‘বর্তমানে চলচ্চিত্রের বাজারের অবস্থা নাজুক’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ মে ২০১৯
বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিন ধরেই কাজ করছেন চিত্রনায়িকা আঁচল। ঢালিউডের শাকিব খান, আরিফিন শুভ, ইমন, বাপ্পিসহ অনেকের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করেছেন। কিছু কাজে সফলতাও পেয়েছেন তিনি। তবে বর্তমানে চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজে নিয়মিত কাজ করছেন এ অভিনেত্রী। আঁচল বলেন, বর্তমানে চলচ্চিত্রের বাজারের অবস্থা নাজুক। তেমন উল্লেখযোগ্য কাজ হচ্ছে না বললেই চলে। এমনকি পেশাদার প্রযোজকরাও নেই এখন। যে এক-দুটি কাজ হচ্ছে সেটা দিয়ে তো আর ইন্ডাস্ট্রি বাঁচতে পারে না।
তাই ভালো বাজেটের দুটি ওয়েব সিরিজে কাজ কিছুদিন আগে শেষ করেছি। একটির নাম ‘জার্নি’, অন্যটির ‘ধোকা’।
এর আগে বেশ বড় বাজেটের ‘ইন্দুবালা’ নামের একটি ওয়েব সিরিজের কাজ করেছিলাম। এটি নির্মাণ করেন অনন্য মামুন। ‘ইন্দুবালা’-এর কাহিনী ছিল একটু ভিন্ন ধরনের। এখানে আমি সিআইডি পুলিশের চরিত্রে অভিনয় করেছি। আবারো নতুন দুটি ওয়েব সিরিজে কাজ করে ভালো লেগেছে। এরমধ্যে ‘জার্নি’ ওয়েব সিরিজের ডাবিং করেছি। সামনে মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। একই নির্মাতার ‘ধোকা’ ওয়েব সিরিজের ডাবিং এখনো শুরু হয়নি। সামনে এর ডাবিং শুরু করব। তারপর দর্শকরা এটি দেখতে পাবেন। সবশেষ ৮ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে আঁচল অভিনীত একটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবির নাম ‘দাগ হৃদয়ে’।
ছবিটি পরিচালনা করেছেন তারেক শিকদার। আঁচল বলেন, ছবির কাহিনী ভালো ছিল। কিন্তু খুব একটা ব্যবসা করতে পারেনি ছবিটি। তবে যারা দেখেছেন বেশ প্রশংসা করেছেন। এ ছবিতে বিদ্যা সিনহা মিম আপুও অভিনয় করেন। ছবিতে আমরা দুই বোনের চরিত্রে অভিনয় করেছিলাম। আমাদের বিপরীতে বাপ্পি চৌধুরী অভিনয় করেন। ‘ভুল’ নামের একটি ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন এই চিত্রনায়িকা। এরপর তার অভিনীত ‘বেইলি রোড’, ‘ভালবাসার রংধনু’, ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘কি প্রেম দেখাইলা’, ‘আজব প্রেম’, ‘হৃদয় দোলানো প্রেম’, ‘স্বপ্ন যে তুই’, ‘ফাঁদ’, ‘কিস্তিমাত’, ‘গুন্ডা : দ্য টেরোরিস্ট’, ‘বোঝে না সে বোঝে না’, ‘এপার ওপার’, ‘মেন্টাল’, ‘আড়াল’সহ বেশকিছু ছবি মুক্তি পায়। নতুন ছবির খবর জানতে চাইলে আঁচল বলেন, এরমধ্যে ‘রাগী’ নামের একটি ছবির কিছু অংশের কাজ করেছি। ছবিটি পরিচালনা করেন মিজানুর রহমান মিজান। এফডিসির নয় নম্বর ফ্লোরে এ ছবির শুটিং করেছি। কাজটি করে ভালো লেগেছে। ভিন্ন একটি চরিত্রে দর্শক আমাকে এ ছবিতে দেখতে পাবেন। অ্যাকশনও রয়েছে ছবিতে।
এ ছবিতে আঁচলের বিপরীতে নবাগত আবীর অভিনয় করেছেন। এ ছবির বাইরে দর্শকপ্রিয় পরিচালক ও চিত্রনাট্যকার ছটকু আহমেদের ‘এক কোটি টাকা’ ছবির বেশকিছু অংশের কাজ শেষ করেছেন আঁচল। ছবিতে দর্শকরা তাকে জনপ্রিয় খল অভিনেতা ডিপজলের বিপরীতে দর্শক দেখতে পাবেন। আঁচল সবশেষে বলেন, ভালো কাজ করার চেষ্টা সব সময়ই করেছি। হয়তো কখনো হয়েছে কখনোবা হয়নি। তবে চেষ্টা থাকবে চলতি বছর নতুন কাজ দর্শকদের উপহার দেওয়ার। সেই সঙ্গে ইন্ডাস্ট্রির নানা সমস্যার সামাধান হলে আবার দর্শকরা সিনেমা হলে ভীড় করবে। বর্তমানে কাজের মধ্যে ‘রাগী’ ছবির গল্পটিও চমৎকার। এ ছবিতে মুনমুন আপুও অভিনয় করেছেন। দারুণ একটি স্টোরি। সঠিক সময়ে শুটিং শেষ হলে আমার এ ছবিটি সামনে মুক্তি পাবে। আর নতুন বেশকিছু কাজ নিয়ে কথা চলছে। ভালো কাহিনীর কাজ করতে চাই এখন। সেই সঙ্গে ভালো বাজেটও থাকা দরকার। সব ঠিক থাকলে নতুন ছবির খবর খুব শিগগিরই দর্শকদের দিব। ভালো কিছু কাজ দর্শকদের এ বছর উপহার দেওয়ার ইচ্ছে আছে আমার। আশা করছি, চলচ্চিত্রের সুদিন ফিরবে।
- সৌদি আরব থেকে আসা খেজুর কোন জেলায় কত বরাদ্দ, দেখে নিন
- ‘তেলের দাম ২৪ হাজার টাকা হওয়ার জন্য প্রস্তুত থাকুন’
- নিজ দেশে বড় বিপদে নেতানিয়াহু
- পাকিস্তানকে গুঁড়িয়ে নতুন শুরু টাইগারদের
- ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার নির্দেশ প্রধানমন্ত
- ইসফাহান ঘাঁটিতে বেশ কিছু বিমান ক্ষতিগ্রস্ত
- মনিকাকে গ্রেপ্তারের দাবি
- ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প
- প্রত্যাশা ও চ্যালেঞ্জের সংসদ বসছে আজ
- ইরানে `সবচেয়ে তীব্রতম` দিন হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কিমের বোনের
- বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন ‘সমন্বয়ক’ মাহদী
- হরমুজ প্রণালিতে বাধা দেবে না ইরান তবে
- হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
- দুই শপথ ইস্যুতে উত্তপ্ত হবে সংসদ
- আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক চাপে ফেলে পিছু হটতে বাধ্য করব: ইরান
- ধ্বংসস্তুপের চিত্র প্রকাশ করলেই ধরে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা
- টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল
- ছাত্রদলের ১১৮৮টি কমিটি বিলুপ্ত ঘোষণা
- মামদানির বাসার সামনে বোমা হামলা, গ্রেফতার ২
- যাত্রা করছে অনেক চমকের সংসদ
- ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলায় ফয়সাল-আলমগীর রিমান্ডে
- মোজতবা খামেনিকে বেছে নেওয়া ‘বড় ভুল’ বললেন ট্রাম্প
- পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ
- সংঘাতের আগেই হরমুজ পার হয়ে ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে
- কমিউনিটির সেবায় বাংলা ট্রাভেলস
- ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প
- স্ক্যামার বাংলাদেশি নিয়াত গ্রেফতার:কমিউনিটিতে আতংক
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
