ভালোবেসে ঘর বেঁধে ভালো আছেন তারা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯
ভালোবাসা মানে কী ? এই প্রশ্নের উত্তর একেক জনের কাছে একেক রকম। তবেই অধিকাংশ মানুষ ভালোবাসার মানে যেটা বলে থাকেন তার সারমর্ম দাঁড়ায় এই ‘প্রিয় জনের সঙ্গে ভালো থাকা’। হ্যাঁ বছরের পর বছর ভালোবাসার বাঁধনে জড়িয়ে থেকে ভালো আছে এমনই বেশ কয়ের দম্পতির গল্প উঠে আসবে এখন। এই গল্পগুলো তাদের যারা দেশের লক্ষ লক্ষ মানুষের হৃদয়েও আছেন ভালোবাসার মানুষ হয়ে।
ছোট পর্দা কিংবা বড় পর্দায় যাদের অভিনয় দেখে মানুষ হাসেন, কাঁদেন, ভালোবাসতে শেখেন। তাদের বাস্তব জীবনের ভালোবাসার গল্প শুনেও তৃপ্ত হতে চান দর্শক। কোনো তারকার ঘর ভেঙে গেলে, বুক ভাঙে সাধারণ দর্শকদেরও, আবার তারকাদের ভালো থাকতে দেখলে অনুপ্রাণিত হন তারাও।
এই লেখায় যাদের কথা উঠে আসবে তারা সবাই বাস্তব জীবনের সফল জুটি। আলী জাকের ও সারা জাকের অভিনয় জগতের উজ্জল নাম। নাট্যচর্চা কিংবা সাংস্কৃতিক কোনো কর্মসূচিতে কাছাকাছি থাকার কারণে দ্রুতই তাদের মধ্যে বন্ধুত্ব এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেম, বিয়ে অতপর যুগ যুগ ধরে একই রকম আছেন তারা।
এমন অনেক জুটির নাম চলে আসবে এখন। নাট্যাঙ্গনের পরিচিত ও জনপ্রিয় দম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার এখনো হয়ে আছে উপন্যাসের প্রেমিক-প্রেমিকার মত। প্রয়াত অভিনেতা খালেদ খানের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হকের সম্পর্কও ভালোবাসার চাদরে মোড়ানো ছিল। দু’জন দুই ধারার সাংস্কৃতিক কর্মী হলেও তাদের সংসারজীবন ছিল ঈর্ষণীয়।
অভিনয় অঙ্গনের আরেক জুটি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। সহকর্মী থেকে তারা হয়ে যান জীবনসঙ্গী। নানামুখী অভিনয় চর্চা নিয়ে ব্যস্ত থাকলেও সংসার জীবনেও তারা সুখেই আছেন।
স্থপতি, নাট্যকার, অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ এবং অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াতের প্রথম পরিচয় অভিনয় করতে গিয়ে। ’৯০-এর দশকে অভিনয় অঙ্গনের এই অসম্ভব জনপ্রিয় জুটির প্রেম, অতঃপর বিয়ে। এখনও একসঙ্গে হাজির হন নানা অনুষ্ঠানে। তরুণ তারকারা তাদের ভালোবাসার আইডল মনে করেন।
সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে জাহিদ হাসানের পরিচয় হয়েছিল ইত্যাদির একটি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে। সেই দেখাতেই জাহিদ হাসান মৌকে ভালোলাগার কথা প্রকাশ করেন। কিছুদিন পরেই তার বিয়ে করেন। এখনো সেই ভালোবাসার সুতোই বাঁধা তাদের জীবন।
ঢাকাই সিনেমার সফল জুটি অভিনেতা নাঈম ও অভিনেত্রী শাবনাজের গল্প সবার জানা। অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান এই তারকা জুটি। পরে বিয়ে করে সংসারে মনোনিবেশ করেন তারা। ঢালিউডের প্রিয়দর্শিনীখ্যাত চিত্রনায়িকা মৌসুমী ও চিত্রনায়ক ওমর সানীর পরিচয় ঘটে সিনেমায় অভিনয় করতে গিয়ে। ঢালিউডের এই আলেচিত জুটি এখনও মিডিয়াঙ্গনে অনুকরণীয় এক ভালোবাসার জুটি হিসেবেই বিবেচিত হচ্ছেন।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় নাটকে অভিনয়ের সময়েই প্রেমের সম্পর্কে জড়ান অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। পরে বেশ উৎসব আয়োজনের মধ্য দিয়ে তাদের সেই প্রেমের জীবন দাম্পত্য জীবনে রূপ নেয়। প্রায় এক দশকের কাছাকাছি সময় ধরে তারা একসঙ্গে আছেন। নাট্যাভিনেত্রী দীপা খন্দকার আর শাহেদ আলী সুজনের পরিচয় ঘটে নাটকে অভিনয় করতে এসে। পরে প্রেম, এরপর বিয়ে। বেশ চলছে তাদের সুখের সংসার।
২০০৪ সালে ভালোবেসে জুঁইকে বিয়ে করেন অভিনেতা মোশাররফ করিম। তার আগে দীর্ঘ ৪ বছর তাদের মধ্যে ছিল মধুর ভালোবাসার সম্পর্ক। মোশাররফ করিম এর সাথে জুঁইয়ের প্রথম পরিচয় হয় ২০০০ সালে। সে সময় মোশাররফ করিম জুঁইদের বাসার সামনের গলির একটি কোচিং সেন্টারে পড়াতেন। এখনকার মোশাররফ করিম সে সময় তার ডাক নাম শামীম নামে পরিচিত ছিল। সেই কোচিং সেন্টারেই কোচিং করতেন জুঁই। সেখান থেকেই দুজনের প্রাথমিক পরিচয়। এস.এস.সি. এবং এইচ.এস.সি. এই দুটো মাধ্যমিক পরীক্ষায় মোশাররফ করিম ছিলেন জুঁইয়ের শিক্ষক। এখন সমান তালেই চালিয়ে যাচ্ছেন, সংসার আর অভিনয়।
এমন আরও অনেক তারকা জুটি আছেন তারা অভিনয় জীবনের পাশাপাশি সফল সংসার জীবনেও। আর অনেক তারকাদের জীবনের আছে বিচ্ছেদের গল্পও। আজ ১৪ ফেব্রুয়ারি কোনো বিচ্ছেদের গান নয়, আজ হোক শুধুই ভালোবাসার ও ভালো থাকার গান।
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
