বিদ্যুৎ চলে গেলে করুন এই কাজগুলো
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০১৯
অন্ধকার দূর করতে হলে আলো চাই। দিনে বেলা সেই আলো আমরা পাই সূর্য থেকে। বিপত্তি দেখা যায় রাতে। কারণ রাতে তো আর সূর্য থাকে না। তাই রাতে বিদ্যুৎ ছাড়া আমাদের জীবন অচল। সে কারণে কোনো সময় বিদ্যুৎ চলে গেলে আমরা উত্তেজিত হয়ে পড়ি এবং নানা ভুল পদক্ষেপ গ্রহণ করে থাকি। এরকম কিছু ভুল এড়াতে বিদ্যুৎ চলে গেলে করুন এই কাজগুলো।
মোমবাতি জ্বালানো: বিদ্যুৎ চলে যাওয়া মাত্রই মোমবাতি জ্বালানো নেহায়েৎ মান্ধাতার আমলের চর্চা ছাড়া আর কিছু নয়। ‘অন্ধকারে জ্বলন্ত মোমবাতি অসাধারণ সুন্দর দেখালেও, মোমবাতি উল্টে পরে গিয়ে আগুন লেগে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া মোমবাতির মাধ্যমে খুব একটা শক্তিশালী আলোও পাওয়া যায় না। সবচেয়ে ভালো হয় আপনি যদি হারিকেনের ওপর নির্ভরশীল হন।’
ফোনের পিছে লেগে থাকা: যখন আপনি টিভি দেখতে পারছেন না তখন মোবাইলে গেম খেলা বা ব্রাউজিং একমাত্র বিকল্প মনে হতে পারে। কিন্তু এ সময় অহেতুক মোবাইল ব্যবহার না করে মোবাইলের চার্জ সঞ্চয় করে রাখুন।’ কেননা দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ চলে গেলে জরুরি কোনো কাজে আপনার মোবাইল দরকার হতে পারে। মোবাইলে প্রয়োজনীয় কাজ থাকলে অতিরিক্ত কোনো বন্দোবস্ত অর্থাৎ পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন।
ইলেকট্রনিক্স প্লাগ ইন রাখা: অনেক সময় ঝড়-ঝঞ্ঝার আগে বিদ্যুৎ চলে যায়। আপনি যদি বৈদ্যুতিক সামগ্রীর সংযোগ সকেটে যুক্ত রেখে দেন আর বড়সড় কোনো বজ্রপাত হয়, সেক্ষেত্রে মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে। আপনার বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হয়ে যেতে পারে, শক্তিশালী বজ্রপাতের ফলে অনেকসময় আগুন পর্যন্ত লেগে যায়। সে কারণে বিদ্যুৎ না থাকলে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সামগ্রীগুলোর প্লাগ খুলে রাখুন। এতে করে ক্ষতির আশঙ্কা অনেকাংশেই কম থাকে। তাছাড়া বজ্রপাতে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আপনি বজ্রপাত প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
আবার অনেকেই আছেন বিদ্যুৎ চলে গেলে সব বৈদ্যুতিক সামগ্রী বন্ধ রাখেন। ফলে বিদ্যুৎ ফিরে আসলে বোঝার কোনো উপায় থাকে না। সে কারণে বিদ্যুৎ চলে গেলে আপনার ধারে কাছে অন্তত একটি টেবিল ল্যাম্প প্লাগে যুক্ত রাখুন।
ফ্রিজের দরজা খোলা: বিদ্যুৎ না থাকলে আপনি যতবার ফ্রিজের দরজা খুলবেন ততবার ভেতর থেকে ঠাণ্ডা বাতাস বের হয়ে যাবে এবং বিদ্যুৎ না আসা পর্যন্ত আপনার ফ্রিজ পুনরায় শীতল অবস্থায় ফিরবে না। ফলে ফ্রিজে রাখা খাবার-দাবার নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য বিদ্যুৎ চলে গেলে খুব দরকার না থাকলে ফ্রিজের দরজা খুলবেন না। শুধু তাই নয়, ফ্রিজ খাবারে পরিপূর্ণ থাকা অবস্থায় বিদ্যুৎ চলে গেলে ৪৮ ঘণ্টা পর্যন্ত খাবার ভালো থাকে। কিন্তু ফ্রিজ অর্ধেক পূর্ণ অবস্থায় বিদ্যুৎ চলে গেলে ফ্রিজে থাকা খাবারের মেয়াদ ২৪ ঘণ্টা হয়ে যায়। আপনার ফ্রিজে থাকা খাবারগুলো একবার ঠাণ্ডা হওয়ার পর সেগুলো শীতলতা ধরে রাখে এবং অন্যান্য খাবার এই শীতলতার কারণে সুরক্ষিত থাকে। সেজন্য আবহাওয়া খারাপের কারণে বিদ্যুৎ না থাকার কোনো পূর্বাভাস পেলে আগে থেকেই ব্যবস্থা নিয়ে রাখুন। ফ্রিজে খাবার কম থাকলে প্রয়োজনে পানির বোতল দিয়ে ফ্রিজ পূর্ণ করে রাখুন। এতে খাবার সুরক্ষিত থাকবে।
বাড়ির গ্যারেজে জেনারেটর রাখা: আপনার নিত্য ব্যবহার্য জেনারেটর নীরবে আপনার ক্ষতি করে চলেছে আপনি হয়তো তা জানেন না। জেনারেটর থেকে কার্বন মনোঅক্সাইড গ্যাস নির্গত হয়, যা নীরব ঘাতক নামে পরিচিত। বর্ণ এবং গন্ধহীন বিষাক্ত এই গ্যাস নীরবে আপনাকে চরম অসুস্থ করে দিতে পারে।
সুতরাং জেনারেটর ব্যবহার করলে তা বাড়ি থেকে অন্তত ২০ ফুট দূরে রেখে ব্যবহার করুন। অনেকে গ্যারেজে রেখে জেনারেটর ব্যবহার করেন। গ্যারেজের দরজা খুলে রাখলেও জেনারেটরের কারণে চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাছাড়া জেনারেটর রাখার জন্য আপনাকে আলাদা করে জায়গা তৈরি করে নিতে হবে। যাতে বৃষ্টি, প্রচণ্ড বাতাস বা অতিরিক্ত ঠাণ্ডায় তা ক্ষতিগ্রস্ত না হয়। সবচেয়ে ভালো হয় যদি কাঠের তৈরি বড় বাক্সের মধ্যে আপনি জেনারেটর রেখে দেন। অনেকেই জেনারেটর রাখার স্থানটি অনেক ছোট করে বানিয়ে ফেলেন যার ফলে দুর্ঘটনা ঘটে।
পানি মজুদ করে রাখতে ভুলে যাওয়া: যেকোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আগে বিদ্যুৎ বন্ধ হওয়ার পূর্বাভাস দেয়া হয়। সে কারণে খাবার-দাবার থেকে শুরু করে সকল গুরুত্বপূর্ণ সামগ্রী আপনার হাতের নাগালে রাখুন। পানি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেই বিশুদ্ধ পানির বন্দোবস্ত রাখার কথা ভুলে যান। বোতল থেকে শুরু করে বড় বড় পাত্রে বেশি করে পানি মজুদ রাখুন। কেননা বিদ্যুৎ না থাকলে পানি সংগ্রহ এবং মজুদ দুটি কাজই ব্যবহৃত হবে।
দীর্ঘদিনের পুরোনো টর্চ ব্যবহার করা: আপনার ব্যাটারিচালিত টর্চ দীর্ঘদিন পরে থাকার পর যদি না জ্বলে সেটা নিয়ে বেশি বিচলিত হবেন না। কেননা দীর্ঘদিন পরে থাকার ফলে ব্যাটারির ভেতর থেকে অ্যাসিড বের হওয়ার কারণে হয়তো তা কাজ করছে না। আপনি খালি হাতে দেখতে গেলেই গলিত অ্যাসিড আপনার হাতে লেগে দুর্ঘটনা ঘটতে পারে। সে কারণে জরুরি মুহূর্তে ব্যবহারের জন্য রিচার্জেবল এলইডি লাইট ব্যবহার করুন।
গ্যাস স্টেশনে যাওয়া নিয়ে তাড়াহুড়ো: বড় ধরনের বৈদ্যুতিক বিচ্ছিন্নতায় গাড়িতে গ্যাস ভরার জন্য পার্শ্ববর্তী গ্যাস স্টেশনের গ্যাস শেষ হয়ে যাওয়াটা স্বাভাবিক। সুতরাং আপনি অযথা সেখানে ভিড় না জমিয়ে বরং খানিক দূরে গাড়ি চালিয়ে গিয়ে সেখান থেকে গ্যাস নিন।
- তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়
- ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬
- পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিল স্বামী
- ট্রাম্পের আহ্বান প্রকাশ্যে নাকচ করল সৌদি-পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিস্ফোরণ
- আপস্টেট নিউইয়র্কে প্রচারসভায় প্রতিবাদ, ব্যাপক উত্তেজনা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট
- লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল
- কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
- আরাকান আর্মির জেলে ‘অপহরণ রহস্য’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
