বাড়তি চাপ নিতে পারছে না সরবরাহ লাইন, সব বদলাতে চায় তিতাস
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩
রাজধানী ঢাকা ও এর আশপাশে জালের মতো ছড়িয়ে থাকা তিতাস গ্যাসের ৬০ শতাংশের বেশি পাইপলাইনের কারিগরি মেয়াদ শেষ হয়ে গেছে। এসব বিতরণ লাইন এখন গ্যাসের বাড়তি চাপ নিতে পারছে না। পাইপলাইন ছিদ্র হয়ে গ্যাস বেরিয়ে যাচ্ছে। এতে গ্যাসের অপচয়ের সঙ্গে দুর্ঘটনার শঙ্কা এবং জীবনের ঝুঁকি বাড়ছে।
দেশের সবচেয়ে বড় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের সংশ্লিষ্ট কারিগরি সূত্র জানায়, এই সরবরাহ লাইনগুলোর মেয়াদ ছিল ৩০ বছর। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও ওই সব পাইপলাইনে গ্যাস সরবরাহ করতে হচ্ছে। নতুন পাইপলাইন বসানো হচ্ছে না।
গত বছর তিতাসের জরুরি নিয়ন্ত্রণকক্ষে ছয় হাজার ৮৬২টি অভিযোগ আসে। এর মধ্যে গ্যাসের পাইপলাইনে ছিদ্রের অভিযোগ ছিল চার হাজার ৮৯১টি।
একই বছর ঢাকার এক হাজার ৬৮২ কিলোমিটার পাইপলাইনের মান কোন পর্যায়ে আছে, তা জানতে জরিপ চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে পাইপলাইনের ওপরে ৯ হাজার ৯২৬টি স্থানে গ্যাসের উৎস (মিথেন) শনাক্ত হয়, যার মধ্যে ৪৫৯টি ছিদ্র ধরা পড়ে। পাইপলাইনের ওপর দিয়ে এক ধরনের যন্ত্র চালিয়ে এই পরীক্ষা করা হয়। ছিদ্রগুলো সংস্কার করা হয়েছে বলে তখন জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
সোমবার রাতে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় একযোগে গ্যাসের গন্ধ ছড়াতে থাকে। আতঙ্কিত হয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দারা। অনেক পরিবার বাসার রান্নার চুলা বন্ধ করে রাস্তায় বের হয়ে আসে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপের কারণে লাইনের ছিদ্র দিয়ে গ্যাস বেরিয়ে এসেছে। দ্রুত গ্যাসের চাপ কমিয়ে তাঁরা পরিস্থিতি আয়ত্তে এনেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, গ্যাসের চাহিদা ও সরবরাহ পরিস্থিতি ঠিকমতো সমন্বয় ও তত্ত্বাবধান না করায় এ ঘটনা ঘটেছে। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের বক্তব্যে এ বিষয়টি এড়িয়ে গেছে। তারা আনুষ্ঠানিকভাবে বলেছে, গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় এমনটি হয়েছে।
তবে পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, গত সোমবার পেট্রোবাংলা সারা দেশে গ্যাস সরবরাহ করেছিল দুই হাজার ৪৮ মিলিয়ন ঘনফুট। এর আগের দিন রবিবার গ্যাসের সরবরাহ ছিল আরো বেশি, দুই হাজার ১৪৪ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ রবিবারের তুলনায় সোমবারে গ্যাসের সরবরাহ কম ছিল। তার পরও কেন পাইপলাইনে গ্যাসের চাপ বৃদ্ধি পেল এবং শহরের বড় বড় এলাকায় লাইনের ছিদ্রপথে গ্যাস বেরিয়ে এলো, সেই প্রশ্নের জবাব বা ব্যাখ্যা মেলেনি।
লিকেজ থেকে বড় দুর্ঘটনা : পাইপের ছিদ্র দিয়ে ধীরে ধীরে গ্যাস বের হয়ে ওপরে উঠে এলে তা বাতাসে মিশে যায়। কিন্তু কোনো কারণে এই গ্যাস মাটি বা ভবনের নিচে শূন্যস্থানে জমা হতে থাকলে তা গুরুতর দুর্ঘটনা ঘটাতে পারে। আগুন, উচ্চতাপ বা অন্য কোনো গ্যাসের সংস্পর্শে এলে বিস্ফোরণের আশঙ্কা আছে এতে।
২০২১ সালের ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে একটি মসজিদের নিচে থাকা গ্যাস পাইপলাইনের ছিদ্র দিয়ে বেরিয়ে আসা গ্যাস জমে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে মারা যায় ৩৪ জন। এরপর গ্যাস বিতরণ লাইনে এক হাজার ৬২২টি ছিদ্র শনাক্ত করার কথা জানায় তিতাস। ওই সব ছিদ্র মেরামত করা হয়েছে বলেও দাবি করেছিল তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস সূত্রে জানা গেছে, বৃহত্তর ঢাকা এবং বৃহত্তর ময়মনসিংহ এলাকায় ১৩ হাজার ১৩৮ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে ২৮ লাখ ৭৭ হাজার ৬০৪ গ্রাহককে গ্যাস বিতরণ করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে আবাসিক সংযোগ ২৮ লাখ ৫৭ হাজার ৯৪৮টি।
জরুরি ও কারিগরি টিমের সদস্যরা যা বললেন : সোমবার রাতে রাজধানীর বাড্ডা, রামপুরা, বনশ্রী, বেইলি রোড, মতিঝিল, আরামবাগ, হাজারীবাগ, মহাখালী, পূর্ব রাজাবাজার, ক্রিসেন্ট রোড, পান্থপথসহ বিভিন্ন এলাকায় লিকেজ থেকে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। অনেক এলাকার মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে গ্যাসের চুলা না জ্বালানো এবং দেশলাই না জ্বালানোর পরামর্শ দেওয়া হয়। রাতেই বিতরণ কম্পানিটির জরুরি ও কারিগরি দল এলাকাগুলোয় সরেজমিন পরিদর্শন করে সমস্যার সমাধান করে।
তিতাসের জরুরি ও কারিগরি টিমের একাধিক কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, এমন ঘটনা এর আগে আর কখনো হয়নি। তাঁরাও জানান, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সোমবার রাতে গ্যাসের চাপ বেশি ছিল, যার কারণে এসব এলাকায় লিকেজগুলো থেকে গ্যাসের গন্ধ বের হয়েছে।
তিতাসের দক্ষিণ সিটি এলাকার জরুরি ও কারিগরি টিমে ছিলেন টেকনিশিয়ান সৈয়দ সামছুর রহমান। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘দক্ষিণ সিটি এলাকার মগবাজার, ইস্কাটন, মৌচাক, শান্তিনগর ও বেইলি রোড এলাকায় সোমবার রাতে হঠাৎ গ্যাসের চাপ বেড়ে গিয়েছিল। খবর পেয়ে আমরা মাঠ পর্যায়ে গিয়ে দেখার পর এক ঘণ্টার মধ্যেই জরুরি ভিত্তিতে গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়া হয়। আমরা সারা রাত মাঠে ছিলাম। এমন ঘটনা আর কোনো সময় ঘটেনি।’ তিতাসের উত্তর সিটির জরুরি ও কারিগরি টিমের আনিছুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘বাড্ডা, মিরপুর, বনানী ও মিরপুরের কিছু এলাকায় অতিরিক্ত গ্যাসের চাপ ছিল। তাত্ক্ষণিক আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জরুরি বিভাগে জানালে গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়া হয়।’
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম গতকাল কালের কণ্ঠকে বলেন, তিতাস গ্যাস তাদের চাহিদার সঙ্গে সরবরাহের মিল রাখতে পারেনি। লাইনে গ্যাসের চাপ সঠিকভাবে মনিটর করতে হবে। তিনি বলেন, পুরনো পাইপ পরিবর্তন করে নতুন পাইপ বসানোর পরিকল্পনা তিতাস বহুদিন আগে নিলেও এখনো বাস্তবায়ন করা হয়নি। তাই বড় বড় লিকেজ চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে বন্ধ করার উদ্যোগ নিতে হবে। তা না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চলে বসছে নতুন পাইপ : নারায়ণগঞ্জের আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চলে (জাপানিজ ইকোনমিক জোন) আগের গ্যাস সঞ্চালন লাইন পরিবর্তন করে নতুন পাইপলাইন বসানো হচ্ছে। তিতাস গ্যাস সূত্র বলছে, জাপানিজ ইকোনমিক জোন কর্তৃপক্ষ গ্যাসের চাপ বৃদ্ধির জন্য পুরনো পাইপলাইন পরিবর্তন করে নতুন পাইপলাইনে গ্যাস সরবরাহের প্রস্তাব দিয়েছিল, যার কারণে এখন নতুন পাইপলাইন বসানো হচ্ছে।
কত পুরনো তিতাসের লাইন : ১৯৬৭ সালে ঢাকায় পাইপলাইন নির্মাণের কাজ শুরু করেছিল তিতাস। ঢাকা শহরে তিতাসের পাইপলাইন বিস্তৃত হয় ১৯৮০ সালের পর। তিতাসের ১৩ হাজার ১৩৮ কিলোমিটার পাইপলাইনের মধ্যে ঢাকায় আছে সাত হাজার কিলোমিটারের বেশি পাইপলাইন। এখন এর ৬০ শতাংশ অতি ঝুঁকিপূর্ণ।
জানতে চাইলে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. হারুনুর রশিদ মোল্লাহ কালের কণ্ঠকে বলেন, ‘ঢাকা ও নারায়ণগঞ্জের পুরনো সব লাইন পরিবর্তন করে নতুন পাইপলাইন স্থাপনের জন্য একটি মেগাপ্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি অনুমোদনের জন্য ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) পাঠানো হয়েছে। আশা করছি, খুব শিগগির প্রকল্পটি অনুমোদন পাবে।’ তিনি আরো বলেন, কাজটি সময়সাপেক্ষ হওয়ায় এখন শুরু হলেও শেষ হতে কয়েক বছর লেগে যাবে।
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- ইরানে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লাতিনো
- দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
