বিশেষ সাক্ষাৎকার : বুবলী
বিয়ে করেছি সংসার করতে, বিচ্ছেদের জন্য নয়
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২
সিনেমার বাইরে বিয়ে-সন্তান ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শীর্ষে শবনম বুবলী। একের পর এক নতুন নতুন গুঞ্জন শোনা যাচ্ছে তাঁকে ঘিরে। সর্বশেষ শোনা গেল শাকিব খানের সঙ্গে নাকি বেশ কিছুদিন আগেই বিচ্ছেদ হয়ে গেছে তাঁর। বারবার মিডিয়াকে এড়িয়ে গেলেও এসব প্রসঙ্গ ও নানা বিষয় নিয়ে মুখ খুলেছেন বুবলী।
বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
এখন বিএফডিসি প্রযোজিত সরকারি অনুদানের ‘চাদর’ সিনেমার শুটিং করছি ঢাকায়। জাকির হোসেন রাজু স্যার খুব সুন্দরভাবে গুছিয়ে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। আশা করছি, দর্শক চমৎকার গল্পের একটি সিনেমা দেখতে পাবেন। এ ছাড়া সহঅভিনেতা সাইমনও বেশ কো-অপারেটিভ। আশা করি, দর্শকরা আমাদের রসায়ন ভালোই উপভোগ করবে।
ব্যক্তিগত জীবনের আলোচিত বিষয়টি কাজের জায়গায় কি কোনো প্রভাব ফেলছে?
বিষয়টি (শাকিব খানের সঙ্গে বিয়ের ঘটনা ও সন্তানের খবর) একদমই ব্যক্তিগত এবং পারিবারিক। তাই আমার কাজের জায়গায় এর কোনো প্রভাবই পড়ছে না। আমি পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী সব শুটিং করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। আর কাজের সঙ্গে সম্পৃক্ত সবাই খুব সহযোগিতা করছেন। সবচেয়ে বড় কথা, আমি যখন শুটিংয়ে থাকি ফোকাসেও থাকে সেটা। সুতরাং ফোকাস থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই।
ব্যক্তি বুবলীর সঙ্গে প্রফেশনাল বুবলীর সমন্বয় করেন কীভাবে?
আমি বরাবরই ব্যক্তি বুবলী এবং চিত্রনায়িকা বুবলীকে আলাদা রাখি। আপনারা খেয়াল করে দেখবেন আমি কখনই ব্যক্তি বুবলীকে নিয়ে কথা বলি না। কারণ দর্শক পর্দায় ব্যক্তি বুবলীকে নয়, আমার প্রফেশনাল কাজটি দেখছেন। তাই কাজের ক্ষেত্রে প্রফেশনাল থাকাটা, মনোযোগী হওয়া জরুরি। হয়তো দর্শকের আগ্রহের কারণে ব্যক্তি বুবলীর কিছু বিষয় সামনে আনতে হয় বা কথা বলতে হয়। কিন্তু সবারই একদম পারসোনাল লাইফ বলে তো কিছু আছে। সেটা ব্যালান্স করাটাও গুরুত্বপূর্ণ। তাছাড়া যাঁরা আমার সঙ্গে শুটিং করেছেন তাঁরা জানেন আমি যখন প্রফেশনাল কাজ করছি তখন একশত ভাগ ডেডিকেশন দিয়ে সিরিয়াসলি কাজ করি। আবার প্রফেশনাল কাজ শেষ করেই বাসায় চলে আসি, যেখানে আমি শুধুই ব্যক্তি বুবলী। এভাবে ব্যক্তিগত বিষয় এবং প্রফেশনাল বিষয় সমন্বয় করতে চেষ্টা করি।
শেহজাদ খান বীর কেমন আছে?
আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। সবাই যেভাবে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া দিচ্ছেন বাবুকে, আমি সত্যিই সবার প্রতি খুব কৃতজ্ঞ।
কাজের ব্যস্ততায় বীরের জন্য সময় বের করেন কীভাবে?
বীরের জন্য তো আমার প্রচুর সময়। শুটিংয়ের সময়টুকু বাদে ওর সঙ্গে আমি পুরো সময়টাই দেই। ওকে নিয়ে প্লে-গ্রাউন্ডে যাওয়া, নানা জায়গায় ঘুরতে যাওয়া, ওর সঙ্গে ওর মতো বেবি হয়ে পিকাবু খেলা, রান্না করা, গান শোনানো, গল্প করা, ড্যান্স করা, দুষ্টামি করা থেকে শুরু করে অনেক মজা করি আমরা। আমি বরাবরই চাই ওকে পর্যাপ্ত সময় দিতে। মা হিসেবে যতটুকু দেওয়ার ততটুকু দিচ্ছি ওকে। এখানে আমি আপসহীন। অন্যদিকে, চলচ্চিত্রের প্রতিও অবশ্যই আমার দায়বদ্ধতা আছে। কারণ চলচ্চিত্রই আমাকে বুবলী বানিয়েছে। তাই ভালো গল্প ও নির্মাতা দেখে বেছে বেছে কিছু ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত করছি। তাই এভাবেই সবকিছুর সমন্বয় করছি। আপনাদের দোয়ায় এ সবকিছুই ভালোভাবে সমন্বয় করতে পারছি।
বিয়ের পর হানিমুনে গিয়েছিলেন কোথায়?
আসলে বিয়ের সময় এবং বিয়ের পরও কিন্তু আমাদের টানা শুটিং চলছিল। তাই শুটিংয়ের জন্য দেশ-বিদেশের অনেক জায়গায় যাওয়া হলেও আলাদা করে হানিমুনের সময়টা আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও বের করাটা সম্ভব হচ্ছিল না। কারণ বিয়ের পর হানিমুনের থেকেও আমাদের শুটিংয়ের কমিটমেন্টগুলো গুরুত্বপূর্ণ ছিল। এ জন্য লাস্ট টাইম (গত বছর) আমেরিকায়ই হানিমুনের ঘোরাঘুরিটা হয়েছে। তাই বলতে পারেন বিয়ের পর আমাদের হানিমুন আমেরিকায় হয়েছে।
বাবা হিসেবে কতটুকু দায়িত্ববান শাকিব খান?
শাকিব খান আসলে বাবা হিসেবে সন্তানকে নিয়ে এবং সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক সুন্দর পরিকল্পনা করেন। সবসময় পাশে থাকার চেষ্টা করেন। কিন্তু তিনি নিজেও তো অনেক ব্যস্ত, নানা ব্যস্ততায় সবসময় সব পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়তো একটু সময় লেগে যায়। তাছাড়া সবকিছু নিয়ে ওকে বেশি প্রেশার দিতে চাই না আমি। তাই যে কোনো দায়িত্ব বাস্তবায়নের ব্যাপারটি আমিই মূলত দেখাশোনা করি। এ জন্য এই ব্যাপারটিও পরিবারে চেক অ্যান্ড ব্যালান্স করে নিয়েছি। সেক্ষেত্রে একজন পরিকল্পনাকারী, আরেকজন বাস্তবায়নকারী। এভাবেই চলছে।
গুঞ্জন উঠেছে, আট মাস আগে আপনার ও শাকিবের বিচ্ছেদ হয়েছে- সত্যতা কতটুকু?
এ ধরনের গুজবের খবর খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। দেখুন, আমাদের মধ্যে বিচ্ছেদ হলে এখন কেন আমরা আমাদের বিয়ে আর সন্তানের বিষয়টি সামনে আনব? তাহলে তো আট মাস আগেই আনতাম। আসলে কে বা কারা এ ধরনের ভিত্তিহীন গুজব ছড়াচ্ছেন তা বোধোগম্য নয়। আমাদের সন্তানের বিষয়টি সামনে আনার পর থেকে নানা ভিত্তিহীন গুজব অনেকে সামনে এনে ব্যক্তিগত আক্রমণ করতে চাইছেন যা আসলে ঠিক নয়। আমরা বিয়ে করেছি, সন্তান পৃথিবীতে এসেছে সুন্দর একটি পরিবারের জন্য। সুন্দরভাবে সংসার করার জন্য, বিচ্ছেদের জন্য নয়। কাজেই এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই।
-বাংলাদেশ প্রতিদিন
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রূপপুর বিদ্যুৎ প্রকল্প
- ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ
- দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তা
- লিমন ও বৃষ্টি হত্যাকান্ড ঘটল যেভাবে
- কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১
- ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা
- প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহ
- হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু
- ওয়াশিংটনে প্রকাশ্যে দেখানো হচ্ছে ট্রাম্প-এপস্টেইনের ভিডিও
- আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট ছাত্রদল নেত্রীর
- গাজায় গণবিয়ে: যুদ্ধের ছায়ায় ১৫০ দম্পতির নতুন জীবনের স্বপ্ন
- বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- দূরপাল্লার বাসের নতুন ভাড়া প্রকাশ, কোন রুটে কত খরচ?
- হাসপাতালে দৌরাত্ম্য ওষুধ কোম্পানির
- ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদাল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
