ভিসা ছাড়াই চীনে যেতে পারবে যে ছয় দেশের নাগরিক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩
দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ ও ইউরোপের পাঁচটি দেশের নাগরিকদের ভিসা ছাড়াই প্রবেশ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। শুক্রবার (২৪ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ ঘোষণা দেন। বলা হয়েছে, করোনা মহামারির ফলে ঝিমিয়ে পড়া পর্যটন শিল্প চাঙা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার নাগরিকদের চীনে প্রবেশের ক্ষেত্রে কোনো ভিসার প্রয়োজন হবে না। আগামী ১ ডিসেম্বর থেকে এ সুবিধা চালু হবে। বহাল থাকবে ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত।
সাধারণ পাসপোর্টধারী ব্যক্তি যারা পর্যটন, ব্যবসা, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ কিংবা ভ্রমণের জন্য চীনে যাবেন, তারা সর্বোচ্চ ১৫ দিন দেশটিতে অবস্থান করতে পারবেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি, এ উদ্যোগ দেশটির ব্যাপক উন্নয়ন ও উন্মুক্ত পরিবেশের প্রচার বাড়াবে ও অর্থনীতিকে আরও গতিশীল করবে।
বর্তমানে বেশিরভাগ ভ্রমণকারীকেই চীনে প্রবেশের ক্ষেত্রে ভিসা নিতে হয়। তবে ব্যতিক্রমী হিসেবে সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের নাগরিকেরা ব্যবসা, পর্যটন, পারিবারিক ভ্রমণ ও ট্রানজিটের জন্য ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারেন। তবে ১৫ দিনের বেশি অবস্থান করার সুযোগ নেই।
করোনা মহামারিরর কারণে তিন বছরেরও বেশি সময় ধরে সীমানা বন্ধ রেখেছিল চীন। পরে ব্যাপক আন্দোলন ও জনরোষের মুখে গত বছরের গত ডিসেম্বরে কিছু বিধি-নিষেধ শিথিল করে শি জিনপিং প্রশাসন। পরে চলতি বছরের মার্চে বিদেশিদের জন্য সীমান্ত পুরোপুরি খুলে দেয় বেইজিং।
মহামারির আগে প্রতি বছর কোটি কোটি আন্তর্জাতিক পর্যটক চীন ভ্রমণ করতেন। তবে জিনপিং প্রশাসনের জিরো-কোভিড নীতি দেশটির পর্যটনখাতসহ আন্তর্জাতিক বাণিজ্যে বড়সড় প্রভাব ফেলে। এতে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়ে। সে অবস্থা থেকেই এখন উঠে আসার চেষ্টা করছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশ।
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- পুরনো পোশাকেই ফিরছে পুলিশ
- এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- ৯০ সেকেন্ডে হামলা হয় ১০০ লক্ষ্যবস্তুতে
- মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকলে সংলাপে বসবে না ইরান
- এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
- লোডশেডিংয়ে ‘টাইম লিমিট’ চান ব্যবসায়ীরা
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
- সোমবার থেকে ডিপোপর্যায়ে জ্বালানি তেল বর্ধিতহারে বরাদ্দ হবে
- জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন?
- বাজারে সয়াবিন তেলের সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা
- জ্বালানির চাপ জনজীবনে
- হরমুজ প্রণালি আবার বন্ধ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
