বিরক্তিকর সহকর্মীকে সামলাবেন যেভাবে
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯
আপনি যে অফিসে কাজ করছেন, সেখানে অন্তত একজন বিরক্তিকর সহকর্মী থাকতেই পারে, যার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না আপনি। এ কারণে অফিসে কাজ করার আগ্রহও নষ্ট হয়ে যেতে পারে আপনার। প্রতিদিন যদি এমন পরিস্থিতিতে পড়েন, তাহলে অফিসে আপনার পারফরম্যান্স খারাপ হয়ে যেতে পারে। এ অবস্থা থেকে উৎরে উঠতে নিচের কিছু কৌশল অবলম্বন করতে পারেন-
* অফিসে কাজের চাপ থাকবেই : আপনাকে এটা মনে রাখতে হবে অফিস একটা প্রতিদ্বন্দ্বীতার জায়গা। এখানে বন্ধু তৈরি করতে কেউ আসে না। এখানে সবাই যার যার ডেডলাইন অনুযায়ী কাজ করে। তাই কাজের চাপের কারণে যে সহকর্মী আপনার সঙ্গে বিরক্তিকর বা রূঢ় আচরণ করছে, তাকে কাজের খাতিরেই ক্ষমা করে দিন। কোনো সহকর্মী বাজে আচরণ করলে, তা ব্যক্তিগতভাবে নেবেন না। নিজেকে সব সময় বোঝান যে উপেক্ষা করলেই শান্তি পাওয়া যায়।
* খানিকটা ডিপ্লোমেটিক হোন : স্পষ্টভাষী হওয়া বা সবার সামনা সামনি সব কথা বলা বেশ ভালো এক গুণ। তবে কর্মক্ষেত্রে মেপে কথা বলাটাই বুদ্ধিমানের কাজ। যে সহকর্মী আপনার সঙ্গে বিরক্তিকর আচরণ করছে, তার সঙ্গে উল্টো রূঢ়ভাবে কথা বলা বা তার সঙ্গে রাগ করে কথা বলা বন্ধ করে দেয়া ভালো কাজ না। এক্ষেত্রে খানিকটা ডিপ্লোমেটিক হতে পারেন আপনি। তার সঙ্গে সম্পর্ক আরো খারাপ হোক, তেমন আচরণ না করাই ভালো।
* উদার হোন : সহকর্মী বিরক্তিকর আচরণ করেলও আপনি উদার হোন। কাজের পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করুন। এক্ষেত্রে ওই সহকর্মীকে সঙ্গে নিয়ে কফি পান করুন, তাকে সঙ্গে নিয়ে অফিস চত্বরে খানিকটা হাঁটুন, কথা বলুন। তবে অফিস সংক্রান্ত কোনো কথা এ সময় না বলে অন্য বিষয়ে কথা বলুন। ওই সহকর্মীকে বুঝে উঠার চেষ্টা করুন। এতে হয়তো আপনাদের মাঝে ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে।
* কথা বলুন একান্তে : যদি ক্যাজুয়াল আচরণে ওই সহকর্মীর স্বভাবে কোনো ফারাক না আসে, তাহলে তার সঙ্গে একান্তে কথা বলতে হবে। তাকে বলুন অফিসে দু’জনকেই একই সঙ্গে ভালো পরিবেশে কাজ করে যেতে হবে। তার কোন আচরণে আপনি বিরক্ত, তা ভদ্রভাবে বুঝিয়ে বলুন। ওই সহকর্মী এর উত্তরে আপত্তিকর কথা বললেও তা উন্মুক্ত মনে হজম করুন। দু’জনের প্রচেষ্টায় অফিসে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন।
* নিজেকে প্রশ্ন করুন : কেন ওই সহকর্মীর আচরণে বার বার আপনি বিরক্ত হচ্ছেন, সে প্রশ্ন করুন নিজেকে। এরপর নিজের আচরণ ঠিক আছে কি না, তা যাচাই করুন। যেমন- বস যদি ওই সহকর্মীর কাজে প্রশংসা করে, তাহলে কি বিরক্ত হন আপনি? সেটা আপনার ঈর্ষাবোধকেই প্রকাশ করে। হতে পারে ওই সহকর্মী সবসময় চনমনে, ফুরফুরে থাকুক, সেটা আপনার পছন্দ না। সে রকম না ভেবে বরং ওই সহকর্মীর মতো কিভাবে অফিসে হাসিখুশি ও সতেজ থাকা যায়, তা শিখুন।
* সব খুলে বলুন : সহকর্মীর বিরক্তিকর আচরণ থেকে রেহাই পেতে আরেকটি উপায় হলো এ বিষয়ে অফিসের বাইরের কারো কাছে সব কিছু খুলে বলা। আজকের দিনে অফিসে ওই সহকর্মীর কোন কোন আচরণ আপনার ভালো লাগেনি, তা বলুন বাইরের কোনো বন্ধুকে। এতে করে মন হালকা হবে আপনার। এছাড়া তৃতীয়পক্ষ তার মতো করে বিষয়টি ভেবে হয়তো আপনাকে ভালো কোনো পরামর্শও দিতে পারবেন।
* শেষ উপায় : যদি কোনোভাবেই ওই সহকর্মীর আচরণ শোধরানো না যায়, দিনে দিনে তার আচরণ আরো বিরক্তিকর, অপমানজনক হয়ে উঠে, তাহলে এ বিষয়ে প্রমাণ সহ অফিসের ম্যানেজার, বস বা হিউম্যান রিসোর্স কর্মকর্তাকে জানাতে পারেন আপনি। কারণ এক্ষেত্রে যতো চুপ থাকবেন, ততো অপমান সহ্য করতে হতে পারে আপনাকে।
- যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা
- বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ
- ‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক
- চাঁদাবাজির প্রতিবাদে আদাবর থানা ঘেরাও
- বাজার-মূল্যস্ফীতি ভোগাচ্ছে মানুষকে
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের
- বিএনপি শপথ না নেওয়ায় সংস্কার পরিষদের কী হবে
- মন্ত্রীদের শপথ বর্জন জামায়াতের ভুল সংস্কৃতি
- শিবলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব
- এসেমব্লিতে লড়ছেন জাকির, সানী ও শামসুল
- হাসিনার ৩ আত্মীয় তারেকের আস্থায়
- মন্তব্য প্রতিবেদন
‘গুড স্টার্টার’ তারেক রহমান! - আজকাল ৯১০
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- সংস্কার পরিষদে শপথ না নেওয়া জুলাইকে অপমান: জামায়াত আমির
- মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
- মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক
- শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর
- চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ
- রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়
- আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী
- কোন মন্ত্রণালয় কে পেলেন
- ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার
- মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের, বিকালে মন্ত্রিসভার শপথ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- এটমী`র অথেনটিক পণ্য নিয়ে এল ভেলা কসমেসিউটিক্যালস
