বার যুক্তরাষ্ট্রে শিখ নেতাকে হত্যার চেষ্টা, অভিযোগ ভারতের দিকে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩
যুক্তরাষ্ট্রে অবস্থানরত এক খালিস্তানপন্থি শিখ নাগরিককে হত্যার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে মার্কিন প্রশাসন। তারা মনে করছে, পরিকল্পনাটির পেছনে নয়াদিল্লির সংশ্লিষ্টতা রয়েছে। এ জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে ভারতকে সতর্কও করা হয়েছে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে তথ্যের কোনো সূত্র উল্লেখ করেনি সংবাদমাধ্যমটি।
গুরুতর এ অভিযোগের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এ বিষয়ে জানতে নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে।
যুক্তরাষ্ট্রের প্রতিবাদের মুখে ষড়যন্ত্রকারীরা হত্যা পরিকল্পনাটি বাতিল করেছে নাকি দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই এ পরিকল্পনা সরাসরি নস্যাৎ করেছে, এ বিষয়ে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে শিখ নাগরিক হত্যার ঘটনায় কানাডার সঙ্গে বিরোধে জড়ায় ভারত। কানাডায় বসবাসকারী খালিস্তানপন্থি শিখ নাগরিক হরদীপ সিং নিজ্জর খুন হয়েছিলেন গত জুন মাসে।
গত ১৮ সেপ্টেম্বর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সে দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে শিখ নেতা হত্যার অভিযোগ আনেন। এমনকি ওই ঘটনায় বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে বলেও জানান ট্রুডো। সেই সঙ্গে ভারতকে তদন্তে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। যুক্তরাষ্ট্রও ভারতকে তদন্তে সহযোগিতার আহ্বান জানিয়েছে।
তবে কানাডীয় প্রধানমন্ত্রীর দাবি প্রত্যাখ্যান করে ভারত। নয়াদিল্লি পালটা দাবি করে যে, কানাডার কাছে যেসব তথ্য রয়েছে, তা ভারতকে দেওয়া হোক। পরবর্তীকালে ভারতের দাবি করে, কানাডা সে তথ্য পেশ করেনি। কানাডার অভিযোগ, তদন্তে সহযোগিতা নিয়ে ভারত কোনো আগ্রহ দেখাচ্ছে না।
এ নিয়ে একে অপরের বিরুদ্ধে পদক্ষেপ নেয় ভারত ও কানাডা। দেখা দেয় কূটনৈতিক সংকট। একে অপরের কূটনীতিক বহিষ্কারের পথে হাটে দেশ দুটি। ভারত ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্কে শীতলতা এখনো কাটেনি। তার মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে একই ধরনের অভিযোগ পেল ভারত।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিকভাবে ভারতকে সতর্ক করার পাশাপাশি মার্কিন কেন্দ্রীয় কৌঁসুলিরা নিউইয়র্কের একটি ডিস্ট্রিক্ট আদালতে একজন সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন।
অভিযোগপত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গুরপতবন্ত সিং পান্নুন নামের এক ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
