বাইডেনের বিরুদ্ধে মামলা করা কে এই রাব্বী আলম!
প্রকাশিত: ৭ জুলাই ২০২৩
আজকাল রিপোর্ট -
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা দায়েরকারী কে এই রাব্বী আলম? তার এই মামলা কমিউনিটিতে কৌতুকের সৃষ্টি করলেও এ ঘটনায় তিনি যে আলোচনার ঝড় তুলেছেন তা অনস্বীকার্য। বাংলাদেশ নিয়ে মার্কিন ভিসা নীতি ঘোষণা করায় সম্প্রতি তিনি জো বাইডেনসহ স্টেট ডিপার্টমেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করে লোকচক্ষুতে এসেছেন। আত্মপ্রচারণাই তার এই মামলা দায়েরের উদ্দেশ্য বলে সবাই নিশ্চিত হয়েছেন।
মিশিগানে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক রাব্বি আলম সম্পর্কে যতটুকু জানা গেছে তাতে তার ভাবমূর্তি সম্পর্কে নেতিবাচক ধারণাই পাওয়া গেছে। কমিউনিটিতে ঠকবাজ ও মামলাবাজ হিসেবে তার পরিচিতি রয়েছে। তিনি নিজেকে ডক্টরেট পরিচয় দেন এবং নামের আগে ডক্টরেট কথাটি লিখে থাকেন। বাড়ি ভাড়া না দিয়ে বছরের পর বছর বসবাসের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবে নিজেকে দাবি করেন তিন। কিন্তু গত ৫ জুলাই বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, মিডিয়ার অ্যাটেনশন পাওয়ার জন্য তিনি হয়তো মামলা করেছেন।
এদিকে আমেরিকান নাগরিক হয়ে অন্য দেশের সাথে আমেরিকার নীতির বিষয়ে মামলা করতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কমিউনিটির পরিচিত মুখ খান শওকত বলেছেন, আমেরিকার নিম্ন আদালত সবার জন্য উন্মুক্ত। কোন অভিযোগের আবেদন নিয়ে গেলে আদালত সিরিয়াল নম্বর দিয়ে তা বক্সে জমা দিতে বলেন। রাব্বি তাই করেছেন। এটা মামলা হিসেবে গৃহীত হয়নি। তবে তিনি এটিকে মামলা বলে প্রচার করছেন। খান শৗকত বলেন, প্রকৃত অর্থে মামলা নয় এটাকে অভিযোগ বলা যেতে পারে। এর আগে তিনি আল জাজিরার বিরুদ্ধেও মামলা করেছিলেন।
গতকাল বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি এক বিবৃতিতে বলেছে, এক বছর আগে সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি পরিচয়দানকারী রাব্বি আলমকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। তার উত্তর তিনি দেননি। তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো এবং একই সাথে বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
