বাংলাদেশিরা পরিশ্রমী ও শান্তিপ্রিয় কমিউনিটি
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৪
ব্রঙ্কসে সোসাইটির অনুষ্ঠানে মেয়র
মেয়র এরিক এডামস বলেছেন, নিউইয়র্কে যতগুলো এথনিক কমিউনিটি রয়েছে তাদের মধ্যে বাংলাদেশিরা অধিক পরিশ্রমী ও শান্তিপ্রিয়। গত ২৮ জানুয়ারি বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটির সাথে আমার সম্পর্ক আত্মীয়ের মতো। মেয়র নির্বাচিত হওয়ার আগ থেকেই এই কমিউনিটির সাথে আমার সম্পর্ক। মেয়রের বাসভবনে বাংলাদেশ হেরিটেজ ডে উদযাপন ও বাউলিং গ্রীনে বাংলাদেশের স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন আমার মেয়াদকালেই শুরু হয়েছে। আগামীতেও বাংলাদেশিদের কল্যাণে আমি এগিয়ে থাকবো। এ প্রসঙ্গে বাংলাদেশি কমিউনিটির প্রশংসা করে তিনি বলেন, কমিউনিটির কল্যাণে এই সংগঠনের ২৫ বছরপূর্তি একটি মাইলফলক। নিউইয়র্ক সিটির সকল সেক্টরেই বাংলাদেশি বংশোদ্ভুতরা মর্যাদার সাথে চাকরি করছেন উল্লেখ করে তিনি বলেন, গত রমজানে এই কমিউনিটির ২০টি ইফতার পার্টিতে আমি অংশ নিয়েছি।
ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সামাদ মিয়া জাকারিয়া। পরিচালনায় ছিলেন ইমরান আলী টিপু, আশরাফুল হাসান বুলবুল ও শামীম মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন, স্টেট সিনেটর নাতালিয়া ফার্নান্দেজ, স্টেট এসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার, নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান, সাবেক ডেপুটি পুলিশ কমিশনার জোসেফ রামোস এবং সাবেক এসেম্বলিম্যান এরিক স্টিভেনসন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মার্কস হোম কেয়ার ব্রঙ্কস ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার আলমাস আলী, এম এন মজুমদার, আব্দুস শহীদ, নুরুল আহিয়া, হাসান আলী, শাহেদ আহমদ, সার্জেন্ট বেলাল, আলাউদ্দীন, আহাদ আলী সিপিএ, ইব্রাহিম বারো ভূঁইয়া, আতাউর রহমান সেলিম, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, মাসুদ রহমান, সারাহ হোম কেয়ারের সাজাদি পারভীন, মীর বাশার, ইসলাম মামুন, তোজাম্মেল হোসেন, সৈয়দ রুহুল, সৈয়দ আবুল কাশেম, জাবেদউদ্দীন, এমদাদ তরফদার, জিল্লুর খান, মাকসুদা আহমেদ, তোফায়েল চৌধুরী, সাখাওয়াত আলী, খবির উদ্দীন, লিয়াকত আলী, শাহীন আহমেদ, আব্দুর রব ডোলা মিয়া ও মজনুন রহমান।
অনুষ্ঠানে খলিল বিরিয়ানীর প্রেসিডেন্ট খলিলুর রহমানকে মেয়রের পক্ষ থেকে সাইটেশন দেয়া হয়। অনুষ্ঠানে বাফা ও সাজুফতা সাহিত্য ক্লাবের শিল্পীরা সংগীত পরিবেশন করে।
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- ইরানে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লাতিনো
- দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
