বিষাদময় জীবন, অকালেই না ফেরার দেশে অনেক রকস্টার
প্রকাশিত: ৬ মে ২০১৯
প্রচলিত আছে ‘বুকের ভেতরে কষ্ট না থাকলে রকস্টার হওয়া যায় না!’। সত্যি বলতে আমার আলোচনার এই রকস্টাররা তারই প্রমাণ দিয়ে চলে গেছেন। শোনা গেছে, মৃত্যুর আগে তারা বিভিন্ন হতাশায় ভুগছিলেন। ক্যারিয়ারের প্রতিটা মুহূর্ত অতি বিষাদময় হয়ে উঠলে, পরে না ফেরার দেশে চলে যান এই শিল্পীরা।
আজ এমনই কিছু রকস্টারের গল্প আলোকপাত করব, যারা প্রত্যেকে একেকজন বড় বড় স্টার ছিলেন; তবে জীবনটা তাদের বিষময় হয়ে উঠেছিল। তাই এক সময় মৃত্যুর পথ বেছে নেন তারা। তবে এদের মধ্যে কয়েকজনের মৃত্যু ছিল একেবারে স্বাভাবিক। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বাকি কয়েকজনের খবর মিলেছে আত্মহত্যার।
চলুন দেখে নেয়া যাক, এসব রকস্টারদের মধ্যে কারা আছেন আজকের তালিকায়
চেস্টার বেনিংটন
হলিউড রকস্টার চেস্টার বেনিংটন। তাকে চেনেন না এমন গান ভক্ত খুব কম পাওয়া যাবে। কারণ তিনি ছিলেন হলিউডের জনপ্রিয় ব্যান্ড দল লিন্কিন পার্কের ভোকাল। এই চেস্টার বেনিংটন খুব বেশিদিন আগের কথা নয়, ২০১৭ সালের জুলাইয়ে পুরো মিউজিক ইন্ডাস্ট্রিকে ছেড়ে ওপারে যাওয়ার পথ বেছে নিয়েছিলেন। তার মৃত্যুতে ওই সময় স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো সংগীত ভুবন। আর শোকের সাগরে ভেসেছিলেন তার ভক্তরা। চেস্টার বেনিংটন সেই শোকের রেশ এখনো আছে সংগীত প্রেমিদের অন্তরে। তবে মাত্র ৪১ বছর বয়সী এই তারকা তীব্র ডিপ্রেশন থেকে আত্মহত্যা করেছিলেন বলে শোনা গেছে। চেস্টার বেনিংটন এত বড় মাপের ভোকাল ছিলেন যে, তার মৃত্যুতে পৃথিবীর অনেক বড় বড় স্টাররাও কেঁদেছিল।
জিম মরিসন
জিম মরিসন। তাকে হয়ত অনেকেই চিনবেন না। কারণ তিনি ছিলেন ষাটের দশকের বিখ্যাত ক্লাসিক রক ব্যান্ড দ্য ডোরস-এর ভোকাল। তার সবচেয়ে বাজে অভ্যাস ছিল, তিনি মাদকাসক্ত আর মদ্যপানে ডুবেই থাকতেন। আর এই নেশায় তার কাল হয়েছিল। একসময় তিনিও মারা যান। তবে অনেকেই ধারণা করেন, তাকে মেরে ফেলা হয়েছিল।
তবে শেষমেশ সংবাদ মাধ্যমে এসেছে, ১৯৭১ সালে হেরোইনের ওভারডোজের ফলে তার মৃত্যু ঘটেছে। তবে এখনো তার মৃত্যুকে ঘিরে বিতর্কের আগুন নেভানো যায়নি। কোনটা সত্য কোনটা মিথ্যা সেই সুরাহাও আসেনি।
বব মার্লে
ভুবনজয়ী গানের জনক বব মার্লে। তিনি জীবনে অনেক বিখ্যাত গান গেয়ে গেছেন। যার কারণে এই শিল্পীর মৃত্যুও এখনো অনেকেই মানতে পারেননি। ‘বাফেলো সোলজার’, ‘নো ওম্যান, নো ক্রাই’, ‘গেট আপ স্ট্যান্ড আপ’ কিংবা ‘ব্ল্যাক প্রগ্রেস’-এর মতো অনেক পরিচিত গানের স্রষ্টা তিনি।
বব মার্লে আরো সুপরিচিত ছিলেন তার জীবনদর্শনের জন্য। নিপীড়িত মানুষের মনের কথা গানের মাধ্যমে ফুটিয়ে তুলে অল্পদিনেই খ্যাতির চুড়ায় উঠে আসেন এই শিল্পী। তবে তিনিও বেশিদিন বাঁচেননি। মৃত্যুর আগে তার শরীরে মরণ রোগ বাসা বেঁধেছিল। মূলত ফুসফুস ও মস্তিষ্কের ক্যান্সারের কারণে তার মৃত্যু হয়েছে।
এই শিল্পী গানের ভুবনে মাত্র ১৮ বছর সময় পেয়েছিলেন। এর মধ্যে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মূলত ১৯৮১ সালের ১১ মে মাত্র ৩৬ বছর বয়সে তার মৃত্যু হয়।
পল গ্রে
পল গ্রে। তিনি আমেরিকান হেভি মেটাল ব্যান্ড স্লিপনটের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। এই ব্যান্ডের বেজ সামলানোর দায়িত্বে ছিলেন তিনি। তবে এই শিল্পীরও নেশার অভ্যাস ছিল প্রবল। ড্রাগ নেয়ার ক্ষেত্রে তিনি ইতিহাসে সেরাদের সেরা ছিলেন।
এদিকে, ২০০৩ সালে একবার অতিরিক্ত কোকেইন সেবন করে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলেন পল গ্রে। এই কারণে তাকে হাজতবাসও করতে হয়। পরে অবশ্য ছাড়া পেয়ে যান তিনি। পরে নেশায় বিভোর হয়ে ২০১০ সালের মে মাসে এক হোটেল থেকে তাকে মৃত উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তে বেরিয়ে আসে মরফিন আর ফেটানাইল ওভারডোজেই মৃত্যু হয়েছে এই শিল্পীর।
কার্ট কোবেইন
কার্ট কোবেইন। তিনি ছিলেন বিখ্যাত আমেরিকান রক ব্যান্ড ‘নির্ভানা’র প্রধান ভোকাল আর গিটারিস্ট। যার কারণে বেশ জনপ্রিয় ছিলেন এই রকস্টার। আর তারই হাত ধরে শুরু হয়েছিল নির্ভানার পথচলা।
তবে দুঃখের বিষয় হলো, জনপ্রিয় এই রকস্টারও অকালে মৃত্যুবরণ করেন। তবে তার মৃত্যু স্বাভাবিক ছিল না, তিনি আত্মহত্যা করেছিলেন। ১৯৯৪ সালের পাঁচ এপ্রিল কোবেইন আত্মহত্যা করেছিলেন। মৃত্যুর তিন দিন পর তার লাশ লেক ওয়াশিংটন বুলেভার্দের বাড়িতে পাওয়া যায়।
ক্রিস কর্নেল
ক্রিস কর্নেল। এই সময়ের রকস্টার ছিলেন তিনি। খুব বেশিদিন নয়, ২০১৭ সালের ১৮ মে যুক্তরাষ্ট্র সময় রাত সোয়া ১২টায় ডেট্রয়েটের একটি হোটেলের রুম থেকে তার দেহরক্ষী গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করেন।
এরআগে, আমেরিকান রক ব্যান্ড ‘সাউন্ডগার্ডেন’ আর ‘অডিওস্লেভ’-এর প্রধান ভোকাল হিসেবে কাজ করে দুনিয়া জুড়ে খ্যাতি পেয়ে গিয়েছিলেন ক্রিস কর্নেল। তিনি অ্যালবামের চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন একক গানে। তার এই একক গান শ্রোতাদের কণ্ঠে এখনো বাজে। তিনিও ডিপ্রেশনে ভুগে অকালে মারা যান।
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
