বালুতে মাথা গোঁজা অন্ধ উভচরের নাম রাখা হলো ‘ডোনাল্ড ট্রাম্পি’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮
মার্কিন প্রেসিডেন্টদের প্রতি বিভিন্নভাবে সম্মান প্রদর্শন করা হয়ে থাকে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এবার যেভাবে সম্মানিত করা হলো সেটি তিনি উপেক্ষা করবেন বলেই মনে হচ্ছে।
সম্প্রতি একটি উভচর প্রাণীর খোঁজ পাওয়া গেছে যেটি বালুতে মাথা গুঁজে রাখে। বিজ্ঞানীরা এই অন্ধ এই প্রাণীটির নামকরণ করেছেন ডোনাল্ড ট্রাম্পের নামে। জলবায়ু পরিবর্তনের বিষয়ে ট্রাম্পের মনোভাবের প্রতি ইঙ্গিত করেই এই নামকরণ করা হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ডার্মোফিস ডোনাল্ডট্রাম্পির খোঁজ পাওয়া যায় পানামায়। নিলামে ২৫ হাজার ডলার দিয়ে প্রাণীটির নাম রাখার সুযোগ জিতে নেয়া একটি প্রতিষ্ঠানের প্রধান এই নামকরণ করেন।
এনভিরো বিল্ড নামের প্রতিষ্ঠানটি বলছে, তারা জলবায়ু পরিবর্তনের বিষয়ে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে চায়।
‘ডার্মোফিস ডোনাল্ডট্রাম্পি দৃশ্যত জলবায়ু জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারনে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু বিষয়ে ট্রাম্পের নীতির কারনে এই প্রাণীটি বিলুপ্তও হয়ে যেতে পারে,’ বলেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা এইডান বেল।
ছোট্ট অন্ধ এই প্রাণীটি মূলত মাটির নিচে বাস করে। বেল ট্রাম্পের আচরণের সঙ্গে বালুতে মাথা গুঁজে থাকা এই প্রাণীটির আচরণের মিল খুঁজে পেয়েছেন।
‘সব বিজ্ঞানিই যখন জলবায়ু পরিবর্তনের বিষয়ে একমত, তখন ডোনাল্ড ট্রাম্প বালুতে মাথা গুঁজে বিষয়টিকে এড়িয়ে চলছেন,’ বলেন তিনি।
বিশ্বের প্রথম সারির বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তন মূলত মানুষের কর্মকাণ্ডেরই ফল।
কিন্তু ট্রাম্প খনিজ জ্বালানির ব্যবহার অব্যাহত রাখতে চান এবং ‘রাজনৈতিক দুরভিসন্ধি’র কারনে বিজ্ঞানীদের এসব কথা বলছেন বলে মন্তব্য কেন তিনি।
‘আমি জানি না মানুষের তৈরি কিনা। আমি বলছিনা জলবায়ু পরিবর্তন হচ্ছে না, কিন্তু তাপমাত্রা আবার কমেও যেতে পারে,’ অক্টোবর মাসে সিবিএসের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে বলেন তিনি। তবে তার মন্তব্যের সপক্ষে কোনও তথ্য-প্রমান দিতে পারেননি ট্রাম্প।
গত মাসে ট্রাম্পের নিজ প্রশাসনের তৈরি প্রতিবেদনে বলা হয় জলবায়ু পরিবর্তনের কারনে যুক্তরাষ্ট্রের বছরে হাজার হাজার কোটি ডলার ক্ষতি হবে এবং মানুষের স্বাস্থ্যের অবনতি ঘটবে। কিন্তু তার সরকারেরই তৈরি প্রতিবেদন প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, ‘আমি এটা বিশ্বাস করি না।’।
বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখতে যে ২০১৫ সালে যে প্যারিস চুক্তি করা হয়েছে ট্রাম্প সেটিও বর্জন করার ঘোষণা দিয়েছেন।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
