বহু গুণে গুণান্বিত সফল এক জাত অভিনেত্রীর গল্প
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯
‘বিপাশা হায়াত’। বাংলা টেলিভিশন জগতের একসময়ের অন্যতম সেরা জনপ্রিয় অভিনেত্রী তিনি। তার পরিচিতি সংক্ষেপে বললে শেষ করা যাবে না। তিনি হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমনি’র সিনেমার ঢাকা শহরে আটকে পড়া এক তরুণী, যে কিনা শুধু দেশকে মুক্ত করার স্বপ্ন দেখে, মুক্ত বিহঙ্গের মত উড়তে ভালোবাসে, সে সঙ্গে মন থেকে ভালোবাসে মুক্তিযোদ্ধা আলমকে, অথবা আরেক সিনেমায়, যে কিনা পাকিস্তানিদের ভয়ে পলায়নরত সন্তানহারা মায়ের চরিত্র ‘হাওয়া’। তাদের ভয়ে দিগ্বিদিক পালিয়ে বেড়ানো কোন নারী। মুক্তিযুদ্ধের সিনেমা ‘জয়যাত্রা’য় এমনই গুরুত্বপূর্ণ চরিত্রে যে নিজেকে ফুটিয়ে তুলেছেন, যার অভিনয় আজো বাংলার দর্শকরা আশায় থাকেন। তিনি হলেন বিপাশা হায়াত। ‘জয়যাত্রা’য় এমনই অভিনয় দেখিয়েছিলেন তিনি, যার জন্য পেয়েছিলেন জাতীয় পুরস্কারও।

আরেক জাঁদরেল ও বিশিষ্ট অভিনেতা আবুল হায়াতের বড় কন্যা বিপাশা হায়াত। মুক্তিযুদ্ধের উত্তাল মার্চে এই প্রখ্যাত শিল্পীর ঘরেই তার জন্ম, প্রখ্যাত অভিনেতার ঘরে জন্মিয়ে কালক্রমে তিনিও হয়ে উঠেছেন জাত শিল্পী। বিপাশা হায়াত প্রথম আশির দশকে ‘খোলা দুয়ার’ নাটকে বাবার মেয়ে হয়েই অভিনয়ে পদার্পণ করেন। এরপর তিনি যুক্ত হন নাগরিক নাট্যসম্প্রদায়ে আর টিভি নাটকে প্রথম আলোচনায় আসেন ‘অয়োময়’ ধারাবাহিক দিয়ে। সে থেকে তাকে বাংলাদেশের টেলিভিশন ও মঞ্চের প্রধান অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয়।
এরপর পুরো নব্বই দশকে এই বিপাশাই ছিলেন শীর্ষ অভিনেত্রীদের একজন। একে একে অভিনয় করেন শঙ্কিত পদযাত্রা, রূপনগর, ছোট ছোট ঢেউ, অন্য ভুবনের ছেলেটা, চেনা অচেনা মুখ, থাকে শুধু ভালোবাসা, বীজমন্ত্র, স্পর্শ, শেষ পর্যন্ত তোমাকে চাই, বিপ্রতীপ, অতিথি, হারজিৎ, আশিক সব পারে, বিষকাঁটার মত জনপ্রিয় নাটকগুলোতে। ওই সময় (নব্বই এর দশকে) জনপ্রিয় অনেক টিভি নাটকে অভিনয়ই তাকে মূলত বাংলাদেশের অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে । এমনকি তিনি তখন মঞ্চনাটকেও সমানভাবে সফল ছিলেন, কিন্তু বিয়ের পর মঞ্চনাটক ছেড়ে দেন এই অভিনেত্রী।
.jpg)
অনেকের অজানা হলেও সত্যি যে, ওই সময় বিপাশা এতটা জনপ্রিয়তা পান যে, সেই দশকে অনেক অভিনেত্রীই লাক্সের বিজ্ঞাপন করেছিলেন তবে সর্বোচ্চ পারিশ্রমিক তিনিই নিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও খেতাব ছিল তার। একটা সময় পর অভিনয় জগত থেকে বিরতি নিয়েছিলেন এই জাঁদরেল অভিনেত্রী, তবে যখনই এসেছিলেন তখনই নিজেকে সমাদৃত করেছিলেন। বিপাশার অন্যতম কাজ হলো, দিল দরিয়া, ইনসমনিয়া, শেষ বলে কিছু নেই, দুই বোন, হাতটা বাড়িয়ে দাও, চিনিখোর প্রভৃতি।
এদিকে, বছর খানেক আগে বিপাশা নিজের পুরনো একটি অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। যেটা শুনলে হয়ত আপনিও চমকে উঠবেন, তা হলো, নব্বই দশকের জনপ্রিয় চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ এ অভিনয়ের জন্য প্রথম মৌসুমীর পরিবর্তে তিনি অফার পেয়েছিলেন। তবে বাণিজ্যিক ছবি করবেন না বলে সে সময় পরিচালককে ফিরিয়ে দিয়েছিলেন। এরপর দু’টি মুক্তিযুদ্ধের সিনেমা আগুণের পরশমনি ও জয়যাত্রায় অভিনয় করেন বিপাশা।

তার আলাদা আরো অনেক পরিচিতি রয়েছে। অভিনয়ের বাইরে তিনি একজন নাট্যকার, নাটক লিখেছেন, বানিয়েছেন। এর মধ্যে শুধু তোমারেই জানি, শুকতারা, শঙখবাস, ঘাসফুল, প্রেরণা অন্যতম। এছাড়া বিপাশার উপস্থাপক হিসেবেও সুপরিচিতি আছে। ‘বিপাশার অতিথি’ নামক একটা অনুষ্ঠান বেশ জনপ্রিয় ছিল একসময়। আবৃত্তি ও গানেও সুপরিচিত ছিলেন তিনি। এক কথায় বলা যায়, বহু গুণে গুণান্বিত ছিলেন বিপাশা হায়াত।

আরেকটি চরম প্রতিভা বিপাশার মধ্যে লুকায়িত আছে, তা হল, তিনি একজন চিত্রশিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকোত্তর সম্পন্ন করেছেন বিপাশা। বছর কয়েক আগে এসিড আক্রান্ত নারীদের সাহাযার্তে নিজের আঁকা ছবি প্রদর্শনীতে উঠিয়েছিলেন। এবং সে টাকা তাদের সাহায্যার্থে দানও করেছিলেন তিনি।

বিপাশার অর্জন: বর্ণিল ক্যারিয়ারে বিপাশা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার, বাচসাস পুরস্কারসহ অসংখ্য নামীদামী পুরস্কার। সাংস্কৃতিক জীবনের মত তার ব্যক্তিগত জীবনটাও মসৃন ও পরিস্কার। বোন নাতাশা হায়াত ও তার স্বামী শাহেদ শরীফ খান তারাও বেশ পরিচিত মিডিয়ায়। ফুফাতো বোন ফিমা আহমেদও নাটক-বিজ্ঞাপনে কাজ করেছেন। ব্যক্তিজীবনে তিনি নিজের ক্যারিয়ারের সেরা জুটি অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদকে বিয়ে করেছেন। তাদের সংসারে রয়েছে দু’টি সন্তান, এক ছেলে ও এক মেয়ে। মিডিয়া জগতে সুখী দম্পতি হিসেবে যদি কারো নাম উঠে আসে তাহলে শুরুতেই আসবে তৌকির ও বিপাশার নাম। মিডিয়ায় যেমন তাদের সুপরিচিতি রয়েছে, ঠিক তেমনি শান্তি রয়েছে সংসারে। কখনোই তাদের সাংসারিক ঝামেলার খবর গণমাধ্যমে আসেনি।
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
