বাতিল জিনিষ ফেলার আগে একবার ভাবুন
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯
ফেলে দেয়ার মতো জিনিষপত্র থেকে চমৎকার সব দরকারি সামগ্রী তৈরি করে নেয়া যায়। বানানো যায় নিজের ব্যবহারের কোনো অনুষঙ্গ, ঘরে সাজিয়ে রাখার শোপিস বা খুব প্রয়োজনীয় কোনো কাজের সামগ্রী। তাতে বেশ অনেকটা সময়ও দিতে হয়। যত্ন পেলে তবেই তো সুন্দর ভাবে তৈরি হবে নতুন জিনিষটা!
এখানে ফেলনা জিনিষপাতির শৈল্পিক নতুন রূপের কথা হবে না। নিখুঁত একটা শোপিস, সাধের কোনো অলঙ্কার বানানোর কথা হবে না এবার। বাতিল জিনিষগুলো চট করে ফেলে না দিয়ে সংগ্রহে রেখে দিন, কখনো কাজে লাগবে দরকারে। সামান্য কিছুটা ঠিকঠাক করে নিলেই সেই বাতিল জিনিষপত্র দিব্যি ব্যবহার করা যাবে বিভিন্ন কাজে।
পুরনো কাপড়
এই এক বস্তু পাওয়া যাবে কমবেশি সবার ঘরেই। পুরনো বলতে একেবারেই বাতিলের খাতায় নাম লেখানো কাপড়ের কথা হচ্ছে। অনেকদিন আগেকার কাপড় কিন্তু নষ্ট হয়ে যায়নি, তেমন নয়। যে কারো ব্যবহারের অযোগ্য হয়ে যাওয়া কাপড়গুলি বস্তাবন্দী করে ফেলে দেয়ার আগে একটু ভাবুন। কয়দিন বাদে ঘর ঝাড়ামোছা করার কাপড়ের খোঁজ পড়লে তখন কাজে লাগতো না এসব? নষ্ট কাপড়ের ভালো যতোটুক অংশই পাবেন, কেটে রেখে দিন। দুই/তিন পরত করে সেলাই দিয়ে নিতে পারেন ব্যবহারে নিজের সুবিধা মতো। ঘরের কোণে ছোট্ট এক টুকরো ফ্লোরম্যাটও বানিয়ে রেখে দিতে পারেন এমন কাপড় থেকে।
কাগজ
খবরের কাগজ নিশ্চয় বেচে দেয়াই হয়। বা এমনিই দিয়ে দেন কোথাও। সব খালি করে দিয়ে দেবেন না, কিছু কাগজ সবসময়ই জমিয়ে রাখুন ঘরে। পুরনো খাতাপত্রেরও কিছু কিছু রেখে দিন এমন। ভেজা কাগজে আয়না ভালো পরিষ্কার করা যায়, তখন কাজে লাগবে খবরের কাগজ। হুট করে বাসায় ঠোঙ্গার দরকার পড়লে যেকোনো কাগজ ভাজ করে পিন লাগিয়ে নিয়ে কাজ চালাতে পারবেন। তাই একেবারেই ঘর পরিষ্কার না করে এসব জঞ্জাল রেখে দিন অল্প কিছু। প্রয়োজনের সময় খুব কাজে দেবে।
কৌটো
প্রসাধনী ব্যবহারের পর কৌটোটা ফেলেই দেয়া হয়। সব না ফেলে দিয়ে সুবিধা মতন কয়েকটা জমিয়ে রাখুন ঘরে। কোন তাকের ভেতর রেখে দিন এক কোণায়। ক্রিমের পেটমোটা ডিব্বাটা আপনার ক্লিপ, সেফটিপিন, কানের দুল, হেয়ারব্যান্ড রাখার জন্য কাজে লাগতে পারে। ছোট্ট লোশনের বোতলে ভ্রমণে যাওয়ার সময় বড় বোতল থেকে অল্প লোশন, শ্যাম্পু এসব ঢেলে নিতে পারেন। জিনিষপত্রের বোঝা তাতে কিছুটা তো কমবেই।
প্রিয় মগের হাতলটা ভেঙে গেছে হঠাৎ। বাতিল জিনিষের খাতায় তুলে ফেলে দিচ্ছেন। না ফেললে কিন্তু অনেক কাজেই লাগানো সম্ভব মগটাকে। ছোট্ট কোনো গাছ রাখতে পারেন এমন মগে। বা কলমদানি হিসেবে টেবিলেও থাকতে পারে মগটা।
সব বাতিল জিনিষকেই পুরোপুরি বাতিল করে দেয়ার আগে তাই আরেকবার ভেবেই নিন, নতুন করে কোনো কাজে লাগানো যাবে কিনা! হয়তো কাজে লেগে গেলো যা কিনা একটু আগে আপনি ফেলেই দিচ্ছিলেন।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
