ভয়ংকর দুর্ভিক্ষ আসছে গাজায়
প্রকাশিত: ২ আগস্ট ২০২৩
সামনের দিনগুলোতে একটি ভয়ংকর দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে গাজা। সোমবার জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজির (ইউএনআরডব্লিউএ) গণমাধ্যম উপদেষ্টা আদনান আবু হাসনা এ সতর্কতা জারি করেছেন।
চলমান আর্থিক সংকট অব্যাহত থাকলে আর দাতা দেশগুলো তাদের তহবিলের পরিমাণ আরও কমিয়ে দিলে গাজা এই দুর্ভিক্ষে পড়বে বলে মনে করেন তিনি।
আবু হাসনা দ্য নিউ আরবকে বলেন, ‘বিশ্ব খাদ্য কর্মসূচিসহ সব আন্তর্জাতিক সংস্থাগুলোর শরণার্থীদের সহায়তা প্রদান বন্ধ করার একটি বড় সম্ভাবনা রয়েছে। আর সহায়তা প্রদান বন্ধ করলে গাজা উপত্যকার বাসিন্দারা সামনের মাসগুলোতে একটি প্রকৃত দুর্ভিক্ষ প্রত্যক্ষ করবে।’
তিনি আরও বলেন ‘আমরা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তিনটি বিপজ্জনক মাসের মুখোমুখি হতে যাচ্ছি। যখন আমরা বেতন দিতে পারব না তখন প্রোগ্রাম ও পরিষেবার ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে। আর তা এই গাজার আঞ্চলিক স্থিতিশীলতার ওপরও মারাত্মক প্রভাব ফেলবে।’
আবু হাসনা গাজার পরিস্থিতি ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে উল্লেখ করেছেন। কারণ এই অঞ্চলের বাসিন্দারা বছরের পর বছর ধরে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বসবাস করছেন।
গাজা উপত্যকায় প্রায় ১.২ মিলিয়ন ফিলিস্তিনি উদ্বাস্তু নিয়মিতভাবে ইউএনআরডব্লিউএ থেকে খাদ্য ও আর্থিক সহায়তা পান বলে জানান তিনি। এর মধ্যে দিনে দুই বেলা খাবার সরবরাহ করতে পারে না এমন শরণার্থীর সংখ্যা ৮ লাখ।
আবু হাসনা জানান, মানবিক বিপর্যয় এড়াতে স্থানীয়দের খাদ্যসামগ্রী কিনতে জরুরিভাবে ৭০ মিলিয়ন ইউএস ডলার প্রয়োজন বলে বিশ্বের বিভিন্ন দেশকে জানানো হয়েছিল। লেবানন ও সিরিয়ায় ফিলিস্তিনি শরণার্থীদের নগদ সহায়তায় আরও ৩০ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউএনআরডব্লিউএ থেকে ৩৬০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা স্থগিত করেছিল। যদিও পরবর্তী সময়ে জো বাইডেন প্রশাসন পুনরায় সহায়তা প্রদান শুরু করে।
আবু হাসনার মতে, আগামী বছরগুলোতে তাদের আর্থিক সাহায্য কমিয়ে দেবে বলে জানিয়েছে কিছু গুরুত্বপূর্ণ দাতা দেশ। দাতা দেশগুলোর রাজনৈতিক পরিবর্তন ইউএনআরডব্লিউএ কে ঝুঁকির মুখে ফেলে বলে জানান তিনি।
উদাহরণস্বরূপ তিনি বলেন, যখন রিপাবলিকান ও চরম ডানপন্থিরা ক্ষমতায় আসে তখন ইউএনআরডব্লিউএকে অনুদান ও আর্থিক সহায়তা বন্ধ করার হুমকি দেওয়া হয়। আবার যখন ডেমোক্র্যাটরা ক্ষমতায় আসে তখন তা পুনরায় চালু হওয়ার সম্ভাবনা থাকে।
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
