বর্ষবরণের ভাষণে নতুন সতর্কবার্তা কিমের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ জানুয়ারি ২০১৯
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বলেছেন, কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা অব্যাহত রাখে তাহলে ওই প্রতিশ্রুতির পরিবর্তন করতে পারেন বলে সতর্ক করেছেন। খবর বিবিসির।
ইংরেজি নতুন বছর উপলক্ষে মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে কিম এ সতর্ক বার্তা দেন। গত বছর নতুন বছর উপলক্ষে দেওয়া ভাষণে কিম শীতকালীন অলিম্পিকে তার দেশের অংশগ্রহণে আগ্রহ দেখিয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দেন।
ওই ধারাবাহিকতাতেই জুনে সিঙ্গাপুরের সানতোসা দ্বীপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ঐতিহাসিক শীর্ষ বৈঠকে মুখোমুখি হন কিম। দায়িত্বে থাকা কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার কোনো শীর্ষ নেতার এটিই প্রথম বৈঠক। ওই বৈঠক থেকেই যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছিল।
ওই প্রতিশ্রুতির পর পিয়ংইয়ং নতুন করে ব্যালিস্টিক ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ও উৎক্ষেপণ না চালালেও দেশটির ওপর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ বহাল থাকে। নতুন বছরের প্রথম ভাষণে সে প্রসঙ্গটিই সামনে আনলেন কিম।
মঙ্গলবার দেওয়া ভাষণে তিনি বলেন, ‘সমগ্র বিশ্বের সামনে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতি দিয়েছে তা যদি তারা রক্ষা না করে, আমাদের ওপর নিষেধাজ্ঞা ও চাপ অব্যাহত রাখে, তাহলে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের সুরক্ষায় নতুন পথের কথা বিবেচনা করে সেখান (চুক্তি) থেকে সরে আসা ছাড়া আমাদের হাতে আর কোনো বিকল্প থাকবে না।’
তার দেশ পারমাণবিক অস্ত্র তৈরি, ব্যবহার ও এর বিস্তৃতি বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপও নেওয়া হয়েছে বলে ভাষণে জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফের যে কোনো সময়ে বসতে প্রস্তুত বলেও মন্তব্য করেছেন।
পর্যবেক্ষকরা বলছেন, এর মাধ্যমে উত্তরের শীর্ষ নেতা ২০১৯-এ মার্কিন যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট পদক্ষেপের জন্য অপেক্ষার ইঙ্গিত দিলেন।
যুক্তরাষ্ট্র নীতি না বদলালে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বন্ধে উত্তর কোরিয়ার সাময়িক বিরতি শেষ হয়ে যেতে পারে বলেও শঙ্কা তাদের।
২০১৭ সালে একের পর এক ব্যালিস্টিক ও যুক্তরাষ্ট্রের মূল ভূখ-ে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষার করে উত্তর কোরিয়া। পাশাপাশি ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্য কথার লড়াইও চলে।
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
