বড়লোক হতে গৃহশিক্ষক খুন করেন রাকিনকে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮
অপহরণের পর মুক্তিপণ আদায় না হওয়ায় গলাটিপে হত্যা করা হয় স্কুলছাত্র সাদমান ইকবাল রাকিনকে। ঘৃণ্য এই কাজটি করেন তারই গৃহশিক্ষক পারভেজ শিকদার ও তার সহযোগী ফয়সাল আহমেদ। হত্যার পর তারা মরদেহ বাঁশ বাগানে পুঁতে রেখেছিলেন। ফ্লেক্সিলোডের একটি নম্বরের সূত্র ধরে এই হত্যার রহস্য উদঘাটন করেছে র্যাব। সোমবার রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।
গত ৫ ডিসেম্বর গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের ফাউগানপুরের বাড়ি থেকে অপহরণ করা হয় ফাউগান প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাদমান ইকবাল রাকিনকে। ওই দিন সন্ধ্যায় রাকিনের বাবা সৈয়দ শামীম ইকবালের কাছে মোবাইল ফোনে দশ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। কিন্তু টাকা দিতে দেরি হওয়ায় তাকে হত্যা করে মরদেহ পাশের বাঁশ বাগানে পুঁতে রাখা হয়।
১১ ডিসেম্বর পুলিশ রাকিনের গলিত মরদেহ উদ্ধার করে। ঘটনার পর হত্যার রহস্য উদঘাটনে নামে র্যাব-১।
র্যাব-১ এর অধিনায়ক বলেন, ‘অপহরণকারী পারভেজ রাকিনের গৃহশিক্ষক ছিলেন। প্রতিবন্ধি বাবা এবং দুই ভাই-বোন ও পরিবারের খরচ যোগাতে তিনি রাকিনকে প্রাইভেট পড়াতো। পারিবারিক অসচ্ছলতা দূর ও দ্রুত বড় লোক হওয়ার আশায় পারভেজ অপহরণটি করেন। কিন্তু অপহরণের টাকা না পাওয়ায় তাকে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে তার বন্ধু ফয়সাল আহমেদ জড়িত ছিলেন।’
‘গত দুই বছর ধরে রাকিনকে পারভেজ প্রাইভেট পড়াতেন। মোটা অঙ্কের টাকার আশায় ছয় মাস আগে রাকিনকে অপহরণ ও মুক্তিপণ চাওয়ার উদ্দেশ্যে ওই বাড়ি থেকে রাকিনের মায়ের মোবাইল চুরি করেন। পারভেজের পরিকল্পনা ছিল, অপহরণের পর ভিকটিমের মায়ের মোবাইল থেকে মুক্তিপণ চাইলে খুব সহজে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়া যাবে। বিভিন্ন অপরাধ বিষয়ক সিনেমা-নাটক বিশেষত ক্রাইম পেট্রোল দেখে তিনি এই অপহরণের পরিকল্পনা করতে থাকেন। এমনকি মোবাইলের কল ডিটেইলস থেকে ধরা পড়ার সম্ভাবনা থাকায় ছয় মাস আগে থেকে মোবাইল বন্ধ রেখেছিলেন এবং অন্য কোথাও কলও করেননি।’
র্যাবের এই কর্মকর্তা জানান, ঘটনার দিন বিকালে রাকিনকে পাখি দেখানোর কথা বলে একটি বাঁশঝাড়ে নিয়ে আটকে রাখা হয়। মুক্তিপণ পেতে দেরি ও জঙ্গলের ভেতরে রাকিনকে বেশিক্ষণ আটকাতে ব্যর্থ হওয়ায় তৎক্ষণিক হত্যার সিদ্ধান্ত নেন তারা। প্রথমে ফয়সাল ভিকটিমকে মাটিতে ফেলে গলা টিপে ধরেন। পরে পারভেজ তার শরীরের ওপর বসে গলাটিপে হত্যা করেন।
যেভাবে দুজন গ্রেপ্তার
মুক্তিপণ চাইতে ছয় মাস আগে রাকিনের মায়ের যে মোবাইলটি চুরি করেছিলেন পারভেজ, সেটাতে টাকা ছিল না। ঘটনার দিন স্থানীয় একটি ফ্লেক্সিলোডের দোকান ২০ টাকা ফ্লেক্সিলোড করেন তিনি। পরে ওই দোকানের ডাস্টবিন থেকে নম্বরের একটি চিরকুট পায় র্যাব। যেটি স্থানীয়দের হাতের লেখার সঙ্গে মেলাতে সংগ্রহ করা হয়। হত্যাকাণ্ডের স্থানে একটি সিগারেটের প্যাকেটও পাওয়া যায়। যে ব্র্র্যান্ডটি স্থানীয়দের মধ্যে কারা ধূমপান করেন, সেটিও চিহ্নিত করা হয়। পরে র্যাব রাকিনের বাবার সঙ্গে কথা বলে ৫-৬ জনের তালিকা তৈরি করে। তালিকা অনুসারে কয়েকজনকে ধরা হলেও ব্যর্থ হয় র্যাব। পরে ফয়সালের সঙ্গে চিরকুটের লেখার মিল পাওয়ায় প্রথমে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে পারভেজকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা।
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
