দুই সন্তান নিয়ে সাজানো সংসার। মাধুরী নিজেকে যুক্ত করেছেন বিভিন্ন সমাজসেবার সংগঠনে। অনেকদিন বাদে ২০১৯ সালে ‘ডাবল ধামাল’ ও ‘কলঙ্ক’ সিনেমা দিয়ে সেলুলয়েডের পর্দায় ফিরেছেন। বলা যায় আনুষ্ঠানিক ভাবে শুরু হতে যাচ্ছে মাধুরীর সেকেন্ড ইনিংস। যদিও, এই দুই ছবিতে সেকালের সেই মাধুরীর দাপটের আঁচ একদমই টের পাওয়া যায়নি। সামনের দিনগুলোতে এই আক্ষেপ মিটিয়ে দেবেন, সেই প্রত্যাশা রইলো।
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
