ভারতে বাইডেন ও হাসিনার সাথে মোদির পৃথক বৈঠক
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩
সাইডলাইনে বাংলাদেশের নির্বাচন
আজকাল রিপোর্ট -
জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার দিল্লিতে পৌছাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে সই হতে পারে তিনটি সমঝোতা স্মারক। এদিকে, বৃহস্পতিবার সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার জি-২০ সম্মেলন শুরুর আগে¦াইডেন ও মোদিও মধ্যে অনুষ্ঠিত হবে দ্বিপাক্ষিক বৈঠক। কিন্তু এসব ছাপিয়ে দেশে-প্রবাসে রাজনীতি সচেতন মানুষের মধ্যে ঘুরে ফিরে আসছে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ। সবাই অনেকটা ধরেই নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃথক বৈঠকে উঠবে বাংলাদেশের প্রসঙ্গ।
বাংলাদেশের নির্বাচন ও ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাথে শীতল সম্পর্ক চলছে বাংলাদেশের। এ নিয়ে এখন আর কোনো রাখ-ডাক নেই। প্রধানমন্ত্রী প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করছেন। অপরদিকে যুক্তরাষ্ট্র পরিস্কার ভাবে বাংলাদেশকে জানিয়ে দিয়েছে যেকোনো উপায়েই হোক তারা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন দেখতে চান। পাশাপাশি ড. ইউসূসের বিচার স্থগিতের বিষয়টিও যুক্তরাষ্ট্রের প্রত্যাশার মধ্যে রয়েছে। এসব নিয়ে নাখোশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে ভারত, চীন ও রাশিয়া বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। এখন শুধু যুক্তরাষ্ট্রকে বাগে আনার চেষ্টা। এটি সফল হলেই আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ।
বিভিন্ন কূটনৈতিক সূত্রে প্রকাশ, বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা দেখতে চায় ভারত। তারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে সেই বার্তাও দিয়েছে। কিন্তু তাকে যুক্তরাষ্ট্রের খুব একটা যে নড়চড় হয়েছে তা দৃশ্যমান নয়।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আছে আর মাত্র চার মাস। আগামী বছরের শুরুতেই হবে নির্বাচন। তাই জি-২০ সম্মেলনকে উপলক্ষ করে দ্বিপাক্ষিক এসব বৈঠকেই বাংলাদেশ ইস্যুতে আলোচনা উঠতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
আজ শুক্রবার প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন নরেন্দ্র মোদি। এরপরই বাইডেন-মোদি বৈঠকটি হবে। তাই এ বৈঠকে বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের বরফ কতটা গলাতে সক্ষম হবে মোদি কিংবা আদৌ তিনি এ প্রসঙ্গ তুলবেন কি-না এ নিয়ে নানামুখি জল্পনা-কল্পনা রয়েছে।
জানা গেছে, শুক্রবার নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠক করবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্রের খবর, দুই রাষ্ট্রনেতার ওই বৈঠকে নয়াদিল্লি-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সহযোগিতার নানা ক্ষেত্রের পাশাপাশি আলোচনায় আসবে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের মোকাবিলায় ‘কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়লগ’ (কোয়াড)-এর চার সদস্য রাষ্ট্রের (ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপান) সমন্বয় আরও নিবিড় করার প্রসঙ্গও।
এদিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, মোদি-হাসিনা বৈঠকে দু’দেশের মুদ্রায় লেনদেন সুগম করা, কৃষিখাতে গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সমঝোতাপত্র সই হতে পারে।
এই সমস্ত বৈঠক শেষ করে প্রধানমন্ত্রী ঢাকা ছুটে আসবেন এবং ১০ সেপ্টেম্বর ঢাকায় বরণ করে নিবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে। এমানুয়েল ম্যাক্রোঁ বাংলাদেশ সফর করবেন আট ঘণ্টার জন্য। এই কূটনৈতিক তৎপরতা বাংলাদেশের জন্য একটি বিরল ঘটনা এবং নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রশ্ন উঠেছে সরকার এই সময় কেন এত আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত হয়ে পড়ল। তবে তা যে নির্বাচনকে সামনে রেখে তা বলাই যায়।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
